Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

বক্কাল এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  বক্কাল এর বাংলা অর্থ হলো -

(p. 573) bakkāla বি. 1 ওষুধ হিসাবে ব্যবহৃত গাছগাছড়া; 2 রান্নার মশলাবিশেষ।
[আ. বক্কাল্]।
23)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


বিশোধন
বাদাড়
বেওয়ারিশ
ব্রণ
(p. 652) braṇa বি. 1 ফোড়া, ফুস্কুড়ি; 2 (সচ.) কৈশোরে বা যৌবনারম্ভে মুখমণ্ডলে যে ফোড়া হয়; 3 ঘা। [সং. √ ব্রণ্ + অ]। 19)
বরমাল্য, বরযাত্র, বরযাত্রী, বরয়িতা, বরয়িত্রী
(p. 580) baramālya, barayātra, barayātrī, baraẏitā, baraẏitrī দ্র বর। 56)
বাট-পাড়
বিদর্ভ
(p. 614) bidarbha বি. বিদর অঞ্চলের প্রাচীন নাম। [সং. বি (বিগত) + দর্ভ (কুশ, কাশতৃণ)]। 7)
বেহায়া
(p. 642) bēhāẏā বিণ. নির্লজ্জ। [ফা. বে + আ. হায়া]। ̃ পনা বি. নির্লজ্জতা, নির্লজ্জ আচরণ। 61)
বরণ2
বেখাপ, বেখাপ্পা
(p. 633) bēkhāpa, bēkhāppā বিণ. 1 খাপ খায় না এমন, বেমানান (বাকি অংশের সঙ্গে বেখাপ্পা); 2 বিসদৃশ, অদ্ভুত (বেখাপ্পা পোশাক)। [ফা. বে + বাং. খাপ]। 119)
বায়েত
ব্যূহ
বাই-নো-কুলার
(p. 590) bāi-nō-kulāra বি. দুই চোখে লাগিয়ে দেখার দূরবিনবিশেষ। [ইং. binocular]। 13)
বিশা
(p. 626) biśā দ্র বিশে। 27)
বই৩
(p. 572) bi3 ক্রি. বহন করি, বয়ে বেড়াই (ভূতের বোঝা বই)। [বাং. বহা ক্রিয়ার উত্তম পুরুষে বহি-র চলিত ও কথ্য রূপ]। 5)
বেচারা, বেচারি
(p. 633) bēcārā, bēcāri বি. নিরুপায় লোক, ভাগ্যহীন বা নিরীহ লোক। বিণ. 1 নিরুপায়, ভাগ্যহীন; 2 নিরীহ (বেচারা গোছের লোক)। [ফা. বেচারা অথবা ফা. বে + চারা (উপায়)]। 133)
বেকসুর
বহু৩
(p. 589) bahu3 বিণ. 1 অনেক, নানা (বহু লোক, বহু রকমের জিনিস); 2 প্রচুর, অধিক, মহা (বহু ব্যয়, বহু দুঃখ); 3 দীর্ঘ (বহুকাল); 4 একের অধিক (বহুবচন, বহুবিবাহ)। [সং. √ বংহ্ (বৃদ্ধি) + উ]। ̃ কাল বি. দীর্ঘকাল; বহু বছর। ̃ জাতিক বিণ. আন্তর্জাতিক; বহু বিদেশি রাষ্ট্রসম্বন্ধীয়, multinational (বহুজাতিক সংস্হা)। ̃ জ্ঞ বিণ. অনেক বিষয় জানে এমন; বহুদর্শী; অভিজ্ঞ। ̃ ত বিণ. প্রচুর, খুব (বহুত প্রশংসা)। ̃ তর বিণ. 1 আরও অনেক; 2 অত্যধিক; 3 অনেক, প্রচুর (বহুতর উপকরণ)। ̃ তা, ̃ ত্ব বি. বহুর ভাব, অনেকত্ব; আধিক্য; প্রাচুর্য। ̃ ত্র ক্রি-বিণ. বহু ক্ষেত্রে। ̃ দর্শী (-র্শিন্) বিণ. অনেক দেখেছে এমন; অনেক অভিজ্ঞতাসম্পন্ন; বিচক্ষণ। বি. ̃ দর্শিতা। স্ত্রী. ̃ দর্শিনী। ̃ দূর বি. অনেক দূরত্ব বা ব্যবধান (বহুদূর থেকে আসে)। বিণ. 1 অনেক দূরে অবস্হিত (বহুদূর দেশ); 2 অনেক দীর্ঘ (বহুদূর পথ)। ̃ ধা ক্রি-বিণ. অব্য. নানাভাবে, নানাপ্রকারে, নানাদিকে (বহুধাবিভক্ত, বহুধাবিস্তৃত)। ̃ পত্নীক বিণ. একাধিক বা অনেক পত্নীবিশিষ্ট। ̃ প্রতীক্ষিত বিণ. যার জন্য অনেককাল প্রতীক্ষা করা হয়েছে। ̃ প্রসবিনী বিণ. (স্ত্রী.)বহু সন্তানের জন্মদাত্রী। ̃ বচন (ব্যাক.) বি. একের (সংস্কৃতে দুইয়ের) অধিক বাচক পদ। ̃ বর্ণ বিণ. নানা রঙের (বহুবর্ণ পতাকা)। বি. নানা রং। ̃ বল্লভ বি. 1 বহু জনের বা বহু রমণীর প্রিয় ব্যক্তি; 2 শ্রীকৃষ্ণ। স্ত্রী. ̃ বল্লভা। ̃ বার ক্রি-বিণ. অনেকবার, বারবার। ̃ বিচিত্র বিণ. নানা রঙের ('বহুবিচিত্র বর্ণের সমারোহে': নী. চ.)। ̃ বিধ বিণ. অনেকরকম (বহুবিধ ব্যাপার)। ̃ বিবাহ বি. একাধিকবার বিবাহ, polygamy. ̃ বেত্তা (-ত্তৃ) বিণ. বহুজ্ঞঅনুরূপ। ̃ ব্রীহি বি. (ব্যাক.) সমাসবিশেষ। ̃ ভাগ, ̃ ভাগ্য বিণ. অতি সৌভাগ্যশালী, মহাভাগ। বি. অতিশয় প্রসন্ন ভাগ্য। ̃ ভাষী (-ষিন্) বিণ. 1 নানা ভাষা বলে বা বলতে পারে এমন, বহুভাষাবিদ; 2 বাচাল, অত্যধিক কথা বলে এমন। ̃ ভুজ বি. বহু কোণ বা বাহুযুক্ত ক্ষেত্র বা জ্যামিতিক আকার, polygon. ̃ মত বিণ. অতিশয় সম্মানিত বা সমাদৃত। ̃ মান বি. অতিশয় সমাদর। ̃ মুখ বিণ. 1 অনেক মুখবিশিষ্ট; 2 অনেক বিষয়ে বা দিকে ব্যাপৃত, multi-purpose. স্ত্রী. ̃ মুখী (বহুমুখী পরিকল্পনা, বহুমুখী প্রতিভা)। ̃ মুত্র বি. মূত্রকৃচ্ছ্র রোগ, diabetes. ̃ মূল্য বিণ. অত্যন্ত মূল্যবান, অত্যন্ত দামি। ̃ রূপ বি. নানা রূপ বা আকৃতি (ঈশ্বর বহুরূপে প্রকাশিত হন)। বিণ. বহু রূপবিশিষ্ট (বহুরূপ ঈশ্বর)। বি. ̃ তা। ̃ রূপী (বাং.) বিণ. নানা মূর্তি বা রূপ ধারণকারী। বি. 1 (বহুবার দেহের রং বদলায় বলে) গিরগিটিজাতীয় জীববিশেষ; 2 নানা মূর্তিতে বা রূপে সাজে এমন ব্যক্তি। ̃ শ (-শস্) ক্রিবিণ. অনেকবার। ̃ শাখ বিণ. অনেক শাখাযুক্ত (বহুশাখ বৃক্ষ)। ̃ শ্রুত বিণ. নানা শাস্ত্রে পণ্ডিত। ̃ স্ত্রীক বিণ. (যে স্বামীর) বহু বা একাধিক স্ত্রী আছে এমন। ̃ স্বামিক বিণ. অনেক প্রভু বা স্বত্বাধিকারী আছে এমন। 18)
বুক1
(p. 633) buka1 বি. 1 পাঁজর দিয়ে ঘেরা দেহের উপরাংশের সামনের দিক, বক্ষস্হল (বুকের ব্যথা); 2 বুকের ছাতি (বুক ফুলিয়ে দাঁড়াও); 3 হৃদয়, অন্তর (বুকভরা ভালোবাসা)। [সং. বক্ষঃ, বুক্ক]। বুক কাঁপা ক্রি. বি. ভয়ে কাঁপা (আমার বুক কাঁপছে)। বুক চাপড়ানো ক্রি. বি. শোকপ্রকাশ করে বারবার বুকে চাপড় মারা। বুক চিতানো ক্রি. বি. সাহস বা দম্ভ প্রকাশ করা। ̃ জল বি. বুক পর্যন্ত ডোবে এমন গভীর জল। বুক জুড়ানো ক্রি. বি. মনে শান্তি পাওয়া। ̃ জুড়ানো বিণ. মনে শান্তি দেয় এমন (বুকজুড়ানো ধন)। ̃ জোড়া বিণ. বুক বা অন্তর জুড়ে থাকে এমন (বুকজোড়া ধন)। বুক ঠোকা ক্রি. বি. বুকে আঘাত করে সাহস প্রকাশ করা বা মনে সাহস আনা। ̃ ডন বি. ব্যায়ামের প্রক্রিয়াবিশেষ। বুক ঢিপ ঢিপ করা ক্রি. বি. ভয়ে হৃত্স্পন্দন বেড়ে যাওয়া। বুক দশ হাত হওয়া, বুক ফুলে ওঠা ক্রি. বি. গর্বিত বা আনন্দিত হওয়া; খুব উত্সাহিত হওয়া। বুক দিয়ে পড়া ক্রি. বি. যথাসাধ্য সাহায্য করতে এগিয়ে আসা। বুক ফাটা ক্রি. বি. (দুঃখে বা বেদনায়) অন্তর বিদীর্ণ হওয়া। বুক ফাটে তো মুখ ফোটে না অন্তরের গোপন কথা বা বাসনা প্রবল ইচ্ছাসত্ত্বেও মুখে উচ্চারিত না হওয়া। ̃ ফাটা বিণ. অত্যন্ত বেদনাদায়ক, হৃদয়বিদারক (বুকফাটা কান্না)। বুক ফোলানো ক্রি. বি. গর্বিত ভাব প্রকাশ করা। বুক বাঁধা ক্রি. বি. বিপদে ধৈর্য ও সাহস অবলম্বন করা। বুক ভাঙা ক্রি. বি. অত্যন্ত মনঃকষ্ট হওয়া, উত্সাহ ও আশা নষ্ট হওয়া। ̃ ভাঙা বিণ. 1 আশা ও উত্সাহ নষ্ট হয়েছে এমন; 2 মর্মান্তিক। বুক শুকানো ক্রি. বি. ভয়ের জন্য সাহস বা উত্সাহ দূর হওয়া; অত্যন্ত নিরুত্সাহ হওয়া। বুকে ঢেকির পাড় পড়া ক্রি. বি. 1 ভয়ে হৃত্স্পন্দন বেড়ে যাওয়া; 2 হিংসায় অত্যন্ত মনঃকষ্ট হওয়া। বুকেপিঠে করে মানুষ করা ক্রি. বি. অত্যন্ত আদরযত্নে লালনপালন করা। বুকে বসে দাড়ি ওপড়ানো ক্রি. বি. আশ্রয়দাতার বা প্রতিপালকের অনিষ্ট। বুকে বাঁশ ডলা ক্রি. বি. খুব নির্যাতন করা। বুকের পাটা বি. 1 বুকের ছাতি; 2 (আল.) সাহস; 3 দুঃসাহস ('তবু কালী বলে ডাকি, সাবাস আমার বুকের পাটা': রা. প্র.)। বুকের রক্ত চুষে খাওয়া ক্রি. বি. (আল.) অত্যাচার করে মৃত্যু বা সর্বনাশের দিকে ঠেলে দেওয়া। বুকের রক্ত দিয়ে ক্রি-বিণ. অন্যের উপকারের জন্য নিজের ক্ষতি স্বীকার করে। বুকে হাত দিয়ে বলা ক্রি. বি. সাহসের সঙ্গে বা বিবেকের নির্দেশ মেনে বলা। বুকে হাঁটা ক্রি. বি. হামাগুড়ি দেওয়া। 2)
বালা1
(p. 602) bālā1 বি. 1 বালিকা (মূল অর্থ, ষোলো বত্সরের অনূর্ধ্বা); 2 তরুণী, যুবতী ('বলি ও আমার গোলাপবালা': রবীন্দ্র); 3 কন্যা। [সং. বাল + আ]। 67)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2659948
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273233
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876514
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1161673
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934798
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870567
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737011
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679306

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us