Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

চোখ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  চোখ এর বাংলা অর্থ হলো -

(p. 297) cōkha বি. 1 দৃষ্টির ইন্দ্রিয়, চক্ষু (চোখের অসুখ); 2 দৃষ্টি, নজর (স্নেহের চোখে দেখা); 3 সুজনর, অনুকুল দৃষ্টি (তোমার প্রতি তার চোখ আছে); 4 লোলুপ দৃষ্টি (পরের জিনিসে চোখ দিয়ো না); 5 বাঁশ আখ আনারস প্রভৃতির অঙ্কুরোদগমের স্হান।
[সং. চক্ষুস]।
চোখ উলটানো ক্রি. বি. মৃত্যুর ঠিক আগে হঠাত্ চোখ অপলক অবস্হায় স্হির হওয়া।
চোখ ওঠা ক্রি. বি. চোখের একটি বিশেষ রোগ হওয়া; চোখ লাল হওয়া এবং চোখে পিচুটি কাটা।
চোখ কাটানো ক্রি. বি. চিকিত্সার জন্য চোখে অস্ত্রোপচার করানো।
চোখ খাওয়া ক্রি. বি. দৃষ্টিহীন হওয়া।
খাগি,খাকি
বিণ. বি. (স্ত্রী.) (গালিতে) দৃষ্টিহীনা, কানি।
পুং.খেগো,খেকো।
চোখ খোলা ক্রি. বি. জাগা; সতর্ক হওয়া; জ্ঞানলাভ করা বা করানো (এ ব্যাপারে সে-ই তো তোমার চোখ খুলে দিয়েছে)।
চোখ-গেল বি. কোকিলজাতীয় পাখি; পাপিয়া-এই পাখি 'চোখ গেল' এইরকম ডাকে।
চোখ ঘোরানো, চোখ পাকানো ক্রি. বি. চার দিকে ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করা।
চোখ চাওয়া ক্রি. বি. 1 (প্রধানত নিদ্রা বা মূর্ছার পরে) চোখ মেলা; 2 প্রসন্ন বা অনকূল হওয়া (এতদিনে ভগবান চোখ চেয়েছেন)।
চোখ ছলছল করা ক্রি. বি. দুঃখ শোক অভিমান প্রভৃতির দরুন অবরুদ্ধ অশ্রুতে চোখ ভরে যাওয়া।
চোখ ঝলসানো ক্রি. বি. অতিরিক্ত আলো বা উজ্জ্বলতায় চোখ ধাঁধানো।
চোখ টাটানো ক্রি. বি. 1 চোখে বেদনা বোধ হওয়া; 2 ঈর্ষান্বিত হওয়া।
চোখ টেপা, চোখ ঠারা ক্রি. বি. 1 চোখের ভঙ্গির দ্বারা ইশারা করা; 2 মিথ্যা স্তোক দেওয়া (নিজের মনকে চোখ ঠারা)।
চোখ পড়া ক্রি. বি. মনোযোগ আকৃষ্ঠ হওয়া।
চোখপাকানো - চোখ ঘোরানো দ্র।
চোখ ফোটা ক্রি. বি. 1 জন্মের পর প্রথম চোখের পাতা খোলা; 2 প্রকৃত তথ্য অবগত হওয়া; ভুল ধারণা থেকে মুক্ত হয়ে প্রকৃত অবস্হা জানতে পারা; 3 জ্ঞানলাভ করা।
চোখ বুজে ক্রি-বিণ. বিচারবিবেচনা বিসর্জন দিয়ে (চোখ বুজে হুকুম তামিল করা)।
চোখ বোজা ক্রি. বি. 1 (আল.) মরে যাওয়া; 2 ঘুমানো।
চোখ বোলানো ক্রি. বি. অগভীরভাবে বা দ্রুত দেখা বা পড়া।
(বইয়ের পাতায় চোখ বোলানো)।
চোখ মটকানো ক্রি. বি. চোখের ইঙ্গিত বা ইশারা করা।
চোখ মারা ক্রি. বি. (অশি.) এক চোখ বুজে অশ্লীল ইঙ্গিত করা।
চোখ রাঙানো ক্রি. বি. রাগে চোখ লাল করা; রাগ দেখানো।
চোখে আঙুল দিয়ে দেখানো ক্রি. বি. প্রমাণ দিয়ে স্পষ্ট বা সন্দেহাতীতভাবে বোঝানো।
চোখে চোখে রাখা ক্রি. বি. সতর্ক দৃষ্টি রাখা; দৃষ্টির বাইরে যেতে না দেওয়া।
চোখে ধরা ক্রি. বি. পছন্দ হওয়া; নজরে লাগা।
চোখে ধুলো দেওয়া ক্রি. বি. ফাঁকি দেওয়া।
চোখে-মুখে কথা বলা ক্রি. বি. বাচালতা করা বা বেশি কথা বলা; বাক্চাতুর্য করা।
চোখে লাগা ক্রি. বি. 1 পছন্দ হওয়া; 2 বিসদৃশ মনে হওয়া।
চোখে সরষে ফুল দেখা ক্রি. বি. (আল.) বিপদে পড়ে দিশাহারা হওয়া।
চোখের দেখা বি. অল্পক্ষণের জন্য দেখা; কথাবার্তা নয়, শুধু দেখা।
চোখের নেশা বি. কেবল দেখবার জন্য উত্কট মোহ।
চোখের পরদা (আল.) বি. লজ্জাসংকোচ।
চোখের পলক বি. নিমেষ; মুহুর্তকাল।
চোখের পাতা বি. চোখের পল্লব, চোখের উপরের চামড়া; (আল.) লজ্জা।
চোখের বালি বি. (আল.) চোখের পীড়া বা বিরক্তির কারণ; চক্ষুশূল লোক।
চোখের ভূল বি. দেখার ভূল।
কটা চোখ, বিড়াল চোখ বি. পীতাভ তারকাযুক্ত চোখ।
ভালো চোখ বি. নীরোগ চোখ; অনুকূল দৃষ্টি।
মন্দ চোখ বি. বিরূপ দৃষ্টি।
রাঙা চোখ, লাল চোখ বি. ক্রোধে বা নেশায় লাল-হওয়া চোখ।
সাদা চোখ বি. অবিকৃত বা স্বাভাবিক দৃষ্টি; যে দৃষ্টি নেশায় বা কুসংস্কারে আচ্ছন্ন নয়।
চোখা-চোখি বি. পরস্পর দেখা, পরস্পরের চোখে চোখে মিলন; সামনাসামনি উপস্হিতি।
4)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


চুটকি1
(p. 290) cuṭaki1 বি. (মৃদুব্যঙ্গে) টিকি ('যাও ঠাকুর চৈতন চুটকি নিয়া': রবীন্দ্র)। [হি. চুটিয়া সং. চূড়া]। 76)
চলন্ত
(p. 281) calanta বিণ. চলছে এমন, গতিশীল (চলন্ত ট্রেন, চলন্ত গাড়ি)। [সং. √চল্ + বাং. অন্ত]। 6)
চাঁদ-মারি
চিবুক
চ্যাং1, (বর্জি.) চেঙ্গ
(p. 299) cyā1, (mbarji.) cēṅga বি. শোলজাতীয় মাছবিশেষ। [দেশি]। ̃ মুড়ি বিণ. বি. চ্যাং মাছের মতো ছোট মাথাবিশিষ্ট ('চেঙ্গমুড়ী কাণী: বি. গু.)। 30)
চোঙা
(p. 297) cōṅā বি. সরু ফাঁপা নল। বিণ. সরু নলাকার (চোঙা প্যাণ্ট)। [হি. চোঙ্গা]। ̃ কাটা বিণ. সরু নলাকার বা নল-পরানো (চোঙা-কাটা টুপি)। 11)
চতুর্বর্গ
(p. 277) caturbarga বি. ধর্ম অর্থ কাম মোক্ষ-এই চার পুরুষার্থ বা জীবনের চার লক্ষ্য। [সং. চতুর্ + বর্গ]। 19)
চোষ
(p. 298) cōṣa বি. শোষণ। [বাং. √চুষ্ [সং. √চূষ) + অ]। ̃ ক বিণ. শোষণকারী। ̃ কাগজ বি. কালি জল প্রভৃতি তরল পদার্থ শুষে নেবার কাগজবিশেষ, ব্লটিং পেপার। ̃ ণ, ̃ ন বি. শোষণ। ̃ ণীয়, ̃ নীয়, চোষ্য বিণ. চুষে খেতে হয় এমন (চর্ব্য-চোষ্য)।
চর্পটী
(p. 279) carpaṭī বি. চাপাটি, হাতে চাপড় দিয়ে তৈরি-করা রুটি। [সং. চর্পট + ঈ (স্ত্রী.)]। 41)
চৈত্ত, চৈত্তিক
(p. 294) caitta, caittika বিণ. চিত্তসম্বন্ধীয় (চৈত্তিক আবেগ)। [সং. চিত্ত + অ, ইক]। 93)
চিল্লা
(p. 290) cillā ক্রি. চিত্কার করা। [হি. চিল্লানা-তু. সং. √চিল্ল]। ̃ চিল্লি বি. (সচ. বহুকণ্ঠের মিলিত) ক্রমাগত চেঁচামেচি। বি. উক্ত অর্থে। ̃ নি বি. চিত্কার। ̃ নো ক্রি. বি. চিত্কার করা। 55)
চুকলি
চৈন, চৈনিক
(p. 294) caina, cainika বিণ. 1 চীনদেশসম্বন্ধীয়; 2 চীনদেশে জাত। বি. চীনদেশের অধিবাসী। [সং. চীন + অ, ইক]। 98)
চিকুর
চিদানন্দ
চাওয়া2
(p. 281) cāōẏā2 ক্রি. 1 দৃষ্টিপাত করা, দেখা, তাকানো (আমার দিকে চাও, আকাশের দিকে চেয়ে আছে); 2 উন্মীলন করা (চোখ চাওয়া)। বি. উক্ত সব অর্থে। [তু. হি. √চাহ্ সং. √চক্ষ্]। ̃ চাওয়ি বি. পরস্পরের প্রতি দৃষ্টিপাত করা; তাকাতাকি। ̃ নো ক্রি. চোখ খোলানো, দৃষ্টিপাত করানো। বি. উক্ত অর্থে। 26)
চেল্লাচেল্লি, চেল্লানো
(p. 294) cēllācēlli, cēllānō যথাক্রমে চিল্লাচিল্লি ও চিল্লানো -র চলিত রূপ। 83)
চক্রিকা
(p. 275) cakrikā বি. 1 হাঁটুর গোল অস্হি, মালাইচাকি; 2 হাঁটু, জানু। [সং. চক্র + ক + আ]। 4)
চর্পট
(p. 279) carpaṭa বি. চাপড়, চড়। [সং. √চৃপ্ + অট]। 40)
চীন
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2660298
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273612
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876885
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1162219
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934984
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870686
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737179
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679594

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us