Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

হিমালয়ের দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অনুল্লঙ্ঘনীয়
(p. 31) anullaṅghanīẏa বিণ. উল্লঙ্ঘন বা অতিক্রম করা যায় না বা উচিত নয় এমন, অনতিক্রমণীয় (তাঁর নির্দেশ আমার কাছে অনুল্লঙ্ঘনীয়, হিমালয়ের অনুল্লঙ্ঘনীয় উচ্চতা)। [সং. ন + উল্লঙ্ঘনীয়]। 16)
উলূক
(p. 133) ulūka বি. 1 পেঁচা; 2 দেবরাজ ইন্দ্র; 3 দুর্যোধনের মাতুলপুত্র, শকুনির পুত্র; 4 হিমালয়ের নিকটবর্তী দেশবিশেষ; 5 উলুখড়। [সং. উদ্ + √ লোক্ + অ, নি। তু. লা ulula জা. ula/eule. ইং. owl]। স্ত্রী. উলূকী। 165)
কৈলাস
(p. 207) kailāsa বি. শিবের বাসস্হানরূপে বর্ণিত হিমালয়ের উত্তরস্হ পর্বতবিশেষ; শিবলোক। [সং. কৈল (সুখ) + আস (আবাস) বা কেলাস] + অ]। ̃. নাথ, কৈলাসেশ্বর বি. শিব। ̃. বাসিনী বি. (স্ত্রী.) দুর্গা। 50)
গঙ্গা
(p. 236) gaṅgā বি. 1 গঙ্গা নদী, ভাগীরথী; 2 শিবপত্নী; গঙ্গাদেবী। [সং. √গম্ + গ + আ]। ̃ জ বিণ. গঙ্গাজাত। বি. 1 ভীষ্ম; 2 কার্তিকেয়। ̃ জল বি. 1 গঙ্গানদীর জল; 2 সখী বা সই পাতানোর সম্পর্ক। ̃ জলি বি. 1 অন্তর্জলি; মুর্মূষু ব্যক্তির মুখে গঙ্গাজল দেওয়া; 2 গঙ্গাজল স্পর্শ করে শপথ; 3 গঙ্গাজলের মতো গেরুয়া রংবিশিষ্ট। ̃ ধর বি. শিব। ̃ পুত্র বি. 1 ভীষ্ম; 2 শবদাহ করে এমন সম্প্রদায়বিশেষ, মুর্দাফরাস। ̃ প্রাপ্তি বি. গঙ্গাতীরে মৃত্যু; মৃত্যু। ̃ ফড়িং বি. সবুজ রঙের পতঙ্গবিশেষ। ̃ বাসী (-সিন্) বিণ. বি. গঙ্গানদীর তীরে বসবাসকারী। ̃ যমুনা বি. গঙ্গা ও যমুনা নদী। বিণ. 1 সাদা ও কালো রঙের; 2 দুই ভিন্ন রং পাশাপাশি আছে এমন (গঙ্গাযমুনা শাড়ি); 3 সোনা ও রুপা মিশ্রিত। ̃ যাত্রা বি. গঙ্গাজল স্পর্শ করে মরার জন্য মুমূর্ষু ব্যক্তির গঙ্গাতীরে যাওয়া। ̃ যাত্রী (-ত্রিন্) বি. 1 মুমূর্ষু ব্যক্তি; 2 যোগ মেলা ইত্যাদি উপলক্ষ্যে গঙ্গাস্নানে গমনকারী। ̃ লাভ বি. গঙ্গাতীরে মৃত্যু। ̃ সংগম, ̃ সাগর বি. গঙ্গার সঙ্গে সাগরের মিলনস্হান। গঙ্গোত্তরী, গঙ্গোত্রী বি. হিমালয়ের প্রান্তবর্তী গাঢ়োয়ালপ্রদেশস্হ গঙ্গানদীর অবতরণস্হান; হিমালয়ের প্রান্তবর্তী হিন্দু তীর্থস্হানবিশেষ। গঙ্গোদক বি. গঙ্গাজল। 8)
গো2
(p. 256) gō2 বি. 1 ধেনু, গাভী, গোরু; 2 গোজাতি; 3 বৃষ; 4 ইন্দ্রিয় (গোচর); 5 পৃথিবী (গোপতি)। [সং. √গম্ + ও]। ̃ কর্ণ বি. অনামিকা ও বৃদ্ধাঙ্গুলি প্রসারিত করলে তার মধ্যবর্তী ব্যবধান; গণ্ডূষ। ̃ কুল বি. 1 গোরুর পাল; 2 গোষ্ঠ; 3 যমুনাতীরের গ্রামবিশেষ, যেখানে শ্রীকৃষ্ণ ও বলরাম নন্দগৃহে পালিত হয়েছিলেন। গোকুলের ষাঁড় (ব্যঙ্গে) বৃন্দাবনের মুক্তভাবে বিচরণশীল ষাঁড়ের মতো স্বেচ্ছাচারী এবং দায়দায়িত্বহীন ব্যক্তি। ̃ ক্ষীর বি. গোদুগ্ধ, গোরুর দুধ। ̃ খুর, ̃ ক্ষুর বি. 1 কাঁটা গাছবিশেষ; 2 গোরুর ক্ষুর; 3 গোখরো সাপ। ̃ ক্ষুরা, ̃ খুরা, গোখরো বি. ফণায় গোরুর ক্ষুরের মতো চিহ্নযুক্ত বিষধর সাপবিশেষ। গোখাদক বিণ. গোমাংস ভক্ষণকারী। ̃ গৃহ বি. গোশালা, গোয়াল। ̃ গ্রন্হি বি. ঘুঁটে। ̃ গ্রাস বি. 1 প্রায়শ্চিত্তের পর গোরুর মুখে মন্ত্রপূত ঘাস দান; 2 বড় বড় গ্রাস (গোগ্রাসে গেলা)। ̃ ঘৃত বি. গাওয়া ঘি। ̃ ঘ্ন বিণ. গোহত্যাকারী। ̃ চন্দন বি. গোরোচনা। ̃ চারণ বি. গোরু চরানো; গোরুকে মাঠে নিয়ে ঘাস খাওয়ানো। ̃ দান বি. গাভিদানরূপ পূণ্যকর্ম। ̃ দোহনী, ̃ দোহিনী বি. দুধের ভাঁড় বা হাঁড়ি। ̃ ধন বি. গাভিরূপ সম্পদ। ̃ ধূলি বি. যখন গোরুর পাল খুরের আঘাতে ধুলো উড়িয়ে গোয়ালে ফেরে সেই সময়; সূর্যাস্তকাল। গোধূলি লগ্ন বি. গোধূলির শুভক্ষণ (গোধূলি লগ্নে বিয়ে)। ̃ পাট, ̃ বাট বি. গোগৃহ, গোয়াল। ̃ বত্স বি. বাছুর। ̃ বধ বি. গোহত্যা। ̃ বেড়েন বি. গোরুকে প্রহার করার মতো নির্দয় প্রহার। ̃ বৈদ্য বি. 1 গোরুর রোগের চিকিত্সক। ̃ ব্রজ বি. গোষ্ঠ; গোচারণ মাঠ। ̃ ভাগাড় বি. মরা গোরু ফেলবার স্হান। ̃ মাংস বি. গোরুর মাংস। ̃ মাতা (-তৃ) বি. 1 সমস্ত গোজাতির মাতৃস্হানীয়া সুরভি নামের গাভী; 2 মাতৃস্বরূপা গোজাতি। ̃ মুখ বি. 1 গোরুর মুখ; 2 গোরুর মুখাকৃতিবিশিষ্ট বাদ্যযন্ত্রবিশেষ; 3 জপমালার ঝুলি। বিণ. গোরুর মুখের মতো আকৃতিবিশিষ্ট। ̃ মূখী বি. 1 হিমালয়ের গোমুখাকৃতি গহ্বরবিশেষ যার ভিতর দিয়ে গঙ্গা নির্গত হয়েছে; 2 জপমালার ঝুলি। ̃ মূর্খ বিণ. গোরুর মতো নির্বোধ, নিরেট, বোকা; অক্ষরপরিচয় পর্যন্ত নেই এমন। ̃ মূত্র বি. চোনা, গোরুর প্রস্রাব। ̃ মেধ বি. গোবলিঘটিত বৈদিক যজ্ঞবিশেষ। ̃ যান বি. বলদে টানা গাড়ি, গোরুর গাড়ি। ̃ রক্ত বি. গোরুর রক্ত; (হিন্দুর পক্ষে) অস্পৃশ্য বস্তু। ̃ রক্ষক বি. রাখাল। ̃ রস বি. গোদুগ্ধ; গোদুগ্ধজাত দই. ঘি, ইত্যাদি। ̃ শালা বি. গোয়াল; গোরুর থাকার জায়গা। ̃ স্তন বি. 1 গোরুর স্তন; 2 চারটি 'নর' বি পঙ্ক্তিযুক্ত হারবিশেষ। ̃ স্তনী বি. আঙুর ফলের গোছা। ̃ হত্যা বি. গোবধ -এর অনুরূপ। 46)
গৌরী
(p. 261) gaurī বি. 1 গৌরবর্ণা নারী; 2 দুর্গা; 3 অবিবাহিতা অষ্টমবর্ষীয়া বালিকা। বিণ. গৌরবর্ণা। [সং. গৌর + ঈ]। ̃ দান বি. 1 অষ্টমবর্ষীয়া কন্যাকে বিবাহে সম্প্রদান; 2 (আল.) অপ্রাপ্তবয়স্কাকে অর্থাত্ নিতান্তই বালিকাকে বিবাহে সম্প্রদান। ̃ পট্ট বি. শিবলিঙ্গের নিম্নস্হ পীঠ, পেনেট। ̃ শংকর, ̃ শঙ্কর বি. 1 দুর্গা ও শিব ; 2 হিমালয়ের চূড়াবিশেষ। 33)
বদরিকাশ্রম
(p. 575) badarikāśrama বি. হিমালয়ের কোলে গা়ড়োয়াল অঞ্চলে অবস্হিত হিন্দুতীর্থবিশেষ। [সং. বদরিকা (দ্বারা সমাবৃত) + আশ্রম]। 50)
হরি
(p. 860) hari বি. 1 নারায়ণ, বিষ্ণু, কৃষ্ণ; 2 যম; 3 বায়ু; 4 চন্দ্র; 5 সূর্য; 6 সিংহ; 7 অশ্ব। বিণ. হরিত্ কপিল বা পিঙ্গল বর্ণবিশিষ্ট। [সং. √ হৃ + ই]। হরির লুট হরি সংকীর্তনের পর প্রসাদি বাতাসা ভক্তদের মধ্যে ছড়িয়ে দেওয়া। ̃ গুণ-গান বি. বিষ্ণুর নাম ও মহিমা কীর্তন। ̃ চন্দন বি. দেবতরুবিশেষ। [চন্দন দ্র]। ̃ জন বি. উচ্চবর্ণ হিন্দু কর্তৃক অস্পৃশ্য বলে অবহেলিত ভারতের হিন্দু সম্প্রদায় বা উক্ত সম্প্রদায়ের লোক; মেথর। [গান্ধিজীর প্রদত্ত নাম]। ̃ দ্বার বি. হিমালয়ের পাদদেশস্হ হিন্দু তীর্থবিশেষ। ̃ নাম বি. হরির নাম, ওই নাম জপ বা কীর্তন। হরি নামের ঝুলি হরিনামের মালা রাখার ঝুলি। হরি নামের মালা হরিনাম জপকালে নামোচ্চারণের সংখ্যা ঠিক রাখার জন্য ব্যবহৃত মালা; বৈষ্ণবের জপমালা। ̃ প্রিয়া বি. (স্ত্রী.) 1 লক্ষ্মীদেবী; 2 তুলসী পাতা বা গাছ। ̃ বাসর বি. 1 দ্বাদশীর প্রথম পাদযুক্ত একাদশীর দিন; 2 (ব্যঙ্গে) উপবাস, অনশন। ̃ বোল বি. (সচ. সমবেতকণ্ঠে ও উচ্চস্বরে) হরির নামোচ্চারণ (হিন্দুরা পূজান্তে, কীর্তনান্তে এবং শববহনকালে ও শবদাহকালে এই ধ্বনি উচ্চারণ করে। ̃ ভক্ত বিণ. 1 হরির প্রতি ভক্তিমান; 2 বৈষ্ণব। ̃ ভক্তি বি. হরির প্রতি ভক্তি। হরিভক্তি উবে যাওয়া ক্রি. বি. (ব্যঙ্গে) শ্রদ্ধা নষ্ট হয়ে যাওয়া। ̃ মটর বি. (কৌতু.) উপবাস, অনশন। সংকীর্তন বি. দলবদ্ধভাবে হরিগুণ গান করা। ̃ সভা বি. হরির মহিমা আলোচনার্থ সভা। ̃ হর বি. হরি ও হর, বিষ্ণু ও শিব; বিষ্ণু ও শিবের অভেদমূর্তি। ̃ হরাত্মা বিণ. বি. অভিন্নহৃদয়, একপ্রাণ একদেহ। 28)
হৈম-বত
(p. 873) haima-bata বিণ. হিমালয়সম্বন্ধীয়। বি. হিমালয়ের দক্ষিণে অবস্হ়িত ভারতবর্ষ। [সং. হিমবত্ + অ]। হৈম-বতী বিণ. (স্ত্রী.) 1 পার্বতী, দুর্গা; 2 গঙ্গা; 3 শতদ্রু নদীর নামান্তর। 33)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2659931
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273208
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876489
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1161633
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934786
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870553
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 736999
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679289

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us