Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চিপটান, (কথ্য) চিপটেন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  চিপটান, (কথ্য) চিপটেন এর বাংলা অর্থ হলো -

(p. 290) cipaṭāna, (kathya) cipaṭēna বি. নিচু স্বরে মধ্যে মধ্যে উচ্চারিত চিমটি কাটার মতো জ্বালা-ধরা উক্তি বা টিপ্পুনি (চিপটেন কাটা)।
[চিপটা দ্র]।
চিপটান কাটা, চিপটান ঝাড়া ক্রি. বিদ্রূপ করা, ব্যঙ্গ করে মন্তব্য করা।
22)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


চটু
(p. 275) caṭu বি. চাটু, প্রিয়বাক্য; তোষামোদ। [সং. √চট্ + উ]।
চালু
(p. 281) cālu বিণ. 1 প্রচলিত (কথাটা চালু হয়ে গেছে); 2 চলতি, চলন্ত (চালু মাল, চালু ব্যাবসা); 3 প্রবর্তিত (এই মত চালু করা সহজ নয়); 4 (সচ. নিন্দায়) অতিরিক্ত চালাক, ফন্দিবাজ (চালু ছেলে)। [বাং. √চলা + উ-তু. হি. চালু]। চালু মাল 1 বাজারে চলতি পণ্য; 2 (বিদ্রূপে) (অশোভন) ফন্দিবাজ লোক; লোকের মন জয় করে নিজের কাজ আদায় করতে দক্ষ ব্যক্তি। 182)
চাওয়া1
(p. 281) cāōẏā1 ক্রি. 1 ইচ্ছা করা, কামনা করা (সুখ চাওয়া, মরতে চাওয়া); 2 প্রার্থনা বা ভিক্ষা করা (সময় চাওয়া, অনুগ্রহ চাওয়া); 3 রাজি হওয়া (কথা শুনতে চাও কি?)। বি. বিণ. উক্ত সব অর্থে। [বাং. √চাহ্]। ̃ নো ক্রি. কামনা বা প্রার্থনা করানো; রাজি করানো। বি. বিণ. উক্ত সব অর্থে। চাই কী অব্য. এমনকী, হয়তো (চাই কী, সেখানে তার সঙ্গে দেখাও হয়ে যেতে পারে)। 25)
চ-বর্গ
(p. 279) ca-barga বি. চ ছ জ ঝ ঞ-এই পাঁচটি বর্ণ। 4)
চোরা2
(p. 298) cōrā2 বিণ. 1 অপহৃত, চোরাই (চোরা টাকা); 2 গুপ্ত, অদৃশ্য, অজানিত (চোরা ঘুসি; চোরা গর্ত); 3 চুরিঘটিত, বেআইনি (চোরাকারবার)। [বাং. চুরি + আ]। ̃ কারবার বি. শুল্ক ফাঁকি দিয়ে গোপনে অনুষ্ঠিত বেআইনি ব্যাবসা। ̃ গর্ত বি. বালি ঘাস মাটি প্রভৃতিতে ঢাকা থাকায় অদৃশ্য গর্ত। ̃ গলি বি. গলির ভিতর প্রায়-অদৃশ্য কানা গলি। ̃ গোপ্তা বিণ. যে কাজের কর্তা অদৃশ্য ও অজানিত; গোপনে করা হয় এমন (চোরাগোপ্তা আক্রমণ)। ̃ চালান বি. অবৈধভাবে ও গোপনে মাল চালান, smuggling. ̃ পথ বি. গুপ্ত এবং সচ. অবৈধ পথ। ̃ বালি বি. বাইরে শক্ত কিন্তু ভিতরে তলতলে, ভিজে ও গভীর এমন বালুচর যার উপর পড়লে জীবজন্তু নৌকা প্রভৃতি তলিয়ে যায়। 22)
চাল-চিঁড়ে
(p. 281) cāla-cin̐ḍ়ē বি. (আল.) দীর্ঘ পথ অতিক্রম করতে যে খাবার দরকার (সাতসকালে চালচিঁড়ে বেঁধে রওনা হয়ে গেল)। [বাং. চাউল + চিঁড়া]। 165)
চটকা৩
(p. 275) caṭakā3 ক্রি. নরম জিনিস হাত দিয়ে মর্দন বা পেষণ করা (ভাতগুলো ভালো করে চটকাও)। [সং. √চট্ (পেষণ করা) + বাং. কা-তু. হি. √চটকা]। ̃ নো ক্রি. বি. চটকা। বিণ. উক্ত অর্থে। চটকানি বি. হাত দিয়ে মর্দন বা পেষণ। 22)
চাঁড়া
চতুর্গুণ
(p. 277) caturguṇa বিণ. 1 চার গুণ; 2 বহু গুণ বা খুব বেশি (ব্যথা চতুর্গুণ বেড়ে গেছে)। [সং. চতুর্ + গুণ]। 11)
চলা
(p. 281) calā ক্রি. 1 গমন করা, যাওয়া; 2 হাঁটা (অত জোরে চললে আমি হাঁপিয়ে যাই); 3 যাবার উদ্যোগ করা (আমি এখন চলি); 4 যাত্রা করা, রওনা হওয়া (কোথায় চললে? তিনি তো বিলেত চললেন); 5 অগ্রসর হওয়া (তুমি চলো, আমিও যাচ্ছি; 6 অতিবাহিত হওয়া (সময় চলে যাচ্ছে); 7 কেটে যাওয়া, নির্বাহ হওয়া (সংসার আর চলে না); 8 সংকুলান হওয়া (এ টাকায় কদিন চলবে?); 9 সক্রিয় হওয়া (আপনার যন্ত্রটা ঠিকঠাক চলছে তো?); 1 সঞ্চালিত বা প্রবাহিত হওয়া (রক্ত চলা); 11 প্রচলিত বা চালু হওয়া (এই ফ্যাশান এখনও চলছে); 12 স্বীকৃত হওয়া; স্বীকৃতি পাওয়া (এসব এ সমাজে চলবে না); 13 আচরণ করা (খুশিমতো চলা); 14 উপযুক্ত বা সংগত হওয়া (থামা চলবে না, রাগ করলে চলবে?); 15 ক্রমাগত হতে বা ঘটতে থাকা (রাতভোর নাচগান চলল); 16 অভ্যাস থাকা (আপনার কি চা-কফি চলে?); 17 মৃত্যুযাত্রা করা (বুড়ো এবার চলল); 18 প্রসারিত হওয়া (অত দূরে আমার চোখ চলে না, দৃষ্টি চলে না)। বি. উক্ত সব অর্থে। বিণ. চলতে হয় এমন (পায়ে-চলা পথ)। [সং. √চল্ + বাং. আ]। কথা-মতো চলা ক্রি. বি. আদেশ নির্দেশ বা উপদেশ পালন করা। চলে আসা ক্রি. বি. স্হান ত্যাগ করে আসা (ওখান থেকে চলে এসো)। চলে চলা ক্রি. বি. (আঞ্চ.) দ্রূত অগ্রসর হওয়া (অনেক কথা হয়েছে, এখন চলে চলো)। ̃ ফেরা বি. ইতস্তত ভ্রমণ; পায়চারি; চালচলন। চলার সাথি বি. পথের সঙ্গী। 8)
চিন্ময়
চুক
চিত্-কার
(p. 288) cit-kāra বি. 1 চেঁচানি, উচ্চ কণ্ঠস্বর (এটা হাসপাতাল এখানে চিত্কার কোরো না); 2 গোলমাল, হইচই (এখানে এক চিত্কার হচ্ছে কেন?)। [সং. চিত্ + √কৃ + অ]। চিত্-কৃত বিণ. চিত্কার করে বলা হয়েছে এমন (চিত্কৃত ঘোষণা); সরবে ঘোষিত। 32)
চন্দ্রাংশু
(p. 278) candrāṃśu বি. চাঁদের কিরণ, জ্যোত্স্না। [সং. চন্দ্র + অংশু]। 15)
চুনুরি
চম-চম
চিরা, চেরা
(p. 290) cirā, cērā ক্রি. 1 বিদারণ করা, বিদীর্ণ করা (বুক চিরে রক্তদান) ফাড়া; 2 লম্বা ফালি করা (কাঠ চেরা)। বি. বিদারণ; ছেদন (কাঠ চেরার কাজ করে)। বিণ. বিদীর্ণ, বিদারিত; ছিন্ন; চিরে বার করা হয়েছে এমন (চেরা কাঠ, দুভাগে চেরা থান কাপড়)। [সং. চীর্ণ + বাং. আ]। ̃ ই বি. 1 বিদারণ; 2 চেরবার মজুরি। ̃ নো ক্রি. অন্যকে দিয়ে বিদারণ করানো; ফাড়ানো। বি. উক্ত অর্থে। 40)
চুরাশি
(p. 294) curāśi বি. বিণ. 84 সংখ্যা বা সংখ্যক। [সং. তু. হি. চৌরাসী]। 23)
চালক
(p. 281) cālaka বিণ. বি. 1 পরিচালক; 2 নেতা (দেশের চালক); 3 সারথি, চালনাকারী (নৌচালক, রথচালক)। [সং. √চল্ + ণিচ্ + অক]। 164)
চৌ
(p. 299) cau বিণ. চার। [সং.চতুর্]। ̃ কাঠ, ̃ কাট বি. দরজার চার পাশের কাঠের চৌকো ফ্রেম। [তু. হি. চৌখট্]। ̃ কো বিণ. চারকোনা, চার চোণবিশিষ্ট, চতুষ্কোণ। ̃ কোনা - চৌকো -র অনুরূপ। ̃ খণ্ড, ̃ খণ্ডি বি. 1 চারচালা ঘর; 2 চৌকি। ̃ খণ্ডিয়া বিণ. 1 চার পায়ওয়ালা ('চৌখণ্ডিয়া পীড়ি': ক. ক.); 2 চার দিকে ধারওয়ালা ('চৌখণ্ডিয়া কাঁড়': ক. ক.)। ̃ খুপি বি. চৌকো খোপ, চেক। বিণ. চার খোপওয়ালা। ̃ গুণ ̃ গুনো বিণ. চারগুণ, চতুর্গুণ। ̃ গোঁপ্পা বি. যে দাড়ি দুই ভাগে ভাগ করে গোঁফের সঙ্গে উপরের দিকে তুলে দেওয়া হয়। বিণ. এইরকম দাড়িওয়ালা। ̃ ঘাট বি. চার ঘাট; চার দিকের ঘাট; চতুর্দিক। ̃ ঘুড়ি বি. চার ঘোড়ায় টানা গাড়ি। ̃ চাকা, ̃ চাক্কা বিণ. চার চাকাবিশিষ্ট। ̃ চাপটে, ̃ চাপড়ে ক্রি-বিণ. 1 চার দিকে; সর্বত্র; 2 সকল বিষয়ে; 3 সর্বতোভাবে; 4 সটানভাবে (চৌচাপটে আছাড় খাওয়া)। ̃ চালা বি. চারটি চালবিশিষ্ট ঘর। ̃ চির বিণ. 1 চার খণ্ডে বিভক্ত; 2 খণ্ডবিখণ্ড (ভেঙে চৌচির)। ̃ ঠা বি. বিণ. মাসের চতুর্থ দিন বা সেই দিনের। ̃ তলা, ̃ তালা বিণ. চার তলাবিশিষ্ট। বি. চতুর্থ তল। ̃ তারা বি. 1 চত্বর, চবুতরা; 2 চারটি তারবিশিষ্ট বাদ্যযন্ত্র। ̃ তাল বি. সংগীতের বারো মাত্রার তালবিশেষ। ̃ ত্রিশ বি. বিণ. 34 সংখ্যা বা সংখ্যক। [সং. চতুস্ত্রিংশত্]। ̃ দিক বি. চার দিক; সর্বদিক ('চৌদিকে মোর সুরের জাল বুনি': রবীন্দ্র)। ̃ দিশে, ̃ দিশা - চৌদিক -এর অনুরূপ। ̃ দুলি বি. চতুর্দোলাবাহক সম্প্রদায়বিশেষ। ̃ দোলা বি. শিবিকা, চতুর্দোলা। ̃ পদী বি. চার চরণবিশিষ্ট পদ্যছন্দ বা কবিতা। বিণ. চার চরণবিশিষ্ট। ̃ পর বি. চার প্রহরকাল। ক্রি-বিণ. সমস্ত দিনরাত ধরে, সর্বক্ষণ ('চৌপর দিনভর': স. দ.)। ̃ পল বিণ. চার পলবিশিষ্ট; চারকোনা। ̃ পায়া বি. চৌকি। ̃ মাথা, ̃ মোহনা, ̃ রাস্তা বি. চারপথের মিলনস্হল। ̃ রাশি বি. বিণ. 84 সংখ্যা বা সংখ্যক, চুরাশি। ̃ রি বিণ. চারখানি চালযুক্ত। বি. চারটি চালযুক্ত ঘর। ̃ ষাট্টি বি. বিণ. 64 সংখ্যা বা সংখ্যক। চৌষট্টি কলা বি. 64 প্রকার কলাবিদ্যা। 5)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2666011
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2279406
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1883341
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1171214
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 937759
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 872363
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 739672
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 685099

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us