Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

সান্তর দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

-নাসিক
(p. 454) -nāsika বহুব্রীহি সমাসে উত্তরপদরূপে 'নাসিকা' শব্দের রূপ (উন্নাসিক)। [সং. নাসিকা (সমাসান্ত)]। 96)
-প্রভ
(p. 548) -prabha বিণ. প্রভাযুক্ত (স্বর্ণপ্রভ, হিরণ্যপ্রভ)। [সং. প্র + √ ভা + অ সমাসান্ত]। 24)
অকুণ্ঠ, অকুণ্ঠিত
(p. 3) akuṇṭha, akuṇṭhita বিণ. 1 অসংকুচিত, সংকোচ বা কুণ্ঠা নেই এমন, কুণ্ঠাহীন; 2 অকাতর (অকুণ্ঠিত স্বীকারোক্তি, তিনি দানে অকুণ্ঠ); 3 অপ্রতিহত; 4 অক্ষুব্ধ। [সং.ন+কুণ্ঠা (সমাসান্ত), ন+কুণ্ঠিত]। ̃ .চিত্তে, ̃ .মনে, ̃ হৃদয়ে ক্রি-বিণ. কুণ্ঠাহীনভাবে, মনে কোনো কুণ্ঠা বা সংকোচ না রেখে। 14)
অনর্থক
(p. 23) anarthaka বিণ. ব্যর্থ, কারণহীন (অনর্থক পরিশ্রম, অনর্থক বিলম্ব)। ক্রি-বিণ. বৃথা, অকারণে, (সেখানে অনর্থক গেলে)। [সং. ন+অর্থ+(সমাসান্ত) ক]। 26)
অনূপ
(p. 32) anūpa বি. জলময় স্হান; জলা; বিল। [সং. অনু + অপ্ (উপ্) + অ-সমাসান্ত]। 15)
অন্তিক
(p. 34) antika বিণ. সন্নিহিত; নিকটস্হ। বি. নৈকট্য; সান্নিধ্য। [সং. অন্ত + ইক]। 31)
অপুত্রক
(p. 40) aputraka বিণ. পুত্র নেই এমন, পুত্রহীন (অপুত্রক অবস্হায় তাঁর মৃত্যু হল)। [সং. ন + পুত্র + (সমাসান্ত) ক]। 31)
অপুষ্পক
(p. 40) apuṣpaka বিণ. ফুল ধরে না এমন (ফার্ন একটি অপুষ্পক উদ্ভিদ)। [সং. ন + পুষ্প + (সমাসান্ত) ক]। ̃ ফলদ। 34)
আধি-বিদ্যক
(p. 89) ādhi-bidyaka বিণ. অধিবিদ্যা বা পরাবিদ্যাসম্বন্ধীয়। [সং. অধিবিদ্যা + ক (সমাসান্ত)]। 104)
আশ্বাস
(p. 108) āśbāsa বি. 1 ভরসা, অভয়; 2 প্রবোধ, সান্ত্বনা; 3 উত্সাহদান (আশ্বাস দেওয়া)। [সং. আ + √ শ্বস্ + অ]। ̃ ক বিণ. বি. আশ্বাসদানকারী। ̃ ন বি. আশ্বাস দেওয়া। আশ্বাসিত বিণ. আশ্বাস দেওয়া হয়েছে এমন, আশ্বস্ত। 35)
কটাক্ষ
(p. 158) kaṭākṣa বি. 1 অপাঙ্গদৃষ্টি অর্থাত্ দেখার সময় চোখের তারা কোণের দিকে চালনা করা; আড়দৃষ্টি, বাঁকা বা চোরা চাহনি; 2 পরোক্ষভাবে বিরুদ্ধ সমালোচনা বা শ্লেষ (কারও প্রতি কটাক্ষ করা)। [সং. কট + অক্ষি সমাসান্ত]। ̃ পাত বি. বক্রদৃষ্টি; অপাঙ্গদর্শন; শ্লেষ বা বক্রোক্তি; বিন্দুমাত্র নজর। কটাক্ষে ক্রি-বিণ. নিমেষে, অবিলম্বে। 3)
কন-স্টেবল
(p. 162) kana-sṭēbala বি. পুলিশ প্রহরী; সান্ত্রি; পাহারাওয়ালা। [ইং constable]। 5)
কার্ফু, কার-ফিউ
(p. 186) kārphu, kāra-phiu বি. সান্ধ্য আইন। [ইং. curfew]। 14)
কুক্রিয়
(p. 192) kukriẏa বিণ. কুকর্মকারী, কুকর্মা, মন্দ কাজ করে এমন। [সং. কু + ক্রিয়া সমাসান্ত]। কুক্রিয়া বি. মন্দ কাজ। 53)
কুচকুম্ভ
(p. 194) kucakumbha বি. স্তন। [সং. কুম্ভের মতো কুচ (সমাসান্ত কথ্য)]। 2)
কুশাক্ষ
(p. 201) kuśākṣa বি. বাঁদর। [সং. কুশ + অক্ষি সমাসান্ত]। 14)
কূর্ম
(p. 202) kūrma বি. 1 কচ্ছপ; 2 বিষ্ণুর দ্বিতীয় অবতার। [সং. কু (কুত্সিত) + ঊর্মি (বেগ বা গতি) সমাসান্ত]। কূর্মী বি. (স্ত্রী.) কচ্ছপী। ̃ পুরাণ বি. কূর্মারতার-বিষয়ক পুরাণ। কূর্মাবতার বি. বিষ্ণুর দ্বিতীয় অবতার। 38)
কোল2
(p. 210) kōla2 বি. 1 ক্রোড় (শিশুকে কোলে নেওয়া); 2 আলিঙ্গন (কোল দাও) ; 3 পেট বা মধ্যভাগ (মাছের কোল, কোলের মাছ); 4 কিনারা (নদীর কোল); 5 সন্নিহিত স্হান, সান্নিধ্য (বনের কোল, গাছের, কোল); 6 বক্ষ, মধ্যদেশ (সমুদ্রকোল)। [সং. ক্রোড়]। কোল আঁচল বি. শাড়ি পরবার পর যে আঁচল কোল বা কোমরের কাছে থাকে। কোল-আলো-করা ছেলে বি. মায়ের কোলের আলোস্বরূপ সুন্দর ফুটফুটে ছেলে। ̃ কুঁজো বিণ. কোল বা কোমরের দিকে একটু হেলানো বা কুঁজো। ̃ জমা বি. (ভূসম্পত্তির) জমার অধীন জমা; কোর্ফা প্রজার অস্হায়ী স্বত্ব। ̃ পোঁছা, ̃ মোছা বিণ. (সন্তান সম্বন্ধে) সবশেষে যার জন্ম হয়েছে, কনিষ্ঠ (কোলপোঁছা ছেলে)। ̃ জুড়ানো বিণ. মায়ের কোলে বসে মায়ের অন্তরে আনন্দদান করে এমন। ̃ বালিশ - বালিশ দ্র। 50)
গোবশা
(p. 256) gōbaśā বি. যে গাভী প্রসব করে না, বন্ধ্যা গাভী। [সং. গো+বশা (বন্ধ্যা) সমাসান্ত]। 111)
চরু
(p. 279) caru বি. বৈদিক যজ্ঞের পায়সান্ন। [সং. √চর্ + উ]। ̃ স্হালী বি. চরুপাকের পাত্র। 37)
টাই-ফয়েড
(p. 341) ṭāi-phaẏēḍa বি. আন্ত্রিক জ্বর; সান্নিপাতিক জ্বর, জীবাণুঘটিত জ্বরবিশেষ। [ইং. typhoid]। 63)
তদবস্হ
(p. 365) tadabasha বিণ. সেই অবস্হাপ্রাপ্ত; সেই অবস্হায় অবস্হিত। [সং. তদ্ + অবস্হা (সমাসান্ত)]। তদবস্হা বি. সেই অবস্হা (তদবস্হায় কীই বা করা যেতে পারে?)। 27)
তদ্বিধ
(p. 365) tadbidha বিণ. সেইপ্রকার, সেইরকম। [সং. তদ্ + বিধা (সমাসান্ত)]।
তন্মাত্র2
(p. 367) tanmātra2 বি. 1 (সাংখ্যদর্শনে) ক্ষিতি, অপ্, তেজঃ, মরুত্ ও ব্যোম এই সূক্ষ্ম অমিশ্র পঞ্চভূত; 2 শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ-পঞ্চভূতের এই পাঁচটি গুণ। [সং. তদ্ + মাত্রা (সমাসান্ত)]। 30)
ত্রি
(p. 387) tri বি. বিণ. 3 সংখ্যা বা সংখ্যক। [সং. √ তৃ + ই]। ̃ কাল বি. অতীত, বর্তমান, ভবিষ্যত্ এই তিন কাল; সর্বকাল। ̃ কালজ্ঞ, ̃ কাল-দর্শী (-র্শিন্) বিণ. অতীত বর্তমান ও ভবিষ্যত্ এই তিন কালের সমস্ত ঘটনা বা সবই জানেন এমন; সর্বজ্ঞ। ̃ কুল বি. পিতৃকুল, মাতৃকুল ও শ্বশুরকুল। ̃ কোণ বিণ. তিন কোণবিশিষ্ট, তেকোনা। বি. (জ্যামি.) ত্রিভুজ; তেকোনা ক্ষেত্র। ̃ কোণ-মিতি বি. ত্রিকোণক্ষেত্র পরিমাপক গণিতশাস্ত্র, trigonometry. ̃ গঙ্গ বি. গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিন নদীর মিলনক্ষেত্র; ত্রিবেণী; প্রয়াগ। ̃ গণ বি. ধর্ম, অর্থ ও কাম মানুষের সাধনীয় এই তিন বিষয়। ̃ গুণ বি. সত্ত্ব রজঃ তমঃ প্রকৃতির এই তিন ধর্ম বা 'গুণ'। বিণ. 1 উক্ত তিন গুণবিশিষ্ট; 2 তিন দ্বারা গুণিত। ̃ গুণা বি. দুর্গা। বিণ. (স্ত্রী.) ত্রিগুণ -এর অর্থে। ̃ গুণাতীত বিণ. সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণের প্রভাব বা মায়ার বন্ধন থেকে মুক্ত। বি. পূর্ণব্রহ্ম। ̃ গুণাত্মক বিণ. সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণযুক্ত। ̃ গুণাত্মিকা বিণ. (স্ত্রী.) সত্ত্ব রজঃ তমঃ এই তিন গুণযুক্তা (ত্রিগুণাত্মিকা প্রকৃতি)। ̃ ঘাত বিণ. 1 (গণি.) একই সংখ্যা ক্রমাগত দুবার নিজেকে নিজে গুণ করে এমন, cubic (যেমন ত্রিঘাত 5=53 = 5x5x5); 2 (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হ ও বেধ এই তিনটিই আছে এমন, ঘন, ত্রিমাত্রিক। ̃ চত্বারিংশত্ বি. বিণ. 43 সংখ্যক বা সংখ্যা। ̃ চত্বারিংশত্তম বিণ. 43 সংখ্যক। স্ত্রী. ̃ চত্বারিংশত্তমী। ̃ জগত্ বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল এই তিন জগত্। ̃ তন্ত্রী (-ন্ত্রিন্) বি. তিন তারযুক্ত বাদ্যযন্ত্র; বীণা; সেতার। ̃ তল বিণ. তেতলা (ত্রিতল অট্টালিকা)। ̃ তাপ বি. আধ্যাত্মিক, আধিদৈবিক ও আধিভৌতিক এই তিনরকম দুঃখ বা যন্ত্রণা। ̃ ত্ব বি. 1 তিনের ভাব বা সমাহার; 2 ত্রিমূর্তি; 3 (খ্রিস্টধর্মে) আধ্যাত্মিক ত্রিতত্ত্ব, trinity. ̃ দশ বি. 1 ত্রিশ সংখ্যা; 2 দেবতা। ̃ দশ-বধূ, ̃ দশ-বনিতা বি. অপ্সরা। ̃ দশ-মঞ্জরি বি. তুলসী। ̃ দশাধি-পতি বি. দেবরাজ ইন্দ্র। ̃ দশালয় বি. স্বর্গ। ̃ দিব বি. 1 স্বর্গ; 2 আকাশ। ̃ দোষ বি. বাত, পিত্ত, কফ-শরীরের এই তিন দোষ। ̃ ধা ক্রি-বিণ. 1 তিনভাবে, তিনপ্রকারে; 2 তিন দিকে। ̃ ধারা বি. 1 তিন স্রোতে বা পথে প্রবহিত নদী অর্থাত্ গঙ্গা-তিনটি স্রোতের নাম যথাক্রমে স্বর্গে মন্দাকিনী, মর্ত্যে অলকানন্দা বা ভাগীরথী এবং পাতালে ভোগবতী; 2 তিনটি ধারা বা প্রভাব। ̃ নবতি বি. বিণ. 93 সংখ্যা বা সংখ্যক। ̃ নবতি.তম বিণ. 93 সংখ্যক। স্ত্রী. ̃ নবতিতমী। ̃ নয়ন, ̃ নেত্র, ̃ লোচন বি. (তিন চক্ষুযুক্ত বলে) শিব। ̃ নয়না, ̃ নয়নী বি. (স্ত্রী.) দুর্গা। ̃ নাথ বি. 1 ত্রিভুবনের অধীশ্বর, পরমেশ্বর; 2 শিব; 3 ব্রহ্মা, বিষ্ণু, শিব এই তিন দেবতা; 4 (আঞ্চ.) সিদ্ধি ও ভাঙের দেবতা। ̃ পঞ্চাশত্ বি. বিণ. 53 সংখ্যা বা সংখ্যক। ̃ পঞ্চাশত্তম বিণ. 53 সংখ্যক। স্ত্রী. ̃ পঞ্চাশত্তমী। ̃ পত্র বি. বেলপাতা। বিণ. তিনটি পাতাযুক্ত। &tilde ; পথগা, ̃ পথগামিনী স্বর্গ, মর্ত্য ও পাতাল এই তিন চরণবিশিষ্ট বাংলা ছন্দ। ̃ পর্ণ বি. পলাশ গাছ। বিণ. তিনটি পাতাযুক্ত। ̃ পাদ বি. (তিনটি পা আছে বলে) বিষ্ণুর বামনাবতার। বিণ. 1 তিনটি পাযুক্ত; 2 তিন পদাঙ্ক পরিমাণ (ত্রিপাদ ভূমি); 3 চার ভাগের তিন ভাগ। ̃ পাপ বি. অতিপাতক, মহাপাতক ও উপপাতক এই তিনরকম পাপ। ̃ পিটক বি. সুত্ত (সূত্র) অভিধম্ম (অভিধর্ম) ও বিনয় এই তিন ভাগে বিভক্ত বৌদ্ধ শাস্ত্রগ্রন্হ। ̃ পুণ্ড্র, ̃ পুণ্ড্রক বি. ললাটে ত্রিশূলের মতো অঙ্কিত তিলক। ̃ ফলা বি. হরীতকী, আমলকী ও বিভীতকী (বহেড়া) এই তিন ফল। ̃ বর্গ বি. 1 ধর্ম, অর্থ, কাম এই তিনটি; 2 সত্ত্ব, রজঃ, তমঃ এই তিনটি। ̃ বর্ণ, ̃ বর্ণক বি. ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য-হিন্দু জাতির এই তিন শ্রেণি। ̃ বলি বি. কণ্ঠ বা শরীরের অন্যত্র মাংস সংকোচনের ফলে সৃষ্ট তিনটি রেখা বা ভাঁজ ('ত্রিবলি তব ভুরুতে':সু.দ.)। ̃ বার্ষিক - ত্রৈবার্ষিক -এর অনুরূপ। ̃ বিক্রম বি. বামনরূপী বিষ্ণু, ত্রিলোকে তাঁর তিনটি 'বিক্রম' বা পদক্ষেপ বলে। ̃ বিদ্যা বি. ঋক্, সাম, যজুঃ এই তিন বেদ, ত্রয়ী। ̃ বিধ বিণ. তিনরকম (ত্রিবিধ উপায়)। ̃ বৃত্ত বিণ. ত্রিগুণিত, তিনবার গুণ করা হয়েছে এমন। ̃ বেণী বি. গঙ্গা, যমুনা ও সরস্বতী এই তিনটি নদী অথবা তাদের সংযোগস্হল বা বিয়োগস্হল। ̃ বেদী (-দিন্) বি. 1 ঋক্ সাম যজুঃ এই তিনটি বেদ অধ্যয়নকারী; 2 এই তিন বেদ অধ্যয়নকারী ব্রাহ্মণের বংশগত উপাধিবিশেষ, তেওয়ারি। ̃ ভঙ্গ বিণ. শরীরের তিন স্হানে বক্রতাযুক্ত। বি. শ্রীকৃষ্ণ। ত্রিভঙ্গমুরারি বি. শ্রীকৃষ্ণ। ̃ ভঙ্গিম বিণ. ত্রিভঙ্গ। ̃ ভুজ (জ্যামি.) বি. তিনটি সরলরেখা দ্বারা বেষ্টিত ক্ষেত্র। ত্রিভুজ, বিষমবাহু যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর অসমান। ত্রিভুজ, সমকোণী যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। ত্রিভুজ, সমদ্বিবাহু যে ত্রিভুজের দুটি বাহু সমান। সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর সমান। ত্রিভুজ, সূক্ষ্মকোণী যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ। ̃ ভুবন বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল। ̃ মাত্রিক বিণ. (জ্যামি.) দৈর্ঘ্য, প্রস্হ ও বেধ আছে এমন, ত্রিঘাত। ̃ মূর্তি বি. ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর; এই তিন দেবতার যুক্তমূর্তি; (ব্যঙ্গে) তিন ঘনিষ্ঠ ব্যক্তি বা তিন ব্যক্তি একত্রে। ̃ যামা বি. 1 রাত্রি; 2 তিন যাম অর্থাত্ প্রহরবিশিষ্ট রাত্রি-বস্তুত চার যামে এক রাত্রি হয়, কিন্তু প্রথম প্রহরের প্রথমার্ধ ও শেষ প্রহরের শেষার্ধ যথাক্রমে সন্ধ্যা ও উষার মধ্যে ধরা হয় বলে রাত্রিকে ত্রিযামা বলা হয়। ̃ রত্ন বি. বুদ্ধ ধর্ম ও সংঘ; বৌদ্ধদের এই তিন পবিত্র বস্তু। ̃ রাত্র বি. 1 তিন রাত্রি; 2 মধ্যবর্তী দুই দিনের সঙ্গে তিন রাত্রি; 3 তিন রাত্রিব্যাপী উপবাস বা উত্সব। ̃ লোক বি. স্বর্গ, মর্ত্য ও পাতাল। ̃ লোচন বি. শিব। ̃ শঙ্কু বি. 1 জনৈক পৌরাণিক রাজা-ইনি সশরীরে স্বর্গে যেতে অসমর্থ হয়ে শেষে স্বর্গ-মর্ত্যের অন্তরালে নক্ষত্রলোকে অবস্হান করতে বাধ্য হয়েছিলেন; 2 (আল.) অনিশ্চিত অবস্হায় পড়েছে এমন ব্যক্তি (আমার এখন ত্রিশঙ্কু অবস্হা)। ̃ শূল বি. তিনটি সূক্ষ্ম ফলকবিশিষ্ট অস্ত্রবিশেষ, শিবের অস্ত্র। ̃ শূলী (-লিন্), ̃ শূল-ধারী (-রিন্) বিণ. ত্রিশূল ধারণ করেছে এমন। বি. শিব। স্ত্রী. ̃ শূল-ধারিণী। ̃ সংসার বি. স্বর্গ, মর্ত্য, পাতাল; ত্রিভুবন (ত্রিসংসারে তার কেউ নেই)। ̃ ষষ্ঠি বি. বিণ. 63 সংখ্যা বা সংখ্যক। ̃ ষষ্ঠিতম বিণ. 63 সংখ্যক। স্ত্রী. ̃ ষষ্ঠিতমী। ̃ সন্ধ্যা বি. প্রাতঃকাল মধ্যাহ্ন অপরাহ্ন এই তিন বেলা। ̃ সপ্ততি বি. বিণ. 73 সংখ্যা বা সংখ্যক। ̃ সপ্ততি-তম বিণ. 73 সংখ্যক। স্ত্রী. ̃ সপ্ততি-তমী। ̃ সীমা, ̃ সীমানা বি. 1 তিন প্রান্ত; 2 নৈকট্য, সান্নিধ্য (তুমি এ বাড়ির ত্রিসীমানায় আসবে না)। ̃ স্রোতা, (বর্জি.) ̃ স্রোতঃ (-তস্) বি. 1 ত্রিধারা, গঙ্গা; 2 তিস্তা নদী। 90)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2659991
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273310
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876585
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1161829
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934824
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870582
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737040
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679375

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us