Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ভ1 এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ভ1 এর বাংলা অর্থ হলো -

(p. 655) bha1 বাংলা বর্ণমালার চতুর্বিংশতি ব্যঞ্জনবর্ণ, মহাপ্রাণ ঘোষ ওষ্ঠ্য ভ্ ধ্বনির বর্ণরূপ।
2)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ভেস্তা
(p. 670) bhēstā ক্রি নষ্ট পা পণ্ড হওয়া বা করা (সব আয়োজন ভেস্তে গেল)। বিণ পণ্ড, নষ্ট ('সাত নকলে আসল ভেস্তা') [বাং √ ভেস্তা সং ভ্রষ্ট] ̃ নো ক্রি. বি. নষ্ট বা পণ্ড করা (ভেস্তে দিয়েছে)। 52)
ভন-ভন
ভিটে
(p. 664) bhiṭē দ্র ভিটা। 47)
ভূম্যধি-কারী
ভয়ার্ত
(p. 658) bhaẏārta বিণ. ভয় পেয়েছে এমন, ভীত (ভয়ার্ত শিশু)। [সং. ভয় + ঋত]। 4)
ভেরেন্ডা
(p. 670) bhērēnḍā বি. এরণ্ড বা রেড়িগাছ। [ সং. এরণ্ড]। ভেরেন্ডা ভাজা ক্রি. বি. (আল.) বাজে কাজে বা অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা; কিছু আয় না করে ঘুরে বেড়ানো। 40)
ভাল2
(p. 664) bhāla2 বি. কপাল, ললাট ('শভ্রভালে সিন্দূরবিন্দু': রবীন্দ্র)। [সং. ভা + √ লা + আ]। 20)
ভেঁপু
(p. 670) bhēm̐pu বি. তালপাতা বা অন্য জিনিস দিয়ে তৈরি লম্বা বাঁশিবিশেষ। [দেশি]। 16)
ভট্টাচার্য
ভ্যাপসা
(p. 670) bhyāpasā বিণ. 1 রুদ্ধ তাপ বা বাষ্পের মতো (ভ্যাপসা গরম); 2 বায়ুচলাচল বন্ধ হলে যেমন ভাব হয় তেমনি (ভ্যাপসা গন্ধ)। [বাং. ভাপ (বাষ্প) + সা]। 110)
ভরা
(p. 658) bharā ক্রি. 1 পূর্ণ করা (দুধ দিয়ে বালতি ভরছে, 'চেয়ে থাকি আঁখি ভরে', প্রাণ ভরে গান শোনো); 2 পরিপূর্ণ হওয়া (জিনিসপত্রে ঘরটা ভরে গেছে, এতেও পেট ভরল না?); 3 ভরতি করা, পোরা (থলিতে জিনিস ভরো)। বি. ভরতি করা, ভরাট করা ('মঙ্গলঘট হয়নি যে ভরা': রবীন্দ্র, বোতলে তেল ভরা শেষ হয়নি)। বিণ. ভরতি, পূর্ণ (ভরা নদী, ভরা শ্রাবণ, ভরা জোয়ার, গোয়াল-ভরা গোরু, ভরা সাঁঝ)। [সং. √ ভৃ + বাং. আ]। ̃ ট বি. পূর্তি; পূরণ (গর্ত ভরাট করা)। বিণ. পূর্ণ, পূরিত। ̃ .ডুবি বি. ভরা নৌকো বা বোঝাই নৌকো ডুবে যাওয়া; (আল.) সমূহ সর্বনাশ। ̃ নো ক্রি. বি. 1 পূর্ণ করানো, ভরতি করানো (পেট ভরানোর চিন্তা, পেট ভরাবার চিন্তা); 2 বোঝাই করানো (মাল দিয়ে নৌকা ভরানো)। ভরা নদী বি. তীর পর্যন্ত জলে ছাপিয়ে যায় এমন নদী। ভরা যৌবন বি. পূর্ণ যৌবন। ̃ .ভরতি বিণ. পুরোপুরি ভরতি; একেবারে ভরতি। 29)
ভঙ্গিল
(p. 655) bhaṅgila বিণ. 1 ভঙ্গপ্রবণ, ভঙ্গুর; 2 ভাঁজযুক্ত (ভঙ্গিল পর্বত, folded mountain)। [সং. ভঙ্গ + ইল]। 21)
ভব
(p. 655) bhaba বি. 1 ইহলোক, সংসার (ভববন্ধন); 2 সত্তা; 3 স্হিতি; 4 প্রাপ্তি; 5 পৃথিবী (ভবের হাট, ভবলীলা সাঙ্গ করা); 6 শিব, কল্যাণ, মঙ্গল। বিণ. (সমাসে উত্তরপদরূপে) উত্পন্ন, জাত (তদ্ভব)। [সং. √ ভূ + অ]। ̃ .ঘুরে বিণ. বি. বিনা কাজে সর্বত্র ঘুরে বেড়ায় এমন; বাউণ্ডুলে। ̃ .তারণ বিণ. সংসারবন্ধন থেকে মুক্তিদাতা, সংসার যন্ত্রণা থেকে মুক্তি দেন এমন (ভবতারণ বিষ্ণু)। বি. বিষ্ণু। ̃ .তারিণী বিণ. স্ত্রী. মোক্ষদাত্রী। বি. দুর্গা। ̃ .পার বি. সংসারসমুদ্র পার বা উত্তরণ অর্থাত্ সংসারযাত্রা থেকে মুক্তি। ̃ .পারাবার বি. সংসারসমুদ্র। ̃ .বন্ধন বি. পার্থিব জীবনের বন্ধন। ̃ .ভবন বি. 1 শিবের আলয় কৈলাস; 2 জগত্, সৃষ্টি। ̃ .ভয় বি. 1 পৃথিবীতে জীবরূপে অবস্হিতির ভয়; 2 পূনর্জন্মের ভয়। ̃ .ভার বি. সাংসারিক ও জাগতিক দুঃখকষ্টের বোঝা। ̃ .মণ্ডল বি. জগত্, পৃথিবী, সমগ্র সৃষ্টি। ̃ .যন্ত্রণা বি. পার্থিব জীবনের দুঃখকষ্ট। ̃ .লীলা বি ইহজীবনের কার্যাবলি; সংসারযাত্রা; পৃথিবীতে জীবনযাত্রা; জীবদ্দশা। ̃ .লোক বি. পৃথিবী, মরজগত্। ̃ .সংসার, ̃ .সাগর, ̃ .সিন্ধু - ভবপারাপার -এর অনুরূপ। 54)
ভগ-বদ্-দত্ত, ভগ-বদ্দত্ত
ভাজক
(p. 661) bhājaka বিণ. ভাগকারী। বি. (গণি.) যে রাশি দিয়ে ভাগ করা হয়, divisor. [সং. √ ভজ্ + অক]। 10)
ভোগাসক্ত
ভল্লুক
ভগ্ন
(p. 655) bhagna বিণ. 1 ভাঙা (ভগ্নদশা, ভগ্ন বাঁশি); 2 খণ্ডিত; 3 চূর্ণ (ভগ্নপ্রাসাদ, ভগ্নসৌধ); 4 বাঁকা, কুঁজো (ভগ্নপৃষ্ঠ); 5 স্বাস্হ্যহীন (ভগ্নদেহ); 6 ব্যর্থ, নষ্ট (ভগ্নমনোরথ); 7 দুঃখে অবসন্ন বা হতাশ (ভগ্নহৃদয়, ভগ্নোদ্যম)। [সং. √ ভন্জ্ + ত। ̃ .কণ্ঠ-ভগ্নস্বর -এর অনুরূপ। ̃ .চিত্ত বিণ. মন ভেঙে গেছে এমন। ̃ .দশা বি. ধ্বংসপ্রাপ্ত অবস্হা। ̃ .দূত বি. যে-দূত যুদ্ধে ব্যর্থতা বা পরাজয়ের সংবাদ নিয়ে আসে। ̃ .দেহ বিণ. শরীর ভেঙে গেছে এমন। ̃ .পৃষ্ঠ বিণ. পিঠ বেঁকে বা কুঁজো হয়ে গেছে এমন। ̃ .প্রায় বিণ. প্রায় ভেঙেছে এমন। ̃ .স্তুপ বি. স্তূপাকার ধ্বংসাবশেষ, ঘরবাড়ি ও অন্যান্য পাকা ইমারতের ভেঙে-পড়া অবস্হা। ̃ .স্বর, ̃ .কণ্ঠ বিণ. গলার স্বর বা আওয়াজ ভেঙে বিকৃত হয়েছে এমন। বি. ভেঙে-যাওয়া কণ্ঠস্বর। ̃ .স্বাস্হ্য বিণ. রোগে বা অন্য কারণে শরীর ভেঙে গেছে এমন। ̃ .হৃদয় বিণ. মন ভেঙে গেছে এমন। ভগ্নাংশ বি. 1 ভগ্ন বা খণ্ডিত বস্তুর অংশ; 2 (গণিতে) 1 -এর চেয়ে কম বা ছোটো রাশি, ভগ্নাঙ্ক, fraction. ভগ্নাঙ্ক বি. (গণিতে) 1 -এর অংশঘটিত বা 1 -এর চেয়ে কম বা ছোটো রাশি। ভগ্নাব-শেষ বি. কোনো বস্তু হয়ে গেলে যা পড়ে থাকে বা যা অবশিষ্ট থাকে (প্রাচীন মন্দিরের ভগ্নাবশেষ)। বিণ. ভগ্নাব-শিষ্ট। ভগ্নাবস্হা বি. ভাঙাচোরা অবস্হা, ভগ্নদশা। ভগ্নোত্-সাহ, ভগ্নোদ্যম বিণ. উত্সাহ চলে গেছে এমন, হতাশ। 19)
ভাণ2
(p. 661) bhāṇa2 বি. সংস্কৃত রূপপক-নাটকবিশেষ। [সং. √ ভণ্ + অ]। 26)
ভজ-মান
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2660178
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273488
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876764
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1162053
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934909
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870636
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737125
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679506

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us