Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ঘর এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ঘর এর বাংলা অর্থ হলো -

(p. 266) ghara বি. 1 গৃহ বা বাড়ি, বাসভবন; 2 প্রকোষ্ঠ, কক্ষ (পড়ার ঘর, বসবার ঘর) ; 3 মন্দির (ঠাকুর ঘর); 4 পরিবার (এ পাড়ায় চল্লিশ ঘর লোকের বাস); 5 বংশ, কুল (ভালো ঘরের ছেলে); 6 ছোট রন্ধ্র, ছিদ্র, ঘাট (জামায় বোতামের ঘর) ; 7 ভিতর, অন্তর, মধ্য (ঘরের কথা, ঘরে-বাইরে); 8 স্হান, বিষয় (জমার ঘরে শূন্য)।
[সং. গৃহ প্রাকৃ. ঘর]।
ঘর-আলো-করা বিণ. গৃহ বা সংসারের শোভা বৃদ্ধি করে এমন (ঘর-আলো-করা ছেলে)।
ঘর আলো করা ক্রি. (আল.) গৃহ বা সংসারের শোভা বৃদ্ধি করা (ঘর আলো করে চাঁদের মতো ছেলে জন্মাল)।
ঘর করা ক্রি. গৃহিণী বা বধূ হয়ে সংসারে বাস করা (শ্বশুরের ঘর করা, স্বামীর ঘর করা)।
ঘর কাটা ক্রি. চৌকো খোপ আঁকা।
ঘর জ্বালানো ক্রি. 1 ঘরে আগুন দেওয়া; 2 (আল.) পরিবারের সুখশান্তি নষ্ট করা বা পরিবারের ধ্বংসসাধন করা (তুমি কি আমার ঘর জ্বালাতে এসেছ?)।
ঘর তোলা ক্রি. বাড়ি তৈরি করা (এই সামান্য টাকায় কি আর পাকা ঘর তোলা যায়?)।
ঘর নষ্ট করা ক্রি. পরিবারের শান্তি বা মানসম্মান নষ্ট করা।
ঘর পাওয়া ক্রি. 1 বাসাবাড়ি সংগ্রহ করা; 2 (বৈবাহিক সম্বন্ধ স্হাপনের জন্য) উপযুক্ত বংশ অর্থাত্ পাত্রপাত্রী পাওয়া।
ঘর বাঁধা ক্রি. 1 বসতি স্হাপন করা; 2 বিবাহাদি করে সংসার পাতা।
ঘর-বার করা ক্রি. আকুল প্রতীক্ষায় ক্রমাগত ঘরের বাইরে যাওয়া ও ভিতরে আসা।
ঘর ভাঙা ক্রি. ঘর নষ্ট করা -র অনুরূপ।
ঘরে আগুন দেওয়া ক্রি. (আল.) পরিজনদের ধ্বংসসাধন করা; সংসারের শান্তি নষ্ট করা।
ঘরে পরে ক্রি-বিণ. ঘরের ভিতরে ও বাইরে, দেশেবিদেশে, সর্বত্র ('ঘরে পরে সব হাসিছে': রবীন্দ্র)।
ঘরের কথা পরিবারের এবং নিজ পক্ষের গুপ্ত বা অন্তরঙ্গ কথা বা ব্যাপার (ঘরের কথা পরকে বলা)।
ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো ক্রি. বি. অকারণে অন্যের দায়িত্ব মাথায় নেওয়া।
ঘরের শত্রু স্বজনের বা স্বদলের শত্রুতাসাধনকারী।
কন্না,করনা
বি. গৃহস্হালি, সংসার, সংসারের দৈনন্দিন কাজকর্ম; সংসারধর্ম; গৃহকর্ম; গৃহিণীপনা।
কুনো
বিণ. 1 গৃহকোণ ছেড়ে নড়তে চায় না এমন; 2 অমিশুক, অসামাজিক।
ঘর ঘর ক্রি-বিণ. প্রত্যেক বাড়িতে বা পরিবারে ('পল্লীর ঘর ঘর': স. দ.)।
ছাড়া
বিণ. 1 গৃহহীন ('ঘরছাড়া আজ ঘর পেল যে': রবীন্দ্র); 2 গৃহত্যাগী, বৈরাগী।
জামাই
বি. যে পুরুষ বিবাহের পর শ্বশুরালয়ে বাস করে।
জোড়া
বিণ. সমস্ত ঘর জুড়ে থাকে অর্থাত্ সংসার জমজমাট করে রাখে এমন।
জ্বালানে
বিণ. পরিবারের সুখশান্তি নষ্ট করে এমন।
স্ত্রী.জ্বালানি।
ঘর-ঘর বি. আত্মপর, আপনপর।
পোড়া
বিণ. 1 যার ঘর পুড়েছে এমন; 2 (আল.) পরিবারের বা আত্মপক্ষের ধ্বংসকারক (ঘর-পোড়া বুদ্ধি)।
বি. হনুমান।
ঘর-পোড়া গোরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় একবার অগ্নিদাহ থেকে রক্ষা পেয়েছে এমন গোরু সিঁদুর-রাঙা মেঘ দেখলে তাকে অগ্নিশিখা ভাবে শঙ্কিত হয়; (আল.) একবার বিপদ থেকে রক্ষা পেলে লোকে তুচ্ছ কারণেও ভয় পায়।
পোষা
বিণ. গৃহপালিত।
বর বি. স্বামী ও তার বংশমর্যাদা (ঘরবর দেখে মেয়ের বিয়ে দেওয়া)।
বাড়ি
বি. বাসগৃহাদি।
ভাঙানে
বিণ. গৃহবিচ্ছেদকারী।
স্ত্রী.ভাঙানি।
মুখো
বিণ. নিজ গৃহাভিমুখী।
সংসার
বি. গৃহস্হালি ও সাংসারিক কাজকর্ম।
সন্ধানী
বিণ.সংসারের বা পরিবারের সমস্ত গুপ্ত কথা জানে ও ফাঁস করে এমন (ঘরসন্ধানী বিভীষণ)।
29)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ঘেঙানি
(p. 270) ghēṅāni বি. একঘেয়ে কাতরোক্তি। [ঘেঙা দ্র]। 41)
ঘটিকা
(p. 265) ghaṭikā বি. 1 আড়াই দণ্ড, ঘণ্টা (দুই ঘটিকায়); 2 ছোট ঘট, ঘটি ; 3 পায়ের গোড়ালি। [সং. ঘটী + ক + আ]। 17)
ঘুংড়ি-কাশি
ঘরুটে
ঘিন-ঘিন
(p. 269) ghina-ghina অব্য. বি. ঘৃণার জন্য অস্বস্তি বোধ (গা ঘিনঘিন করা)। [সং. ঘৃণা]। ঘনে-ঘিনে বিণ. অতিরিক্ত ঘৃণা বোধ করে এমন। 11)
ঘাইট, ঘাইল
(p. 266) ghāiṭa, ghāila যথাক্রমে ঘাট1 ও ঘায়েল -এর অপ্র. রূপ। 45)
ঘূত্-কার
(p. 270) ghūt-kāra বি. 1 পেঁচার ডাক; 2 ঘোঁত্ ঘোঁত্ শব্দ। [সং. ঘূত্ (ধ্বন্যা.) + √+ কৃ + অ]। 20)
ঘাবড়া
(p. 269) ghābaḍ়ā ক্রি. থতমত খাওয়া, বিচলিত হওয়া, হতবুদ্ধি হওয়া, ভয় পাওয়া (ঘাবড়েছে, ঘাবড়িয়ো না)। [হি. √ঘব্ড়া]। ̃ নি বি. ঘাবড়ানোর ভাব। ̃ নো ক্রি. বি. বিণ. থতমত খাওয়া; হতবুদ্ধি হওয়া; ঘাবড়েছে বা হতবুদ্ধি হয়েছে এমন। 2)
ঘোঁট
(p. 270) ghōn̐ṭa বি. 1 জটলা; 2 আন্দোলন, নাড়াচাড়া। [দেশি-তু. সং. √ঘট্ট]। ঘোঁট পাকানো ক্রি. বি. 1 জটলা করা; 2 দল বেঁধে বিরূপ সমালোচনা করা বা ষড়যন্ত্র করা।
ঘটোধ্নী
(p. 265) ghaṭōdhnī বিণ. যার উধস্ বা পালান ঘটের মতো বৃহদাকার (ঘটোধ্নী গাভী)। [সং. ঘট + উধ্স + নী (স্ত্রী.)]। 21)
ঘটক
ঘিঞ্জি
ঘিলু
ঘাসুড়িয়া, ঘাসুয়া
(p. 269) ghāsuḍ়iẏā, ghāsuẏā যথাক্রমে ঘেসেড়া ও ঘেসো -র মার্জিত রূপ। 7)
ঘোষিত
ঘর
(p. 266) ghara বি. 1 গৃহ বা বাড়ি, বাসভবন; 2 প্রকোষ্ঠ, কক্ষ (পড়ার ঘর, বসবার ঘর) ; 3 মন্দির (ঠাকুর ঘর); 4 পরিবার (এ পাড়ায় চল্লিশ ঘর লোকের বাস); 5 বংশ, কুল (ভালো ঘরের ছেলে); 6 ছোট রন্ধ্র, ছিদ্র, ঘাট (জামায় বোতামের ঘর) ; 7 ভিতর, অন্তর, মধ্য (ঘরের কথা, ঘরে-বাইরে); 8 স্হান, বিষয় (জমার ঘরে শূন্য)। [সং. গৃহ প্রাকৃ. ঘর]। ঘর-আলো-করা বিণ. গৃহ বা সংসারের শোভা বৃদ্ধি করে এমন (ঘর-আলো-করা ছেলে)। ঘর আলো করা ক্রি. (আল.) গৃহ বা সংসারের শোভা বৃদ্ধি করা (ঘর আলো করে চাঁদের মতো ছেলে জন্মাল)। ঘর করা ক্রি. গৃহিণী বা বধূ হয়ে সংসারে বাস করা (শ্বশুরের ঘর করা, স্বামীর ঘর করা)। ঘর কাটা ক্রি. চৌকো খোপ আঁকা। ঘর জ্বালানো ক্রি. 1 ঘরে আগুন দেওয়া; 2 (আল.) পরিবারের সুখশান্তি নষ্ট করা বা পরিবারের ধ্বংসসাধন করা (তুমি কি আমার ঘর জ্বালাতে এসেছ?)। ঘর তোলা ক্রি. বাড়ি তৈরি করা (এই সামান্য টাকায় কি আর পাকা ঘর তোলা যায়?)। ঘর নষ্ট করা ক্রি. পরিবারের শান্তি বা মানসম্মান নষ্ট করা। ঘর পাওয়া ক্রি. 1 বাসাবাড়ি সংগ্রহ করা; 2 (বৈবাহিক সম্বন্ধ স্হাপনের জন্য) উপযুক্ত বংশ অর্থাত্ পাত্রপাত্রী পাওয়া। ঘর বাঁধা ক্রি. 1 বসতি স্হাপন করা; 2 বিবাহাদি করে সংসার পাতা। ঘর-বার করা ক্রি. আকুল প্রতীক্ষায় ক্রমাগত ঘরের বাইরে যাওয়া ও ভিতরে আসা। ঘর ভাঙা ক্রি. ঘর নষ্ট করা -র অনুরূপ। ঘরে আগুন দেওয়া ক্রি. (আল.) পরিজনদের ধ্বংসসাধন করা; সংসারের শান্তি নষ্ট করা। ঘরে পরে ক্রি-বিণ. ঘরের ভিতরে ও বাইরে, দেশেবিদেশে, সর্বত্র ('ঘরে পরে সব হাসিছে': রবীন্দ্র)। ঘরের কথা পরিবারের এবং নিজ পক্ষের গুপ্ত বা অন্তরঙ্গ কথা বা ব্যাপার (ঘরের কথা পরকে বলা)। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো ক্রি. বি. অকারণে অন্যের দায়িত্ব মাথায় নেওয়া। ঘরের শত্রু স্বজনের বা স্বদলের শত্রুতাসাধনকারী। ̃ কন্না, ̃ করনা বি. গৃহস্হালি, সংসার, সংসারের দৈনন্দিন কাজকর্ম; সংসারধর্ম; গৃহকর্ম; গৃহিণীপনা। ̃ কুনো বিণ. 1 গৃহকোণ ছেড়ে নড়তে চায় না এমন; 2 অমিশুক, অসামাজিক। ঘর ঘর ক্রি-বিণ. প্রত্যেক বাড়িতে বা পরিবারে ('পল্লীর ঘর ঘর': স. দ.)। ̃ ছাড়া বিণ. 1 গৃহহীন ('ঘরছাড়া আজ ঘর পেল যে': রবীন্দ্র); 2 গৃহত্যাগী, বৈরাগী। ̃ জামাই বি. যে পুরুষ বিবাহের পর শ্বশুরালয়ে বাস করে। ̃ জোড়া বিণ. সমস্ত ঘর জুড়ে থাকে অর্থাত্ সংসার জমজমাট করে রাখে এমন। ̃ জ্বালানে বিণ. পরিবারের সুখশান্তি নষ্ট করে এমন। স্ত্রী. ̃ জ্বালানি। ঘর-ঘর বি. আত্মপর, আপনপর। ̃ পোড়া বিণ. 1 যার ঘর পুড়েছে এমন; 2 (আল.) পরিবারের বা আত্মপক্ষের ধ্বংসকারক (ঘর-পোড়া বুদ্ধি)। বি. হনুমান। ঘর-পোড়া গোরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় একবার অগ্নিদাহ থেকে রক্ষা পেয়েছে এমন গোরু সিঁদুর-রাঙা মেঘ দেখলে তাকে অগ্নিশিখা ভাবে শঙ্কিত হয়; (আল.) একবার বিপদ থেকে রক্ষা পেলে লোকে তুচ্ছ কারণেও ভয় পায়। ̃ পোষা বিণ. গৃহপালিত। ̃ বর বি. স্বামী ও তার বংশমর্যাদা (ঘরবর দেখে মেয়ের বিয়ে দেওয়া)। ̃ বাড়ি বি. বাসগৃহাদি। ̃ ভাঙানে বিণ. গৃহবিচ্ছেদকারী। স্ত্রী. ̃ ভাঙানি। ̃ মুখো বিণ. নিজ গৃহাভিমুখী। ̃ সংসার বি. গৃহস্হালি ও সাংসারিক কাজকর্ম। ̃ সন্ধানী বিণ.সংসারের বা পরিবারের সমস্ত গুপ্ত কথা জানে ও ফাঁস করে এমন (ঘরসন্ধানী বিভীষণ)। 29)
ঘেয়ো
(p. 270) ghēẏō বিণ. ঘা-যুক্ত (ঘেয়ো কুকুর)। [বাং. ঘা + উয়া ও]। 44)
ঘোল
(p. 272) ghōla বি. তক্র, জলের সঙ্গে মিশিয়ে পাতলা করা বা মাখন-তোলা দই। [সং. √ঘূণ্ ( ঘূর্ণ) + অ; অথবা √হন্ + অ -তু. প্রাকৃ. ঘোল]। ঘোল খাওয়া ক্রি. বি. (আল.) বিপদে পড়ে বিব্রত হওয়া। ঘোল খাওয়ানো ক্রি. বি. (আল.) নাকাল করা। মাথায় ঘোল ঢালা ক্রি. বি. (আল.) অপমানিত বা জব্দ করা। ̃ মউনি বি. যে দণ্ড বা যন্ত্র দিয়ে দই ঘুটে ঘোল করা হয়, দধিমন্হনদণ্ড। 19)
ঘড়ি
(p. 265) ghaḍ়i বি. 1 সময়নিরূপক যন্ত্রবিশেষ (ঘড়ি ধরে কাজ করো); 2 ঘণ্টা, আড়াই দণ্ড (দু-ঘড়ি)। [সং. ঘটী]। ঘড়ি-ঘড়ি ক্রি-বিণ. 1 ঘণ্টায় ঘণ্টায়; 2 প্রতি মুহূর্তে; 3 বারংবার। ট্যাঁকঘড়ি, পকেট ঘড়ি বি. যে ঘড়ি ট্যাঁক বা পকেটে রাখা হয়। দেওয়াল ঘড়ি, দেয়াল ঘড়ি বি. যে-ঘড়ি দেওয়ালে আটকে রাখা হয়। পেটা ঘড়ি বি. যে ঘড়ি পিটিয়ে বাজাতে হয়-যে ঘড়ি আপনা-আপনি বাজে না। সূর্য ঘড়ি বি. যে ঘড়িতে দিনের বেলা রোদের ছায়া দেখে সময় নিরূপণ করা হয়। হাত-ঘড়ি বি. যে ঘড়ি কব্জিতে বাঁধা হয়।
ঘনিষ্ঠ
(p. 266) ghaniṣṭha বিণ. 1 অতি নিকট (ঘনিষ্ঠ সম্পর্ক); 2 অতি অন্তরঙ্গ (ঘনিষ্ঠ বন্ধু)। [সং. ঘন + ইষ্ঠ]। স্ত্রী. ঘনিষ্ঠা। বি. ̃ তা। 24)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2660379
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273702
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876968
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1162333
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 935019
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870713
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737212
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679652

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us