Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

প্রণিধান দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অব-ধান
(p. 44) aba-dhāna বি. একাগ্রতা; মনোযোগ, অভিনিবেশ; প্রণিধান; মনোযোগ দিয়ে শোনা। অনু-ক্রি. (নামধাতু) অবধান করুন, দয়া করে শুনুন ('অবধান নরপতি': রক্ষ)। [সং. অব + √ ধা + অন]। অব-ধেয় বিণ. মনোযোগের যোগ্য। 22)
অব-ধায়ক
(p. 44) aba-dhāẏaka বি. 1 রক্ষণাবেক্ষণের জন্য নিযুক্ত ব্যক্তি, caretaker; 2 মন দিয়ে শোনে এমন (ব্যক্তি)। [সং. অব + √ ধা + অক]। অব-ধেয় বিণ. অবধানের যোগ্য; প্রণিধানযোগ্য। 23)
অব-মর্শ, অব-মর্শন
(p. 45) aba-marśa, aba-marśana বি. 1 প্রণিধান, চিন্তা; 2 স্পর্শ; 3 পরামর্শ। [সং. অব + √ মৃশ্ + অ, অন]। 20)
আমর্শ
(p. 101) āmarśa বি. 1 স্পর্শ; 2 পরামর্শ, উপদেশ; 3 প্রণিধান, চিন্তা (পরামর্শ)। [সং. আ + √ মৃশ্ + অ]। ̃ ন বি. উক্ত সব অর্থে। 24)
কন্যা
(p. 162) kanyā বি. 1 দুহিতা, পুত্রী, মেয়ে; 2 অবিবাহিতা বা বিবাহযোগ্যা কুমারী; 3 বিবাহের পাত্রী; 4 রাশিবিশেষ। [সং. √ কন্ + য + আ]। ̃ কর্তা বি. বিবাহে পাত্রীপক্ষের অভিভাবক বা কর্মকর্তা। ̃ কাল বি. নারীর অবিবাহিত কাল। ̃ দান বি. বিবাহে আনুষ্ঠানিকভাবে পাত্রীকে সম্প্রদান; দুহিতার বিবাহ দেওয়া। ̃ দায় বি. কন্যা বা দুহিতাকে বিবাহ দেওয়ার দায় বা দায়িত্ব। ̃ পক্ষ বি. বিবাহে পাত্রীপক্ষ। ̃ পণ বি. বিবাহে পাত্রীপক্ষের কাছ থেকে পাত্রপক্ষের প্রাপ্ত অর্থ। ̃ প্রণিধি বি. সমাজসেবিকা বালিকাদের সংঘবিশেষের সদস্যা, girl guide (স. প.)। ̃ যাত্র, ̃ যাত্রী (ত্রিন্) বি. বিবাহোপলক্ষ্যে কন্যাপক্ষ থেকে পাত্রপক্ষের গৃহে নিমন্ত্রিত ব্যক্তি। ̃ রত্ন বি. রত্নের মতো মেয়ে বা দুহিতা; মেয়ে, দুহিতা (তাঁর একটি কন্যারত্ন লাভ হয়েছে)। 23)
দশ
(p. 401) daśa (-শন্) বি. 1 1 সংখ্যা; 2 (আল.) জনসাধারণ (দেশ ও দশ, 'দশে মিলি করি কাজ'); 3 বিশিষ্ট মানুষজন (দশের একজন)। বিণ. 1 সংখ্যক (দশ হাত, দশবার)। [সং. দশন্]। ̃ ক বি. 1 একাধিক অঙ্কযুক্ত সংখ্যার ডানদিক থেকে দ্বিতীয় অঙ্ক যেমন-123 এর 2, 35 এর 3; 2 দশটি বস্তু বিষয় বা প্রাণীর সমষ্টি; 3 প্রত্যেক শতাব্দীর শুরু থেকে গণনা করে প্রতি দশ বছর (তৃতীয় দশক, এই শতাব্দীর শেষ দশক)। দশ কথা বি. 1 অনেক কথা; কথা-কথান্তর; 2 নানা কটু কথা (দশ কথা শুনিয়ে দিল)। ̃ কর্ম বি. হিন্দুদের দশরকম সংস্কার, যথা গর্ভাধান পুংসবন সীমন্তোন্নয়ন জাতকর্ম নামকরণ অন্নপ্রাশন চূড়াকরণ উপনয়ন সমাবর্তন ও বিবাহ। ̃ কর্ম-ভাণ্ডার বি. যে-দোকানে দশকর্মসংক্রান্ত উপকরণগুলি পাওয়া যায়। ̃ কোশি বি. দশ ক্রোশের পথ। ̃ কোষী বি. কীর্তনগানের তালবিশেষ। ̃ গুণ বিণ. ক্রি-বিণ. দশবার গুণ করা হয়েছে এমন; (আল.) বহুগুণ (দশগুণ বেশি শীত)। ̃ চক্র বি. বহুজনের ষড়যন্ত্র বা কুমন্ত্রণা। দশচক্রে ভগবান ভূত দশ জনের অর্থাত্ নানাজনের চক্রান্তে অসম্ভবও সম্ভব হয়-এইরকম চক্রান্তের ফলেই ভগবান নামে ব্যক্তি ভূত বলে পরিগণিত হয়েছিল। দশ দশা দ্র দশা। ̃ দিক দ্র দিক। ̃ নামী বি. শংকরাচার্যের মতাবলম্বী সন্ন্যাসী সম্প্রদায়বিশেষ। ̃ পঁচিশ বি. কড়ি খেলাবিশেষ। ̃ বল বি. দান শীল ক্ষমা বীর্য ধ্যান যজ্ঞ বল উপায় প্রণিধি জ্ঞান-এই দশ বলে বলীয়ান বুদ্ধদেব। ̃ ভুজা বি. (দশ হাতবিশিষ্টা) দুর্গাদেবী। ̃ ম বিণ. 1 সংখ্যক; 1 সংখ্যার পূরক। ̃ মহা-বিদ্যা বি. আদ্যাশক্তি দুর্গার দশ মূর্তি, যথা কালী তারা ষোড়শী ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধূমাবতী বগলা মাতঙ্গী কমলা (বা রাজরাজেশ্বরী)। ̃ মাবতার বি. বিষ্ণুর কল্কি অবতার। ̃ মিক বিণ. 1 দশমাংশসম্বন্ধীয়; 2 দশগুণোত্তর, দশ অংশের এক অংশ, decimal. বি. দশমাংশপ্রকাশক ভগ্নাংশযুক্ত গণন প্রণালী। ̃ মী বি. তিথিবিশেষ। ̃ মী-দশা বি. 1 শেষ অবস্হা; 2 বার্ধক্য; 3 মৃত্যু। ̃ মীস্হ বিণ. বৃদ্ধ। ̃ মূল বি. বেল শ্যোণাক গাম্ভারী পাটলা গণিকারিকা শালপর্ণী পৃশ্নিপর্ণী বৃহতী কণ্টকারী ও গোক্ষুর-এই দশটি মূল বা শিকড়। ̃ রথ বি. 1 যার রথ দশ দিকেই চলতে পারে; 2 রামচন্দ্রের পিতা। ̃ সালা বিণ. দশ বত্সর স্হায়ী; দশ বত্সরের জন্য কৃত (দশসালা বন্দোবস্ত)। ̃ হরা বি. 1 জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী, গঙ্গার মর্ত্যে বা পৃথিবীতে অবতরণের দিন; 2 বিজয়া দশমী। 7)
প্রণিধান
(p. 538) praṇidhāna বি. 1 একাগ্রভাবে মনোনিবেশ, অভিনিবেশ (এই বক্তব্য প্রণিধানযোগ্য); 2 ধ্যান, সমাধি; 3 অর্পণ, স্হাপন। [সং. প্র + নিধান]। ̃ যোগ্য বিণ. মনোযোগের যোগ্য। 46)
প্রণিধি
(p. 538) praṇidhi বি. 1 চর, দূত; 2 মনোনিবেশ, প্রণিধান; 3 প্রার্থনা। [সং. প্র + নি + √ ধা + ই]। 47)
মনো-যোগ
(p. 676) manō-yōga বি. 1 অভিনিবেশ, মনঃসংযোগ, প্রণিধান (মনোযোগ দিয়ে পড়া); 2 একাগ্রতা। [সং. মনস্ + যোগ]। মনো-যোগী (-গিন্) বিণ. মনোযোগ দিতে অভ্যস্ত, অভিনিবিষ্ট। বি. মনো-যোগিতা। 165)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2659895
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273157
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876430
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1161554
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934760
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870535
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 736983
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679253

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us