Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

গৃহী এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  গৃহী এর বাংলা অর্থ হলো -

(p. 253) gṛhī (-হিন্) বি. 1 গৃহস্হ, সংসারী লোক; 2 বিবাহিত লোক।
[সং. গৃহ + ইন্ অন্ত্যর্থে]।
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


গর্জিত
(p. 243) garjita বিণ. নিনাদিত, ধ্বনিত। বি. মত্ত হাতি। [সং. √গর্জ্ + ত (ই আগম)]। 11)
গোচর
গণ্ডার
গাড়ি
(p. 246) gāḍ়i বি. যান, স্হলপথে এক স্হান থেকে অন্যত্র পরিবহণের জন্য ব্যবহৃত যান, শকট। [হি. গাড়ী-তু. সং. গন্ত্রী]। গাড়ি করা ক্রি. বি. গাড়ি ভাড়া করা; নিজের ব্যবহারের জন্য গাড়ি কেনা। গাড়ি ডাকা ক্রি. বি. গাড়ি ভাড়া করে নিয়ে আসা। গাড়ি ধরা ক্রি. বি. গাড়িতে ওঠা (রোজ পাঁচটার গাড়ি ধরতে হয়)। গাড়ি ফেল করা ক্রি. বি. গাড়ি ধরতে না পারা। গাড়ি বারান্দা বি. যে বারান্দার নীচে গাড়ি দাঁড়াতে পারে। 33)
গন্ধী
(p. 240) gandhī (-ন্ধিন্) বিণ. গন্ধযুক্ত। বি. 1 গন্ধবণিক; 2 গাঁধিপোকা। [সং. গন্ধ + ইন্]। 22)
গাজি
গুটি-সুটি
(p. 250) guṭi-suṭi ক্রি-বিণ. জড়সড় (গুটিসুটি হয়ে থাকা)। [বাং. গুটি 2 + সুটি (সহচর শব্দ)]। 57)
গুরু
(p. 253) guru বি. 1 ধর্মোপদেষ্টা; দীক্ষাদাতা, মন্ত্রদাতা; 2 আচার্য, উপদেশক, শিক্ষক (গুরুর কাছে শেখা বিদ্যা) ; 3 গুরুজন, মাননীয় বা পূজনীয় ব্যক্তি; 4 দেবগুরু বৃহস্পতি (গুরু বার) ; 5 (অমা.) ওস্তাদ্, নেতা (ওসব ধান্দা ছাড়ো গুরু)। বিণ. 1 ভারী, অধিক (সংখ্যাগুরু সম্প্রদায়); 2 দুর্বহ (গুরুভার) ; 3 দায়িত্বপূর্ণ; 4 কঠিন (গুরুদণ্ড); 5 মহান (গুরু দায়িত্ব) ; 6 অলঘু (গুরুপাক খাদ্য); 7 অতিরিক্ত, অধিক (গুরুভোজন) ; 8 (ব্যাক.) দীর্ঘ মাত্রাযুক্ত। [সং. √গৃ + উ]। ̃ কুল বি. 1 গুরুর গৃহ বা আশ্রম; 2 পুরুষানুক্রমে পারিবারিক আচার্যের বংশ; 3 হরিদ্বারের নিকটবর্তী প্রাচীন ভারতীয় আদর্শে স্হাপিত শিক্ষাকেন্দ্র। ̃ গম্ভীর বিণ. গভীর অর্থযুক্ত এবং গম্ভীর শব্দবিশিষ্ট (গুরুগম্ভীর বর্ণনা, গুরুগম্ভীর ভাষা)। ̃ গিরি বি. গুরুর বৃত্তি বা পেশা। ̃ গৃহ বি. গুরুর বাড়ি। ̃ চণ্ডালী বি. 1 সাধু ভাষার সঙ্গে চলিত ভাষার মিশ্রণ; 2 সংস্কৃত শব্দের সঙ্গে দেশজ শব্দের মিশ্রণ; 3 গম্ভীর শব্দের সঙ্গে হালকা ও চটুল শব্দের মিশ্রণ (যথা, বারিধিতে ডুব দেওয়া, ডোবার জলে নিমজ্জিত)। ̃ জন বি. পূজনীয় বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। ̃ ঠাকুর বি. পারিবারিকবংশানুক্রমিক ধর্মোপদেষ্টা। ̃ তর বিণ. 1 দুইয়ের মধ্যে অধিক গুরু; মহত্তর ; 2 সাংঘাতিক, ভয়ানক (একটা গুরুতর ব্যাপার ঘটে গেছে)। ̃ তা, ̃ ত্ব বি. 1 গুরুগিরি; 2 মহত্ত্ব, মূল্য; 3 মনোযোগ পাওয়ার যোগ্যতা (কথার গুরুত্ব); 4 ভার, ওজন (gravity); 5 আধিক্য (অপরাধের গুরুত্ব) ; 6 গাম্ভীর্য (পরিস্হিতির গুরুত্ব)। ̃ দক্ষিণা বি. শিক্ষা সমাপ্ত হবার পর শিষ্য কর্তৃক গুরুকে দেওয়া অর্থ বা মূল্য, গুরুবিদায়। ̃ দশা বি. 1 পিতা বা মাতার মৃত্যুজনিত অবস্হা; 2 (জ্যোতিষ) বৃহস্পতির দশা। ̃ পাক বিণ. সহজে হজম হয় না এমন। ̃ বরণ বি. দীক্ষাগুরুকে বস্ত্র অর্থ অলংকার ইত্যাদি দিয়ে বরণ বা পূজা। ̃ বল বি. গুরুর করুণারূপ শক্তি; গুরুর আশীর্বাদ। ̃ বার বি. বৃহস্পতিবার। ̃ ভাই বি. একই গুরুর শিষ্য। ̃ মহাশয়, ̃ মশাই বি. 1 (প্রধানত পাঠশালার) শিক্ষক ('পাঠশালাটি দোকান-ঘরে, গুরুমশাই দোকান করে': স. দ.); 2 (ব্যঙ্গে) অকালপক্ব বা ডেঁপো ছেলে; জ্যাঠা ছেলে। ̃ মা বি. 1 ধর্মোপদেশদাত্রী; 2 গুরুর পত্নী। গুরু-মারা বিদ্যা গুরুর কাছ থেকে লব্ধ যে বিদ্যা গুরুকেই জব্দ বা পরাজিত করবার জন্য ব্যবহৃত হয়। গুরুমুখী বিদ্যা যে বিদ্যা কেবল গুরুর কাছ থেকেই পাওয়া যায়, অর্থাত্ যা বই পড়ে বা অন্যভাবে অর্জন করা যায় না (সংগীত একটি গুরুমুখী বিদ্যা)। ̃ মুখী, গুর-মুখী বি. শিখদের মধ্যে প্রচলিত বর্ণমালাবিশেষ। ̃ য়া বিণ. তীব্র, দুঃসহ ('গুরুয়া দুখভার': বিদ্যা); 2 বিপুল ('গিরিবর গুরুয়া': বিদ্যা) ; 3 দুর্ভর ('গুরুয়া কবরীভার': শ্রীকৃষ্ণমঙ্গল); 4 গভীর, উত্কৃষ্ট ('আমোদ গুরুয়া': শ্রীকৃষ্ণমঙ্গল)। ̃ লঘু-জ্ঞান বি. কে মান্য বা পূজ্য এবং কে নয় এই জ্ঞান (ছেলেটার এখনও গুরু-লঘু জ্ঞানই হল না)। ̃ লাঘব বি. আপেক্ষিক গুরুত্বলঘুত্ব। ̃ সেবা বি. গুরুর পরিচর্যা। ̃ স্হানীয় বিণ. গুরুতুল্য। যেমন গুরু তেমনি চেলা গুরু ও শিষ্য দুজনেই সমান মন্দ বা মূর্খ। 30)
গিরে-গিরা1, 2
(p. 250) girē-girā1, 2 এর কথ্য রূপ। 3)
গোঁড়
গ্রিক
গুলাব
(p. 253) gulāba বি. 1 সুগন্ধি ফুলবিশেষ; 2 ওই ফুলের নির্যাসমিশ্রিত জল। [ফা. গুল্ (গোলাপ) + আব্ (জল) -তু. সং. অপ্]। ̃ পাশ বি. গোলাপজল ছিটাবার যন্ত্রবিশেষ। গুলাবি বিণ. 1 গোলাপের গন্ধযুক্ত; 2 মৃদু, ঈষত্ (গুলাবি নেশা)। 49)
গুল্ম
(p. 253) gulma বি. 1 ঝাড়বিশিষ্ট ছোট গাছ; 2 কাণ্ডহীন গাছ; 3 সৈন্যের ঘাঁটি বা থানা ; 4 পুরাণোক্ত সৈন্যসংখ্যাবিশেষ-1 গুল্মে 9 হস্তি 9 রথ 27 অশ্ব ও 45 পদাতি থাকে; 5 প্লীহাবৃদ্ধি রোগ। [সং. √গুড়্ (বেষ্টন করা) + ম]। 52)
গোমেদ
(p. 256) gōmēda বি. পীতবর্ণ মণিবিশেষ; বৈদূর্য মণি। [সং. গো + √মিদ্ + অ]। 125)
গরবিনি
গুহা
(p. 253) guhā বি. গহ্বর; 2 পাহাড়ের গর্ত; 3 (আল.) গুপ্ত বা নিভৃত স্হান; অন্তরতম প্রদেশ। [সং. √গুহ্ (আচ্ছাদন করা) + অ + আ]। ̃ চর বিণ. গুহায় বাস করে এমন। ̃ চিত্র বি. গুহায় বা গুহার দেওয়ালে আঁকা বা খোদাই করা চিত্র। ̃ মানব বি. গুহাবাসী (আদিম) মানুষ। ̃ শয় বিণ. গুহায় শয়নকারী বা বসবাসকারী। বি. সিংহ, বাঘ প্রভৃতি গুহাবাসী পশু। ̃ হিত, ̃ আহিত বি. হৃদয়গুহায় নিলীন পরমব্রহ্ম বা পরমাত্মা। 54)
গোপাল2
(p. 256) gōpāla2 বি. গোরুর পাল। [সং. গো + পাল (6ষ্ঠী তত্)]। 94)
গেদে দেওয়া
(p. 256) gēdē dēōẏā ক্রি. বি. প্রচণ্ড তিরস্কার করা। [দেশি]। 24)
গন্না-কাটা
(p. 241) gannā-kāṭā বিণ. যার উপরের ঠোঁট জন্মাবধি কাটা, harelip. [তু. ও. গ্রহণ-খণ্ডিয়া]। 3)
গড়া2
(p. 236) gaḍ়ā2 ক্রি. 1 নির্মাণ বা তৈরি করা (পুতুল গড়া); 2 সৃষ্টি করা (ঈশ্বর মানুষকে গড়েছেন) ; 3 সৃষ্ট হওয়া (সম্পর্ক গড়ে উঠেছে) ; 4 শিক্ষিত করা, পালন করা (জননীই সন্তানকে গড়েন); 5 উদ্বুদ্ধ করা, উন্নত করা (জাতি বা দেশকে গড়া); 6 সংগঠন করা (দল গড়া); 7 স্হাপন করা (স্কুল গড়া)। বি. উক্ত সমস্ত অর্থে। বিণ. 1 নির্মিত, সৃষ্ট, গঠিত (লোহা দিয়ে গড়া শরীর, হাতে-গড়া রুটি, আমারই গড়া স্কুল) ; 2 সাজানো, মিথ্যা (মনগড়া গল্প; গড়া সাক্ষী; গড়া মামলা)। [সং. √ঘট্ বাং. √গঠ্ √গড়্ + আ]। ̃ নো ক্রি. অপরের দ্বারা গড়া। বিণ. বি. উক্ত অর্থে। 38)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2660011
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273323
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876617
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1161858
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934829
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870587
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737048
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679384

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us