Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

দেয়াসিনি এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  দেয়াসিনি এর বাংলা অর্থ হলো -

(p. 421) dēẏāsini বি. 1 দেবসেবিকা, পূজারিনি; 2 মন্ত্রতন্ত্র জানে এমন নারী।
[ দেবদাসী কিংবা দেববাসিনী]।
26)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


দায়িক
(p. 406) dāẏika বিণ. 1 দায়ী (তার দুর্ভাগ্যের জন্য আমি দায়িক নই); 2 ঋণগ্রস্ত, খাতক; 3 জিম্মাদার। [বাং. দায়ী1 + ক (স্বার্থে)]। 6)
দ্বাপর
(p. 426) dbāpara বি. হিন্দু পুরাণে কথিত তৃতীয় যুগ। [সং. দ্বি (সত্য ও ত্রেতার) + পর (পরবর্তী)]। 14)
দুষ্কৃতি
(p. 416) duṣkṛti বি. 1 দুষ্কর্ম; 2 পাপ; 3 দুর্ভাগ্য। [সং. দুর্ + কৃতি]। 35)
দধি
(p. 396) dadhi বি. দই, দুধের বিকারবিশেষ, দুধ জমিয়ে প্রস্তুত খাবারবিশেষ। [সং. √ দধ্ + ই]। ̃ কর্ম বি. দই-কড়মা, দই-ছাতু ইত্যাদি দিয়ে মাঙ্গলিক কাজের জন্য প্রস্তুত ভাগবিশেষ। ̃ মঙ্গল বি. হিন্দুদের বিবাহের দিনে সূর্যোদয়ের আগে বর ও কন্যার দই খাওয়ার আচারবিশেষ। ̃ মন্হন বি. ঘি ঘোল প্রভৃতি তৈরি করার জন্য দই ঘেঁটে ননি বা মাঠা বার করা। ̃ সার বি. মাখন, ননি। 40)
দব-দবা
দণ্ড1
(p. 396) daṇḍa1 বি. 1 লাঠি, ডাণ্ডা (লৌহদণ্ড); 2 লাঠির মতো লম্বা জিনিস (মন্হনদণ্ড); 3 চার হাত পরিমাণ; 4 শাস্তি (কারাদণ্ড, প্রাণদণ্ড); 5 জরিমানা, খেসারত, গচ্চা, (অর্থদণ্ড, অনেকগুলো টাকা দণ্ড গেল); 6 শাসন (ন্যায়দণ্ড); 7 শাসনদণ্ড, রাজদণ্ড (দণ্ডধর); 8 যুদ্ধ; 9 সৈন্য (দণ্ডনায়ক)। [সং. √ দণ্ড্ + অ]। ̃ গ্রহণ বি. 1 প্রাপ্য শাস্তি মেনে নেওয়া; 2 সন্নাসধর্মগ্রহণ। ̃ ধর বি. 1 শাসক; 2 রাজা; 3 যমরাজ। বিণ. যষ্টিধারী। ̃ ধারী (-রিন্) বিণ. যষ্টিধারী। বি. 1 সন্ন্যাসী; 2 রাজা। ̃ ন বি. 1 শাস্তিবিধান, শাস্তি দেওয়া; 2 দমন, শাসন। ̃ নায়ক বি. 1 দণ্ডবিধানকর্তা; 2 সেনাপতি। ̃ নীতি বি. 1 রাজ্যশাসননীতি; 2 শাস্তিদাননীতি। ̃ নীয়, দণ্ড্য বিণ. শাস্তিলাভের যোগ্য, শাস্তির যোগ্য। ̃ পাণি বিণ. দণ্ডধারী। বি. যম ('দণ্ডপাণি দণ্ডধর যথা': মধু)। ̃ পাল, ̃ পালক বি. 1 দ্বারপাল; 2 শাসনকর্তা। ̃ বত্ বি. ভূমিতে পড়ে সাষ্টাঙ্গে প্রণাম (দণ্ডবত্ করা)। বিণ. ওইভাবে প্রণত (দণ্ডবত্ হওয়া)। খুরে খুরে দণ্ডবত্ (ব্যঙ্গে) পরোক্ষে পশু বলে ঘোষণা করে দুষ্টের কাছে পরাজয় স্বীকার বা নিষ্কৃতি কামনা। ̃ বিধাতা (-তৃ) বিণ. 1 শাস্তি বিধানকারী; 2 শাসনকারী। বি. 1 রাজা; 2 বিচারক। ̃ বিধান বি. 1 শাস্তিদান; 2 দণ্ডবিধি, শাস্তির আইন। ̃ বিধি বি. শাস্তিদানসম্বন্ধীয় আইন (ফৌজদারি দণ্ডবিধি)। ̃ মুণ্ড বি. শারীরিক ও আর্থিক সমস্তপ্রকার শাস্তি। দণ্ডমুণ্ডের কর্তা শারীরিক ও আর্থিক সমস্তপ্রকার শাস্তির কর্তা অর্থাত্ রাজা শাসক বা বিচারপতি। ̃ যাত্রা বি. 1 যুদ্ধযাত্রা; 2 শোভাযাত্রা। দণ্ডাজ্ঞা বি. শাস্তির আদেশ। দণ্ডাদেশ-দণ্ডাজ্ঞা -র অনুরূপ। 23)
দুষ্প্রবেশ, দুষ্প্রবেশ্য
দূরেক্ষণ
(p. 416) dūrēkṣaṇa বি. দূরদর্শন, television. [সং. দূর + ঈক্ষণ]। 65)
দূষক
(p. 418) dūṣaka বি. বিণ. 1 দোষদায়ক, যে দোষ দেয় বা দেখায়; 2 নিন্দাকারী (আমি দূষকদের দলে নেই)। [সং. √ দূষি (=√ দূষ্ + ণিচ্) + অক]। 2)
দ্বাচত্বারিংশ
দানো
(p. 402) dānō বি. 1 দানব -এর কথ্য রূপ (দত্যিদানো); 2 অপদেবতা। [সং. দানব দানও]। দানোয় পাওয়া ক্রি. বি. (কুসংস্কারে) অপদেবতার প্রভাবে পড়া। 80)
দণ্ড-কাক
(p. 396) daṇḍa-kāka বি. দাঁড়কাক। [সং. দণ়্ড + কাক]। 27)
দুর্বার্তা
(p. 414) durbārtā বি. খারাপ খবর, দুঃসংবাদ। [সং. দুর্ + বার্তা]। 46)
দল
(p. 400) dala বি. 1 পল্লব, পাতা (বিল্বদল); 2 পাপড়ি (শতদল); 3 সমূহ, পাল, সম্প্রদায় (দস্যুদল, সৈন্যদল); 4 জোট (দল বেঁধে এল); 5 পক্ষ, তরফ; একই মত ও পথের সমর্থক ব্যক্তিবর্গের গোষ্ঠী (আমার দলের ছেলেরা); 6 জলে ভাসমান উদ্ভিদের গুচ্ছ, দাম, শ্যাওলা (কলমির দল, 'গানগুলি মোর শৈবালেরই দল': রবীন্দ্র); 7 (নিন্দায়) অসত্ সংসর্গ (দলে ভিড়ে খারাপ হওয়া, দলে মেশা)। [সং. √ দল্ + অ]। দল পাকানো, দল বাঁধা ক্রি. বি. একজোট হওয়া ('নেকড়েরা দল বাঁধিয়া শিকার করে': তারা.); ঘোঁট পাকানো। দলে ভারী সংখ্যায় অনেক। ̃ কচু বি. বড় বড় পাতাযুক্ত কচুবিশেষ। ̃ গত বিণ. দলীয়, সম্মিলিত (দলগত শক্তি)। ̃ ছাড়া, ̃ চ্যুত, ̃ ভ্রষ্ট বিণ. নিজ শ্রেণি বা গোষ্ঠী থেকে বিচ্যুত। ̃ ছুট বিণ. নিজের দল বা গোষ্ঠী থেকে আলাদা হয়ে গেছে এমন, দলছাড়া। ̃ ত্যাগ বি. দল ছেড়ে দেওয়া। ̃ পতি বি. সর্দার, নেতা। ̃ বদ্ধ বিণ. একদলে মিলিত। ̃ বল বি. স্বপক্ষীয় লোকজন (দলবল নিয়ে হাজির)। ̃ ভুক্ত বিণ. কোনো দলের অন্তর্ভুক্ত। দলাদলি বি. বিভিন্ন পরস্পরবিরোধী দল গঠন বা তাদের মধ্যে বিরোধ। দলীয় বিণ. দলসম্বন্ধীয় (দলীয় রাজনীতি); দলভুক্ত। দলে দলে ক্রি-বিণ. নানা দল বেঁধে; প্রচুর সংখ্যায় (দলে দলে লোক আসছে)। 15)
দ1
দৃষ্টি
(p. 418) dṛṣṭi বি. 1 দর্শন, দেখা, অবলোকন (দৃষ্টিপাত, দৃষ্টিভ্রম, দৃষ্টিকোণ); 2 দৃষ্টিশক্তি, দেখার ক্ষমতা (দৃষ্টিহীন); 3 জ্ঞান, বোধ (স্হূলদৃষ্টি); 4 চক্ষু, যে ইন্দ্রিয় দুয়ে দেখা হয়; 5 নজর, লক্ষ্য (এদিকে একটু দৃষ্টি দাও); 6 কুনজর (আমার সৌভাগ্যে দৃষ্টি দিয়ো না)। [সং. √ দৃশ্ + তি]। ̃ কটু বিণ. দেখতে খারাপ লাগে এমন (দৃষ্টিকটু চালচলন, দৃষ্টিকটু পোশাক)। ̃ কৃপণ বিণ. বেশি খরচ করতে বা দান করতে অনিচ্ছুক, ছোট নজরওয়ালা। ̃ কোণ বি. 1 সূক্ষ্মভাবে দেখার দিক; 2 বিচার বা বিশ্লেষণ করার ভঙ্গি, দৃষ্টিভঙ্গি, point of view (বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা)। ̃ ক্ষুধা বি. প্রকৃত ক্ষুধা না থাকা সত্ত্বেও খাবার দেখে খাওয়ার লোভ। ̃ গোচর বিণ. দেখা যায় এমন, দৃষ্টিপথে এসেছে এমন (অপরের দোষ সহজেই তার দৃষ্টিগোচর হয়)। ̃ নন্দন বিণ. দেখতে সুন্দর এমন; যা দেখলে আনন্দ হয়। ̃ পথ বি. যতদূর পর্যন্ত দেখা যায়। ̃ পাত বি. দৃষ্টিনিক্ষেপ, দেখা, অবলোকন। ̃ ভঙ্গি বি. দেখবার বা আলোচনা করার রীতি বা ধরন (বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি)। ̃ ভ্রম, ̃ বিভ্রম বি. দেখার ভুল। ̃ শোভন বিণ. দৃষ্টিনন্দন -এর অনুরূপ। ̃ সীমা বি. যতদূর পর্যন্ত দেখা যায় (দৃষ্টিসীমার বাইরে চলে গেল)। ̃ হীন বিণ. দেখার শক্তি নেই এমন, অন্ধ। বি. ̃ হীনতা। 10)
দ্বারোদ্-ঘাটন, দ্বারোদ্ঘাটন
দেনো
(p. 419) dēnō বিণ. 1 দানের যোগ্য; 2 ক্রিয়াকর্মে বা দানে পাওয়া গেছে বা দেওয়া হয়েছে এমন (দেনো গামছা)। [সং. দান বাং. অর্থে দান + উয়া ও]। 24)
দুস্তর
(p. 416) dustara বিণ.পার হওয়া দুঃসাধ্য এমন ('দুস্তর পারাবার': নজরুল)। [সং. দুর্ + √ তৃ + অ]। বি. ̃ তা। 52)
দুঁহু, দুঁহা, দুঁহুঁ, দোঁহা
(p. 411) dum̐hu, dum̐hā, dum̐hu, n̐dōm̐hā সর্ব. (ব্রজ. ও প্রা. বাং. কাব্যে) উভয়, দুই, দুইজন ('দুঁহু-কোরে দুঁহুঁ কাঁদে বিচ্ছেদ ভাবিয়া': চণ্ডী)। [ সং. দ্বয়, দ্বৌ]। ̃ কার বিণ. দুইজনের, উভয়ের (দোঁহাকার মনে)। 6)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2660214
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273545
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876814
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1162115
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934942
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870659
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737147
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679551

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us