Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দিগন্ত এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  দিগন্ত এর বাংলা অর্থ হলো -

(p. 407) diganta বি. 1 দিকের সীমা; 2 দূর থেকে চেয়ে দেখলে যেখানে আকাশ ও পৃথিবী মিলিত হয়েছে বলে মনে হয়।
[সং. দিক্ + অন্ত]।
প্রসারী
(-রিন্),বিস্তৃত,ব্যাপী (-পিন্) বিণ. বহুদূর বিস্তৃত; সুদূরপ্রসারী।
24)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


দুদণ্ড
(p. 411) dudaṇḍa দ্র দু। 20)
দেহাবরণ
(p. 421) dēhābaraṇa বি. দেহের আচ্ছাদন, পোশাক। [সং. দেহ + আবরণ]। 51)
দোকান
(p. 421) dōkāna বি. জিনিসপত্র কেনাবেচার স্হান বা গৃহ, বিপণি, পণ্যশালা। [ফা. দুকান]। দোকান করা ক্রি. বি. 1 দোকান দেওয়া, দোকান স্হাপন করা (ওখানে আমি একটা দোকান করেছি); 2 দোকান বা বাজার থেকে জিনিসপত্র কিনে আনা। দোকান খোলা ক্রি. বি. 1 দোকান দেওয়া, দোকান স্হাপন করা; 2 দোকানের দৈনন্দিন বেচার কাজ আরম্ভ করা। দোকান তোলা ক্রি. বি. দৈনন্দিন বেচাকেনার পর দোকান বন্ধ করা। ̃ দার, দোকানি বি. দোকানের মালিক; পণ্যবিক্রেতা। ̃ দারি বি. 1 দোকানদারের বৃত্তি বা কাজ; 2 স্বার্থপর আচরণ; 3 কেবল আর্থিক লাভালাভের হিসাব। বিণ. দোকানদারসুলভ। দোকান দেওয়া ক্রি. বি. দোকান স্হাপন করা। ̃ পাট বি. দোকান এবং দোকানে বিক্রয়ের জন্য রাখা পণ্য। ̃ হাট বি. বাজারদোকানপাট (রবিবারে দোকানহাট বন্ধ থাকে)। দোকানহাট করা ক্রি. বি. দোকানবাজার থেকে জিনিসপত্র কেনা। 73)
দেবারি
(p. 421) dēbāri বি. দেবতার শত্রু; দৈত্য; অসুর। [সং. দেব + অরি]। 12)
দুয়ার, (কথ্য) দুয়োর
(p. 411) duẏāra, (kathya) duẏōra বি. 1 দরজা (দুয়ার বন্ধ করো); 2 গৃহের প্রবেশ পথ, গৃহমুখ ('আমি যখন তাঁর দুয়ারে ভিক্ষা নিতে যাই': রবীন্দ্র)। [সং. দ্বার]। দুয়ারি বি. দৌবারিক, দ্বাররক্ষক। দুয়ারে হাতি বাঁধা ক্রি. বি. প্রচুর ঐশ্বর্যশালী হওয়া। 40)
দাদরা
দেওয়ালি
দম-সম
(p. 398) dama-sama বিণ. বি. অতিরিক্ত খাওয়ার ফলে পেট ফুলে শ্বাসরুদ্ধ কিংবা সেই অবস্হা (গুচ্ছের খেয়ে দমসম লাগছে)। [বাং. দম2 + সম (অনুকার)-তু. ফা. সমদম, ধ্বনি বিপর্যয়?]। 23)
দাশরথি, দাশরথ
(p. 407) dāśarathi, dāśaratha বি. দশরথের পুত্র অর্থাত্ রামচন্দ্র ও তাঁর ভ্রাতারা। [সং. দশরথ + (অপত্য অর্থে) ই, অ]। 4)
দানো
(p. 402) dānō বি. 1 দানব -এর কথ্য রূপ (দত্যিদানো); 2 অপদেবতা। [সং. দানব দানও]। দানোয় পাওয়া ক্রি. বি. (কুসংস্কারে) অপদেবতার প্রভাবে পড়া। 80)
দোতলা, দোতালা
(p. 421) dōtalā, dōtālā দ্র দো। 80)
দেব
(p. 419) dēba বি. 1 ঈশ্বর; 2 স্বর্গের অধিবাসী পুরুষদেবতা; 3 রাজা প্রভু গুরুজন ব্রাহ্মণ বা তত্স্হানীয় ব্যক্তিদের সম্বোধন বা উল্লেখের সময় তাঁদের প্রতি প্রযোজ্য শব্দ (পিতৃদেব, গুরুদেব, পরমহংসদেব); 4 ব্রাহ্মণের উপাধিবিশেষ (দেবশর্মা); 5 প্রধান বা শ্রেষ্ঠজন (ভুদেব, নরদেব)। [সং. √ দিব্ + অ]। স্ত্রী. দেবী। ̃ কাষ্ঠ বি. দেবদারু গাছ। ̃ কুল বি. 1 মন্দির, দেবালয়; 2 দেবগণ। ̃ খাত বি. কোনো মানুষ খোঁড়েনি এমন স্বাভাবিক জলাশয়, হ্রদ। ̃ গুরু বি. বৃহস্পতি। ̃ গৃহ বি. দেবালয়, মন্দির। ̃ চর্যা বি. দেবতার পূজা। ̃ চ্ছদ বি. শতনরি হার। ̃ তরু বি. স্বর্গের পঞ্চবৃক্ষ যথা মন্দার পারিজাত সন্তান কল্পবৃক্ষহরিচন্দন। ̃ তা বি. দেবদেবী (মূলত স্ত্রীলিঙ্গ হলেও বাংলায় উভয়লিঙ্গে ব্যবহৃত)। ̃ তুল্য বিণ. দেবতার সদৃশ, দেবতার মতো। ̃ ত্ব বি. দেবতার ধর্ম গুণ অবস্হাঐশ্বর্য। ̃ ত্র, (কথ্য) দেবোত্তর বিণ. দেবতার সেবার জন্য উত্সর্গীকৃত (দেবত্র সম্পত্তি)। বি. ওইরকম সম্পত্তি। ̃ দত্ত বিণ. 1 ঈশ্বরের দেওয়া; 2 দেবতার উদ্দেশে প্রদত্ত; 3 তৃতীয় পাণ্ডব অর্জুনের শঙ্খের নাম। ̃ দর্শন বি. মন্দিরের মধ্যে বা পূজার স্হানে দেবতার প্রতিমা দর্শন। ̃ দারু বি. বড় গাছবিশেষ, দেওদার। ̃ দাসী বি. দেবমন্দিরের নর্তকী বা পরিচারিকা। ̃ দুর্লভ বিণ. দেবতাদের পক্ষেও দুষ্প্রাপ্য এমন। ̃ দূত বি. স্বর্গীয় দূত, ঈশ্বর বা দেবগণের প্রেরিত দূত। ̃ দেব বি. শ্রেষ্ঠ দেবতা; মহাদেব; ব্রহ্মা; বিষ্ণু। ̃ দ্বিজ বি. দেবতাব্রাহ্মণ (দেবদ্বিজে ভক্তি নেই)। ̃ দ্বেষী (-ষিন্) বিণ. দেবগণের প্রতি হিংসাকারী। বি. অসুর। ̃ ধান্য বি. দেধান, জোয়ার। ̃ ধূপ বি. গুগ্গুল। ̃ নাগর, ̃ নাগরী বি. যে লিপিতে হিন্দি, সংস্কৃত প্রভৃতি ভাষা লেখা হয়, নাগরী। ̃ পতি বি. ইন্দ্র। ̃ পশু বি. বলির পশু। ̃ পুরী বি. 1 স্বর্গ, অমরাবতী, ইন্দ্রালয়; 2 (আল.) অতি সুন্দর ভবন। ̃ প্রসাদ বি. 1 দেবতার আশীর্বাদ; 2 দেবতার কাছে নিবেদিত সামগ্রী। ̃ প্রিয় বিণ. দেবগণএর প্রিয়। বি. ফুলবিশেষ, বকফুল। ̃ বাক্য, ̃ বাণী বি. দেবতার বাণী, দৈববাণী। ̃ ব্রত বি. ভীষ্ম। ̃ ভাষা বি. সংস্কৃত ভাষা। ̃ ভূমি বি. 1 স্বর্গ; 2 হিমালয়; 3 পবিত্র স্হান; 4 (আল.) স্বর্গতুল্য সুন্দর স্হান। ̃ মাতা (-তৃ) বি. কশ্যপপত্নী অদিতি। ̃ মাতৃক বিণ. 1 ইন্দ্র কর্তৃক বা তাঁর সৃষ্ট মেঘ কর্তৃক মাতারূপে পালিত; 2 বৃষ্টির জলেই প্রচুর শস্য উত্পন্ন হয় এমন। ̃ মায়া বি. 1 অবিদ্যা, অজ্ঞান; 2 পার্থিব মোহ। ̃ মূর্তি বি. দেবতার প্রতিমা। ̃ যাত্রা বি. দেবতা দর্শনের উদ্দেশ্যে যাত্রা, তীর্থযাত্রা। ̃ যান বি. 1 দিব্যরথ, ব্যোমযান, আকাশে ভ্রমণকারী রথ; 2 পুণ্যবানের স্বর্গগমনের পথ। ̃ যানী বি. শুক্রাচার্যের কন্যা ও রাজা যযাতির পত্নী। ̃ যোনি বি. ভূতপ্রেতাদি উপদেবতা। ̃ রথ বি. দেবযান; সূর্যরথ। ̃ রাজ বি. ইন্দ্র। ̃ র্ষি বি. দেবতা হয়েও মন্ত্রদর্শী ঋষি, যেমন নারদ। ̃ ল বি. নিত্যসেবায় নিযুক্ত পূজাব্যবসায়ী, পূজারি ব্রাহ্মণ। ̃ লোক বি. স্বর্গ। ̃ শত্রু বি. অসুর, দৈত্য। ̃ শর্মা (-র্মন্) বি. ব্রাহ্মণদের সাধারণ উপাধি। ̃ শিল্পী (-ল্পিন্) বি. বিশ্বকর্মা। ̃ সেনা বি. 1 দেবতাদের সৈন্য; 2 কার্তিকেয়র পত্নী। ̃ সেনা-পতি বি. কার্তিকেয়। ̃ স্ব বি. দেবত্র; দেবতাদের প্রাপ্য বা সম্পত্তি।
দৃক্
দ্বারবান
(p. 426) dbārabāna বি. দারোয়ান, দ্বারী। [তু. সং. দ্বার; ফা. দর্ওয়ান্]। 18)
দুহাতিয়া
(p. 416) duhātiẏā বিণ. 1 দুই হাতওয়ালা; 2 দুই হাত দিয়ে হানা বা আঘাত করা হয়েছে এমন কিংবা দুই হাত দীর্ঘ (দুহাতিয়া আঘাত, দুহাতিয়া লাঠির বাড়ি)। [বাং. দু (দুই) + হাত + ইয়া]। 55)
দুরাপ
(p. 413) durāpa বিণ. পাওয়া যায় না এমন, দুষ্প্রাপ্য, দুর্লভ। [সং. দুর্ + √ আপ্ + অ]। 27)
দুষ্প্রবৃত্তি
(p. 416) duṣprabṛtti বি. অসত্ বিষয়ে রুচি বা প্রবৃত্তি। [সং. দুর্ + প্রবৃত্তি]। 46)
দুরিত
(p. 413) durita বি. 1 পাপ; 2 ক্ষতি। বিণ. পাপিষ্ঠ।[সং. দুর্ + ইত (গতি বা কার্য), বহু. প্রাদি.]। 35)
দুর্দৈব
(p. 414) durdaiba বি. 1 অশুভ ভাগ্য, মন্দ ভাগ্য, দুরদৃষ্ট; 2 দুর্ঘটনা। [সং. দুর্ + দৈব]। 28)
দমাস
(p. 398) damāsa বি. ভারী জিনিস শক্ত ভূমির উপর ফেলার বা দরজা-জানালা জোরে বন্ধ করার আওয়াজ (বস্তাটা দমাস করে ফেলল, দরজাটা দমাস করে বন্ধ করল)। [ধ্বন্যা.]। 27)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2660102
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273419
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876694
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1161980
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934886
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870620
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737089
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679467

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us