Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মনোনিত দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনু-ধাবন
(p. 28) anu-dhābana বি. 1 পিছনে ধাওয়া করা, পশ্চাদ্ধাবন; দ্রুত অনুসরণ; 2 অনুসন্ধান; 3 মনোনিবেশ; পর্যালোচনা (তত্ত্বের অনুধাবন, ঈশ্বরের মহিমা অনুধাবন)। [সং. অনু + ধাবন]। অনু-ধাবিত বিণ. অনুধাবন করা হয়েছে এমন। অনু-ধাবনীয় বিণ. অনুধাবন করার যোগ্য, অনুধাবন করা উচিত এমন। 19)
অভি-নিবেশ
(p. 50) abhi-nibēśa বি. মনোনিবেশ, মনোযোগ, একাগ্রতা (অভিনিবেশ সহকারে পাঠ করা)। [সং. অভি + নিবেশ]। অভি-নিবিষ্ট বিণ. মনোনিবেশ করেছে এমন, মনোযোগী; আগ্রহী। 93)
অমনো-নয়ন
(p. 55) amanō-naẏana বি. পছন্দের অভাব; মনোনিত না করা; পছন্দ না করা। [সং. ন + মনোনয়ন]। বিণ. অমনো. নীত 46)
নিবেশ
(p. 461) nibēśa বি. 1 স্হাপন, বিন্যাস (মনোনিবেশ); 2 শিবির (সেনানিবেশ); 3 স্হান; 4 অবস্হান, বাসস্হান; 5 প্রবেশ; 6 উপবেশন; 7 মনোযোগ (অভিনিবেশ)। [সং. নি + √ বিশ্ + অ]। ̃ ক বিণ. নিবেশকারী; স্হাপক; গ্রন্হভুক্তকারী, recorder (স.প.)। ̃ ন বি. স্হাপন; প্রবেশ; গৃহ; স্হান; গ্রন্হভুক্তকরণ, recording (স. প.)। নিবেশিত বিণ. স্হাপিত, বিন্যস্ত; প্রবেশিত; সংক্রামিত। 82)
নিয়োগ
(p. 461) niẏōga বি. 1 প্রেরণ, প্রবর্তন, নিয়োজন (দুষ্কর্মে নিয়োগ); 2 কাজের ভার দেওয়া; 3 প্রবৃত্ত বা ব্যাপৃত করা; 4 বহাল করা (নিয়োগপত্র); 5 প্রয়োগ, স্হাপন (মনোনিয়োগ); 6 বিনিয়োগ, টাকা ইত্যাদি খাটানো (ব্যাবসাতে টাকা নিয়োগ)। [সং. নি + √ যুজ্ + অ]। ̃ পত্র বি. কাজে বহাল করার নির্দেশপূর্ণ চিঠি, appointment letter. নিয়োগী (-গিন্) বিণ. নিযুক্ত বা আদিষ্ট হয়েছে এমন। বি. পদবিবিশেষ। 120)
প্রণিধান
(p. 538) praṇidhāna বি. 1 একাগ্রভাবে মনোনিবেশ, অভিনিবেশ (এই বক্তব্য প্রণিধানযোগ্য); 2 ধ্যান, সমাধি; 3 অর্পণ, স্হাপন। [সং. প্র + নিধান]। ̃ যোগ্য বিণ. মনোযোগের যোগ্য। 46)
প্রণিধি
(p. 538) praṇidhi বি. 1 চর, দূত; 2 মনোনিবেশ, প্রণিধান; 3 প্রার্থনা। [সং. প্র + নি + √ ধা + ই]। 47)
মন1
(p. 676) mana1 বি. 1 চিত্ত অন্তর অন্তঃকরণ (মনে ব্যথা পাওয়া, মনে লেগেছে); 2 বিবেচনা; 3 ধারণা, বোধ (একথা আমার মনে হয় না); 4 স্মৃতি, স্মরণ (মনে নেই); 5 প্রবৃত্তি, ইচ্ছা (ময় চায় না); 6 মনোযোগ, অভিনিবেশ একাগ্রতা (পড়ায় মন নেই); 7 নিষ্টা, আন্তরিকতা (মন দিয়ে কাজ করা); 8 সংকল্প (তীর্থে যেতে মন করেছি)। [ সং. মনস্]। মন ওঠা ক্রি. বি. আশ বা আশা মেটা, তৃপ্তি হওয়া (এত পেয়েও মন উঠছে না?)। মন করা ক্রি. বি. সংকল্প করা; ইচ্ছা করা। মন কাড়া ক্রি. বি. মুগ্ধ বা আকৃষ্ট করা (জিনিসটা তার মন কেড়েছে)। মন কেমন-করা ক্রি. বি. অস্হির বা ব্যাকুল হওয়া। মন খারাপ করা ক্রি. বি. মনে কষ্ট পাওয়া, দুঃখিত হওয়া; বিষণ্ণ হওয়া। মন খুলে বলা, মন খোলা ক্রি. বি. অকপটে মনের কথ্য বলা। ̃ .খোলা বিণ. সরল; অকপট। ̃ .গড়া বিণ. কাল্পনিক; অবাস্তব; অলীক (মনগড়া গল্প)। ̃ .চোর, ̃.চোরা বি. যে মনকে মুগ্ধ করে; প্রেমিক। মন জানা ক্রি. বি. অন্যের অন্তরের কথা বা ভাব জানতে পারা। মন জোগানো ক্রি. বি. মনের মতো করে কাজ করা বা তদ্রূপ কাজ করে খুশি করা। মন টলা ক্রি. বি. বিচলিত হওয়া। মন টানা ক্রি. বি. আকৃষ্ট করা। মন দেওয়া ক্রি. বি. 1 মনোনিবেশ করা, মনোযোগ দেওয়া; 2 ভালোবাসা (এরই মধ্যে তাকে মন দিয়ে ফেলেছ ?)। মন থেকে ক্রি-বিণ. 1 আন্তরিকভাবে (মন থেকে ভালোবাসি); 2 কল্পনাবলে (মন থেকে গল্প বানানো); 3 স্মৃতি থেকে (মন থেকে বলো)। মন দেওয়া-নেওয়া বি. ভালোবাসাবাসি, হৃদয় বিনিময়, পরস্পর ভালোবাসার বিনিমন। ̃ .পবন বি. মনোরূপ প্রাণবায়ু। ̃ .পছন্দ বিণ, মনোমতো, মনঃপূত। মন বসা, মন লাগা ক্রি. বি. ভালো লাগা। মন ভোলানো ক্রি. বি. মুগ্ধ করা। মন মজা ক্রি. বি. কোনোকিছু ভালো লাগলে তাতে ডুবে যাওয়া বা তাই নিয়ে থাকা ('আমার মন মজেছে সেই গভীর': রবীন্দ্র)। ̃ .মরা বিণ. বিষণ্ণ, বিমর্ষ। মন মাতানো ক্রি. বি. আনন্দিত করা বা মুগ্ধ করা মন মানা ক্রি. বি. প্রবোধ পাওয়া ('আমার মন মানে না': রবীন্দ্র)। মন রাখা ক্রি. বি. অপরকে খুশি করা (কারও মনে রেখে কথা বলে না) ̃ .রাখা বিণ. সন্তুষ্ট করে এমন: খুশি করতে চায় এমন (মনরাখা কথা)। মন লাগা ক্রি. বি. উত্সাহ পাওয়া; ভালো লাগা (কাজে মন লাগে না)। মন সরা ক্রি. বি. ইচ্ছা হওয়া, প্রবৃত্তি হওয়া; ভালো লাগা। মন হওয়া ক্রি. বি. ইচ্ছা হওয়া (যেতে মন হল)। মনে করা ক্রি. বি. 1 স্মরণ করা (গানটা মনে করতে পারছি না); 2 ধারণ করা, বোধ করা (মনে কোরো না আমি বোকা); 3 কল্পনা করা ('মনে করো, যেন বিদেশ ঘুরে'; রবীন্দ্র)। মনে জাগা ক্রি. বি. স্মরণ হওয়া, মনে উদিত হওয়া; খেয়াল হওয়া। মনে জানা ক্রি. বি. অনুভব করা (মনে জানি সে আসবে)। মনে থাকা ক্রি. বি. স্মরণ থাকা। মনে দাগ কাটা ক্রি. বি. মনে প্রভাব বিস্তার করা স্মৃতিতে থেকে যাওয়া। মনে ধরা ক্রি. বি. পছন্দ হওয়া মনে পড়া ক্রি. বি. স্মরণ হওয়া। মনে পুষে রাখা ক্রি. বি. মনের মধ্যে (হিংসা, রাগ ইত্যাদি) গোপন রাখা। মনে-প্রাণে ক্রি-বিণ. একান্তভাবে, 'আন্তরিকভাবে। মনে মনে ক্রি-বিণ. নিজের মনের মধ্যে এবং অন্যের অজ্ঞাতে; কল্পনায়। মনে রাখা ক্রি. বি. স্মরণ রাখা। মনে হওয়া ক্রি. বি. 1 ধারণা হওয়া, অনুভব করা (মনে হয় বৃষ্টি হবে); 2 ইচ্ছা হওয়া (মনে হল, তাই চলে এলাম)। মনের আগুন (আল.) শোকদুঃখাদি থেকে উত্পন্ন মানসিক যন্ত্রনা বা ক্রোধ। মনের কালি, মনের ময়লা বিদ্বেষ; মনোমালিন্য (মনের কালি ঘুচিবে না)। মনের জোর মনোবল, আত্মবিশ্বাস। মনের ঝাল মিটানো ক্রি. বি. মনে পুষে রাখা রাগ প্রকাশ করা। মনের বিষ গোপন বিদ্বেষ, হিংসা। মনের মানুষ পছন্দসই লোক, প্রীতির পাত্র। মনের মিল সদ্ভার বা ঐক্য। 99)
মনঃ
(p. 676) manḥ (মনস্) বি. 1 মন; 2 (দর্শনে) সংকল্প বিকল্পাত্মক অন্তঃকরণবৃত্তি, অন্তরিন্দ্রিয়। [সং. √ মন্ + অস্]। ̃ .কল্পিত বিণ. মনগড়া। ̃ .কষ্ট, ̃.ক্ষোভ, মনো-দুঃখ, মনো-বেদনা বি. মনের দুঃখ বা যন্ত্রণা। ̃ .ক্ষুণ্ণ বিণ. দুঃখিত; নিরাশ; অসন্তুষ্ট। ̃ .পূত বিণ. পছন্দসই, মনোমতো। ̃ .সংযোগ বি. মনোযোগ, মনোনিবেশ। ̃ সমীক্ষণ বি. মানবমনের প্রকৃতি বিশ্লেষণ ও বিচারের আধুনিক বৈজ্ঞানিক প্রক্রিয়া, psycho-analysis (বি. প)। 101)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2666011
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2279407
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1883341
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1171214
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 937759
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 872363
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 739672
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 685099

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us