Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

যতিনী দ্বারা সংসদ বাংলা ডিকশোনারির সবগুলো শব্দ

This is the world's leading online resource for bangla to bangla definitions/meanings, we have been helping millions of people improve their use of the bangla language with its free online services.

 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.

অন্য
(p. 34) anya বিণ. অপর, ভিন্ন (অন্য লোক)। সর্ব. অপর লোক (অন্যে যাই বলুক, অন্যের উপর ভরসা, একাজ অন্যের দ্বারা হবে না)। [সং. √ অন্ + য] ̃ কৃত বিণ. অন্যের দ্বারা করিয়ে নেওয়া হয়েছে এমন। ̃ গত বিণ. অন্যের উপর পুরোপুরি নির্ভরশীল। ̃ ত, (বার্জি.) ̃ তঃ অব্য. অন্যভাবে। ̃ তম বিণ. বহুর মধ্যে এক। ̃ তর বিণ. দুইয়ের মধ্যে এক। ̃ এ অব্য. ক্রি-বিণ. অন্য জায়গায় বা বিষয়ে। ̃ ত্ব বি. ভিন্নতা, the state of beign different. ̃ থা অব্য. ভিন্নভাবে, নতুবা। বি. ব্যতিক্রম (এর অন্যথা হবে না)। ̃ থা-করণ বি. অন্যরকম আচরণ করা; অগ্রাহ্য করা। ̃ থা-চরণ বি. অন্যরকম বা বিরুদ্ধ আচরণ। ̃ দীয় বিণ. অন্যবিষয়ক, অন্যসংক্রান্ত। ̃ পুষ্ট বিণ. অন্যের দ্বারা পালিত। বি. কোকিল। ̃ পূর্বা বিণ. (স্ত্রী.) পূর্বে অন্যের বাগদত্তা বা স্ত্রী ছিল এমন। ̃ বিধ বিণ. অন্যরকম, ভিন্নরকম। ̃ ভৃত্ বিণ. অন্যকে পালন করে এমন। বি. কাক। ̃ ভৃত বিণ. অন্যের দ্বারা পালিত হয় এমন, অন্যপুষ্ট। বি. কোকিল। ̃ মনস্ক, ̃ মনা বিণ. অন্য বিষয়ে মন রয়েছে এমন; অমনোযোগী। বি. ̃ মনস্কতা। ̃ রূপ বিণ. ভিন্নরকম; অসদৃশ; অন্যরকমের, বিপরীত বা বিরুদ্ধ। বি. অন্যরকম মূর্তি বা রূপ; অন্য প্রণালী। ̃ সাপেক্ষ বিণ. অন্যের সঙ্গে সম্পর্কযুক্ত অর্থাত্ একটিকে বুঝতে হলে অপরটিকে বোঝা চাই এমন, relative. 52)
অব্যতি-ক্রম
(p. 50) abyati-krama বি. ব্যতিক্রমের অভাব, ব্যতিক্রমহীনতা। [সং. ন + ব্যতিক্রম]। অব্যতি-ক্রমী বিণ. ব্যতিক্রম হিসাবে গণ্য নয় এমন; ব্যতিক্রমহীন। 24)
অব্যভি-চার
(p. 50) abyabhi-cāra বি. ব্যভিচার বা ব্যতিক্রমের অভাব, অস্খলন, অচ্যুতি; স্হিরতা, দৃঢ়তা। [সং. ন+ব্যভিচার]। অব্যভি-চারী (রিন্) বিণ. ব্যভিচার করে না এমন অবৈধ কাজ করে না এমন; নিয়মনিষ্ঠ; দৃঢ, স্হির, অবিচল। 32)
অমিত্রাক্ষর
(p. 57) amitrākṣara বি. অন্ত্যমিলহীন এবং যতির বাঁধাধরা নিয়মলঙ্ঘনকারী ছন্দরীতিবিশেষ। [সং. অমিত্র + অক্ষর]। 34)
উত্-ক্রম
(p. 123) ut-krama বি. 1 স্বাভাবিক ক্রমের বিপরীত গতি; 2 বিপরীত ক্রম; 3 ক্রমভঙ্গ, ব্যতিক্রম; 4 লঙ্ঘন; 5 মৃত্যু। [সং. উত্ + √ ক্রম্ + অ]। ̃ ণ বি. 1 ক্রমের বিপরীত দিকে যাওয়া; 2 ক্রমবিপর্যয়, ক্রমভঙ্গ; 3 মৃত্যু; 4 (ব্যাক.) বাক্যে শব্দবিন্যাসে বিপর্যয়; 5 বাইরে বেরিয়ে যাওয়া, নির্গমন। 11)
উত্যক্ত
(p. 126) utyakta বিণ. অত্যন্ত বিরক্ত, ব্যতিব্যস্ত (মশার জ্বালায় উত্যক্ত); অস্হির। [সং. উত্ + ত্যক্ত]। 3)
এমন
(p. 148) ēmana সর্ব. বি. বিণ. ক্রি-বিণ. এইরকম, এহেন (এমন যে হবে তা জানতাম, এমন খেলা কে দেখেছে, এমন করেই মরে)। [বাং. এ (এই) + মন]। এমনই. এমনি1 বিণ. এইরকম (এমনি জিনিস যে হাত দিতেই ভেঙে গেল)। ক্রি-বিণ. এই রকমে ('এমনই করে ঘুরিব দূরে বাহিরে': রবীন্দ্র)। এমনকী অব্য. বেশি আর কী বলব, আর কী বলার আছে (এমনকী, সে মাকেও মানে না)। ̃ টি বি. এইরকম আর একটি (এমনটি আর পাবে না)। ̃ তরো বিণ. এইরকম, এই ধরনের (এমনতরো গুণ. এমনতরো মানুষ)। এমন-তেমন বিণ. তুচ্ছ; সাধারণ; অগ্রাহ্য করার মতো (সে কিন্তু মোটেই এমন-তেমন লোক নয়)। বি. 1 ব্যতিক্রম (নিয়ম থেকে এতটুকু এমন-তেমন হবার উপায় নেই); 2 বেগতিক; বিপদ (এমন-তেমন দেখলে পালাব)। 20)
কাঁটা
(p. 174) kān̐ṭā বি. 1 সূক্ষ্মাগ্র অর্থাত্ ছুঁচলো বস্তু; কণ্টক (গাছের কাঁটা, খোঁপার কাঁটা); 2 কাঁটার মতো লোহার ছুঁচ (ঘড়ির কাঁটা); 3 সূক্ষ্ম ও সূক্ষ্মাগ্র হাড় (মাছের কাঁটা); 4 খাদ্যবস্তু মুখে তোলার জন্য শলাকাবিশেষ, fork; 5 তুলাদণ্ড, বড় নিক্তি (কাঁটার ওজন); 6 ছোট পেরেক; 7 পুলক, রোমাঞ্চ ('শুনে তোমার গায়ে দেবে কাঁটা': রবীন্দ্র)। [সং. কণ্টক]। কাঁটা করা ক্রি. বি. ওজন করা (আলুর বস্তাটা এখনও কাঁটা করা হয়নি)। কাঁটা-চামচ, কাঁটা-ছুরি বি. ইয়োরোপীয় প্রথায় ভোজনের জন্য কাঁটা অর্থাত্ fork এবং চামচ বা ছুরি। ̃ ঝাঁপ বি. চড়কের সময় বাঁশের ভারার উপর থেকে মাটিতে খাড়াভাবে বিছানো লোহার কাঁটার উপর ঝাঁপ দেওয়া। ̃ ঝোপ, ̃ বন বি. কাঁটাওয়ালা গাছে ভরা ঝোপ বা বন। ̃ তারের বেড়া বি. কাঁটার মতো সূক্ষ্মাগ্র লোহার শলাকাযুক্ত বাঁকানো তারের বেষ্টনী, barbed wire. ̃ নটে বি. শাকবিশেষ। কাঁটায় কাঁটায় ক্রি-বিণ. ঠিক ঠিক, সময়ের এতটুকু ব্যতিক্রম না করে (কাঁটায় কাঁটায় কাজ করা)। কাঁটা দিয়ে কাঁটা তোলা ক্রি. বি. এক দুষ্টের বিরুদ্ধে অন্য এক দুষ্টকে লেলিয়ে দিয়ে উভয়েরই বিনাশ করা। গায়ে কাঁটা দেওয়া-গাঁ3 দ্র। কাঁটা হওয়া ক্রি. বি. ভয়ে শিউরে ওঠা। পথের কাঁটা বি. বাধা, পথের প্রতিবন্ধক; উন্নতি বা সাফল্যের পথে বাধা। 64)
কুকুর
(p. 192) kukura বি. শ্বদন্তবিশিষ্ট. ছুঁচলো মুখবিশিষ্ট বন্য বা গৃহপালিত চতুষ্পদ জন্তুবিশেষ, সারমেয়, কুত্তা। [সং. কুক্কুর]। বি. (স্ত্রী.) কুকুরী। ̃ কুণ্ডলী বি. কুকুরের মতো কুঁকড়ে শয়ন করার প্রণালী। ̃ ছড়ি বি. কুকুড়ের লেজের মতো ফুলবিশিষ্ট একরকম ছোট গাছ। কুকুরে-দাঁত বি. শ্বদন্ত, কুকুরজাতীয় মাংসাশী প্রাণীর চোয়ালের দুপাশের ছুঁচলো দাঁত। যেমন কুকুর তেমনি মুগুর (প্র.) দুষ্টের উপযুক্ত শাসক, দুষ্ট লোকের উপযুক্ত শাস্তি। মাথার ঘায়ে কুকুর পাগল (প্র.) অত্যন্ত অসুবিধাজনক ও অস্বস্তিকর ঝামেলায় ব্যতিব্যস্ত অবস্হা। 49)
কোলন
(p. 210) kōlana বি. যতিচিহ্ন বিশেষ;: এই চিহ্ন। [ইং. colon]। 52)
ছাঁকা
(p. 303) chān̐kā ক্রি. 1 বস্ত্রাদির সাহায্যে তরল বস্তু থেকে বর্জনীয় অংশ বার করে ফেলা, পরিস্রুত বা শোধন করা (দুধ ছাঁকা); 2 চালা, গুঁড়ো পৃথক করা (আটা ছাঁকা)। বি. ছাঁকার কাজ। বিণ. 1 ছাঁকা হয়েছে এমন (ছাঁকা দুধ); 2 খাঁটি (ছাঁকা কথা বলে দিলাম); 3 বিশেষভাবে নির্বাচিত (ছাঁকা ছাঁকা লোককে নিয়ে যাবে); 4 নির্ভেজাল, বিশুদ্ধ (ছাঁকা গঙ্গাজল); 5 সহজলভ্য (ছাঁকা পয়সা); 6 ছাঁকার জন্য উদ্দিষ্ট (দুধ-ছাঁকা কাপড়); আটা-ছাঁকা চালুনি)। [বাং. √ ছাঁক্ + আ]। ছাঁকা তেলে ভাজা ক্রি. বি. ঝাঁঝরির দ্বারা ছেঁকে তোলা যায় এমন বেশি তেলে ভাজা। ছেঁকে ধরা ক্রি. বি. ঘিরে ধরা; চারদিক থেকে অনেকে মিলে ব্যতিব্যস্ত করা (পিঁপড়েয় ছেঁকে ধরেছে, পাওনাদারেরা ছেঁকে ধরেছে)। 11)
তদ্ব্যতিরিক্ত, তদ্ব্যতীত
(p. 367) tadbyatirikta, tadbyatīta বিণ. তদ্ভিন্ন, তা ছাড়া, তার অতিরিক্ত (আমি তদ্ব্যতিরিক্ত কাউকে জানি না; তদ্ব্যতীত বিষয়ে তাঁর জ্ঞান নাই)। ক্রি-বিণ. তা ছাড়া, তদ্ব্যতিরেকে (তিনি তদ্ব্যতিরিক্ত জানেন না)। [সং. তদ্ + বি + অতিরিক্ত, + অতীত]। 3)
নিপাতন
(p. 461) nipātana বি. 1 বিনাশন, ধ্বংসসাধন; 2 অধঃপতন; 3 (ব্যাক.) ব্যাকরণের নিয়ম বা সূত্রের ব্যতিক্রম। [সং. নি + √ পত্ + অন]। নিপাতিত বিণ. 1 বিনাশিত; 2 অধঃক্ষিপ্ত, নীচে ফেলা হয়েছে এমন, যা বা যাকে অধঃপাতিত করা হয়েছে এমন। 49)
পুণ্য
(p. 523) puṇya বি. 1 সত্কর্ম, সুকৃতি বা সত্কর্মের যে শুভ ফলে পরলোকে সদ্গতি লাভ হয়; 2 ধর্মানুষ্ঠান। বিণ. 1 পবিত্র (পুণ্যতীর্থ, পুণ্যতিথি); 2 ধার্মিক, পুণ্যবান (পুণ্যাত্মা)। [সং. পুণ্ + য]। ̃ ক বি. পুত্রকামনায় বা পুণ্য অর্জনের জন্য পালনীয় ব্রত-উপবাস। ̃ কর্মা (-র্মন্) বিণ. পুণ্যকাজ করে এমন। ̃ কাল বি. ধর্মানুষ্ঠানের পক্ষে উপযুক্ত সময়। ̃ কীর্তি বিণ. ধার্মিক বা পুণ্যবান বলে খ্যাত। ̃ কৃত্ বি. ধার্মিক, পুণ্যকর্মকারী। ̃ ক্ষয় বি. অন্যায় কর্মের ফলে সঞ্চিত পুণ্যের হ্রাস। ̃ ক্ষেত্র বি. পবিত্র স্হান, তীর্থ। ̃ তোয়া বিণ. পবিত্র জলপূর্ণ (পুণ্যতোয়া নদী, পুণ্যতোয়া ভাগীরথী)। ̃ দর্শন বিণ. যাকে দেখলে পুণ্য হয় এমন। ̃ ফল বি. সত্কর্মের সুফল। ̃ বল বি. ধর্মাচরণ ও সুকৃতির ফলে অর্জিত শক্তি বা অধিকার। ̃ বান (-বত্) বিণ. পুণ্য সঞ্চয় করেছে এমন। স্ত্রী. ̃ বতী। ̃ যোগ বি. শুভযোগ, শাস্ত্রমতে পুণ্যকর্মাদি অনুষ্ঠানের উপযুক্ত সময়। ̃ লোক বি. স্বর্গ। ̃ শীল বিণ. পুণ্যকর্ম সাধনের স্বভাবযুক্ত, পুণ্যকর্ম করাই যার স্বভাবের বৈশিষ্ট্য। স্ত্রী. ̃ শীলা। ̃ শ্লোক বিণ. যার কীর্তি পুণ্যজনক, যার কীর্তির কথা শুনলে পুণ্য হয়। ̃ সঞ্চয় বি. পুণ্যকর্ম সাধনের দ্বারা ভবিষ্যতে বা পরলোকে শুভফললাভের অধিকার সঞ্চয়। পুণ্যাত্মা (-ত্মন্) বিণ. ধার্মিক, পুণ্যবান। পুণ্যাহ বি. 1 পুণ্যকর্ম অনুষ্ঠানের পক্ষে শাস্ত্রমতে প্রশস্ত বা উপযুক্ত দিন; 2 (বাং.) জমিদার কর্তৃক প্রজাদের কাছ থেকে নতুন বত্সরের খাজনা আদায় করার আরম্ভের অনুষ্ঠান। পুন্যিপুণ্য -র কথ্য রূপ। পুন্যি-পুকুর বি. হিন্দু কুমারীদের ব্রতবিশেষ। 46)
পূর্ণ
(p. 529) pūrṇa বিণ. 1 পুরো, ভরতি (পূর্ণকুম্ভ); 2 কমতি বা ঘাটতি নেই এমন (পূর্ণ সুযোগ); 3 সফল, সিদ্ধ (আশা পূর্ণ হওয়া, দাবি পূর্ণ হওয়া); 4 নিঃশেষ, সমাপ্ত (কাল পূর্ণ হয়েছে); 5 অখণ্ড, সমস্ত (পূর্ণদায়িত্ব, পূর্ণমাত্রা)। [সং. √ পুর্ + ত]। বি. ̃ তা, ̃ ত্ব। ̃ কাম বিণ. (যার) বাসনা পূর্ণ হয়েছে এমন। ̃ গর্ভা বিণ. (স্ত্রী.) আসন্নপ্রসবা, গর্ভধারণের কাল পূর্ণ হয়েছে এমন। ̃ গ্রাস বি. গ্রহণের সময় চন্দ্র-সূর্যের সম্পূর্ণ অদৃশ্য হওয়া। (তু. খণ্ডগ্রাস)। ̃ চন্দ্র বি. পূর্ণিমার রাতের সম্পূর্ণ গোলাকার চাঁদ। ̃ চ্ছেদ বি. যতিচিহ্নবিশেষ, দাঁড়ি। ̃ পক্ব বিণ. সম্পূর্ণ পাকা; সম্পূর্ণ সিদ্ধ। ̃ বয়স্ক বিণ. পূর্ণযৌবনপ্রাপ্ত; সাবালক। স্ত্রী. ̃ বয়স্কা। ̃ ব্রহ্ম বি. অখণ্ড পরব্রহ্ম। ̃ মন্ত্রী বি. একটি প্রশাসনবিভাগের সম্পূর্ণ দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী। ̃ মাত্রা বি. পুরো পরিমাণ। ̃ মাসী বি. পূর্ণিমা। ̃ সংখ্যা বি. অখণ্ড বা অভগ্ন সংখ্যা বা রাশি, ভগ্নাংশ নয় এমন সংখ্যা। পূর্ণা বিণ. (স্ত্রী.) পূর্ণ অর্থে। বি. (স্ত্রী.) পঞ্চমী দশমী অমাবস্যা ও পূর্ণিমা তিথি। পূর্ণাঙ্ক বি. পূর্ণ রাশি বা সংখ্যা, integer. পূর্ণাঙ্গ বিণ. 1 সকল অঙ্গবিশিষ্ট; 2 সম্পূর্ণ (পূর্ণাঙ্গ আলোচনা)। পূর্ণানন্দ বি. 1 পরিপূর্ণ আনন্দ; 2 ভগবান। পূর্ণাব-তার বি. নৃসিংহ রামচন্দ্র ও শ্রীকৃষ্ণ। পূর্ণাবয়ব বিণ. সকল অঙ্গবিশিষ্ট, সম্পূর্ণ দেহযুক্ত (পূর্ণাবয়ব চিত্র)। বি. পূর্ণরূপে বৃদ্ধিপ্রাপ্ত দেহ। পূর্ণায়ু (-য়ুঃ) বিণ. 1 শতবর্ষজীবী; 2 দীর্ঘজীবী। পূর্ণাহুতি বি. যজ্ঞাদি শেষ করার আহুতি। 22)
বার৫
(p. 600) bāra5 বি. 1 দিন (হাটবার); 2 সপ্তাহের বিভিন্ন দিন (আজ সোমবার); 3 পুণ্যতিথি (বারব্রত); 4 দফা, খেপ (গতবার, এবার, প্রতিবার); 5 পালা, পর্যায় (একদিন সবারই বার আসবে); 6 সাধারণ (বারাঙ্গনা, বারনারী); 7 বাধাদান, নিবারণ। [সং. √ বৃ + অ]। ̃ ংবার, ̃ বার ক্রি-বিণ. পুনঃপুন ('অলি বারবার ফিরে আসে': রবীন্দ্র; বারংবার প্রশ্ন করা)। ̃ দিগর বি. (আদালতের ভাষায়) অন্যবার, দ্বিতীয়বার, পুনর্বার। ̃ ব্রত বি. পুণ্যতিথিতে নানান ব্রতানুষ্ঠান। 49)
বিপর্যাস
(p. 619) biparyāsa বি. 1 ওলটপালট; 2 বৈপরীত্য, ক্রম বা অবস্হার বৈপরীত্য বা ব্যতিক্রম (বাক্যে অন্বয়ের বিপর্যাস)। [সং. বি + পরি + √ অস্ + অ]। 15)
বিপর্যয়
(p. 619) biparyaẏa বি. 1 ওলটপালট, অবস্হায় ব্যাপক ও অবাঞ্ছিত পরিবর্তন; 2 বিশৃঙ্খল ও দুর্ভাগ্যজনক ঘটনা বা অবস্হা (প্রাকৃতিক বিপর্যয়); 3 বৈপরীত্য, বিপর্যাস, ব্যতিক্রম (বর্ণবিপর্যয়); 4 ধ্বংস, লোপ। [সং. বি + পরি + √ ই + অ]। বিপর্যস্ত বিণ. বিপর্যয়গ্রস্ত; সম্পূর্ণ পরিবর্তিত; বিশৃঙ্খলাবস্হাগ্রস্ত; ছত্রভঙ্গ (বিপর্যস্ত সমাজব্যবস্হা)। 14)
বিব্রত
(p. 621) bibrata বিণ. 1 ব্যতিব্যস্ত; 2 বিপন্ন, বিপর্যস্ত (কন্যাদায়ে বিব্রত); 3 লজ্জিত, কুণ্ঠিত। [দেশি-তু. সং. বিবর্ত]। 21)
বিরাম
(p. 621) birāma বি. 1 বিরতি (বিরামচিহ্ন); 2 ক্ষান্তি, অবসান (বৃষ্টির বিরাম নেই, চেষ্টার বিরাম নেই); 3 নিবৃত্তি; 4 বিশ্রাম। [সং. বি + √ রম্ + অ]। ̃ চিহ্ন বি. বাক্যের মধ্যে বা শেষে যতির নানাবিধ চিহ্ন। ̃ হীন বিণ. বিরতি বা ক্ষান্তি নেই এমন; বিশ্রাম নেই এমন (বিরামহীন খাটুনি)। 105)
ব্যতি-ক্রম
(p. 648) byati-krama বি. 1 অন্যথা, ব্যত্যয়, exception (নিয়মের ব্যতিক্রম), 2 লঙ্ঘন, নিয়ম ক্রম ইত্যাদির বিপর্যয়, বৈপরীত্য, বিপর্যাস। [সং. বি + অতি + √ ক্রম্ + অ]। ব্যতি-ক্রমী বিণ. 1 ব্যতিক্রম করে এমন; 2 ব্যতিক্রম হিসাবে অর্থাত্ বিশিষ্ট বা অসাধারণ হিসাবে গণনীয় (ব্যতিক্রমী লেখক, ব্যতিক্রমী শিল্পী)। ব্যতি-ক্রান্ত বিণ. 1 ব্যতিক্রমযুক্ত, লঙ্ঘিত; 2 অতিক্রান্ত, বিগত (ব্যতিক্রান্ত যুগ)। 14)
ব্যতি-ব্যস্ত
(p. 648) byati-byasta বিণ. 1 অতিশয় ব্যস্ত বা ব্যাকুল (ব্যতিব্যস্ত হয়ে তখনই ছুটলেন স্টেশনে); 2 বিব্রত; 3 উত্ত্যক্ত, বিপন্ন (এরা তাঁকে অকারণে ব্যতিব্যস্ত করছে)। [সং. বি. + অতিব্যস্ত]। 15)
ব্যতি-রেক
(p. 648) byati-rēka বি. 1 অভাব (শিক্ষাব্যতিরেকে, অন্বয়ব্যতিরেক); 2 ভেদ, প্রভেদ; 3 অতিক্রম; 4 আধিক্য, বৃদ্ধি; 5 (অল.) যে অলংকারে উপমানের চেয়ে উপমেয়কে অধিকতর প্রধান্য দিয়ে বর্ণনা করা হয়যেমন 'খঞ্জন-গঞ্জন আঁখি'। [সং. বি + অতি + √ রিচ্ + অ]। ব্যতি-রেকী (-কিন্) বিণ. 1 অভাববিশিষ্ট; 2 পার্থক্যবিশিষ্ট। ব্যতি-রেকে ক্রি-বিণ. বাদে, ব্যতীত, ছাড়া, নাহলে (শিক্ষা ব্যতিরেকে উন্নতি নেই)। 17)
ব্যতি-হার
(p. 648) byati-hāra বি. 1 বিনিময়, পরিবর্ত; 2 একাধিক ব্যক্তির যুগপত্ একই আচরণ। [সং. বি + অতি + √ হৃ + অ]। ব্যতিহার বহুব্রীহি বি. (ব্যাক.) সমাসবিশেষ যাতে পরস্পর ক্রিয়াবিনিময় বোঝায়; যথা-লাঠালাঠি, হাতাহাতি। 18)
ব্যতিরিক্ত
(p. 648) byatirikta বিণ. 1 ব্যতীত, ভিন্ন, বাদে; 2 অতিরিক্ত। [সং. বি + অতিরিক্ত]। 16)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2660013
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273324
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876618
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1161860
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934829
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870587
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737049
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679385

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us