Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

মার্গশির, মার্গশীর্ষ এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  মার্গশির, মার্গশীর্ষ এর বাংলা অর্থ হলো -

(p. 700) mārgaśira, mārgaśīrṣa বি. যে-মাসের পূর্ণিমা মৃগশিরা নক্ষত্রযুক্ত, অগ্রহায়ণ মাস।
[সং. মৃগশিরস্, মৃগশীর্ষ (নক্ষত্র)+অ]।
42)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


মাই
মৌর্বী
মিনি-বাস
(p. 705) mini-bāsa বি. অপেক্ষাকৃত ছোটো যাত্রীবাহী বাসগাড়িবিশেষ। [ইং miniature + bus]। 26)
মটন
ম্যাজিস্ট্রেট
মজ-বুত
(p. 676) maja-buta বিণ. 1 শক্ত, দৃঢ় (মজবুত শরীর, মজবুত গড়ন); 2 টেকসই (জুতোজোড়া বেশ মজবুত)। [আ. মজ্বুত]। 13)
মারদাঙ্গা, মারধর, মারপিট
(p. 700) māradāṅgā, māradhara, mārapiṭa দ্র মার3। 20)
মাথট
(p. 692) māthaṭa বি. মাথা-পিছু ধার্য কর বা চাঁদা। [ বাং. মাথাতু. হি. মাথৌট]। 117)
মিস1
ম্যাক্সি
মৌচাক
(p. 719) maucāka বি. মৌমাছি যে মোমের বাসায় মধু সঞ্চয় করে। [বাং. মৌ + চাক]। 52)
মন1
(p. 676) mana1 বি. 1 চিত্ত অন্তর অন্তঃকরণ (মনে ব্যথা পাওয়া, মনে লেগেছে); 2 বিবেচনা; 3 ধারণা, বোধ (একথা আমার মনে হয় না); 4 স্মৃতি, স্মরণ (মনে নেই); 5 প্রবৃত্তি, ইচ্ছা (ময় চায় না); 6 মনোযোগ, অভিনিবেশ একাগ্রতা (পড়ায় মন নেই); 7 নিষ্টা, আন্তরিকতা (মন দিয়ে কাজ করা); 8 সংকল্প (তীর্থে যেতে মন করেছি)। [ সং. মনস্]। মন ওঠা ক্রি. বি. আশ বা আশা মেটা, তৃপ্তি হওয়া (এত পেয়েও মন উঠছে না?)। মন করা ক্রি. বি. সংকল্প করা; ইচ্ছা করা। মন কাড়া ক্রি. বি. মুগ্ধ বা আকৃষ্ট করা (জিনিসটা তার মন কেড়েছে)। মন কেমন-করা ক্রি. বি. অস্হির বা ব্যাকুল হওয়া। মন খারাপ করা ক্রি. বি. মনে কষ্ট পাওয়া, দুঃখিত হওয়া; বিষণ্ণ হওয়া। মন খুলে বলা, মন খোলা ক্রি. বি. অকপটে মনের কথ্য বলা। ̃ .খোলা বিণ. সরল; অকপট। ̃ .গড়া বিণ. কাল্পনিক; অবাস্তব; অলীক (মনগড়া গল্প)। ̃ .চোর, ̃.চোরা বি. যে মনকে মুগ্ধ করে; প্রেমিক। মন জানা ক্রি. বি. অন্যের অন্তরের কথা বা ভাব জানতে পারা। মন জোগানো ক্রি. বি. মনের মতো করে কাজ করা বা তদ্রূপ কাজ করে খুশি করা। মন টলা ক্রি. বি. বিচলিত হওয়া। মন টানা ক্রি. বি. আকৃষ্ট করা। মন দেওয়া ক্রি. বি. 1 মনোনিবেশ করা, মনোযোগ দেওয়া; 2 ভালোবাসা (এরই মধ্যে তাকে মন দিয়ে ফেলেছ ?)। মন থেকে ক্রি-বিণ. 1 আন্তরিকভাবে (মন থেকে ভালোবাসি); 2 কল্পনাবলে (মন থেকে গল্প বানানো); 3 স্মৃতি থেকে (মন থেকে বলো)। মন দেওয়া-নেওয়া বি. ভালোবাসাবাসি, হৃদয় বিনিময়, পরস্পর ভালোবাসার বিনিমন। ̃ .পবন বি. মনোরূপ প্রাণবায়ু। ̃ .পছন্দ বিণ, মনোমতো, মনঃপূত। মন বসা, মন লাগা ক্রি. বি. ভালো লাগা। মন ভোলানো ক্রি. বি. মুগ্ধ করা। মন মজা ক্রি. বি. কোনোকিছু ভালো লাগলে তাতে ডুবে যাওয়া বা তাই নিয়ে থাকা ('আমার মন মজেছে সেই গভীর': রবীন্দ্র)। ̃ .মরা বিণ. বিষণ্ণ, বিমর্ষ। মন মাতানো ক্রি. বি. আনন্দিত করা বা মুগ্ধ করা মন মানা ক্রি. বি. প্রবোধ পাওয়া ('আমার মন মানে না': রবীন্দ্র)। মন রাখা ক্রি. বি. অপরকে খুশি করা (কারও মনে রেখে কথা বলে না) ̃ .রাখা বিণ. সন্তুষ্ট করে এমন: খুশি করতে চায় এমন (মনরাখা কথা)। মন লাগা ক্রি. বি. উত্সাহ পাওয়া; ভালো লাগা (কাজে মন লাগে না)। মন সরা ক্রি. বি. ইচ্ছা হওয়া, প্রবৃত্তি হওয়া; ভালো লাগা। মন হওয়া ক্রি. বি. ইচ্ছা হওয়া (যেতে মন হল)। মনে করা ক্রি. বি. 1 স্মরণ করা (গানটা মনে করতে পারছি না); 2 ধারণ করা, বোধ করা (মনে কোরো না আমি বোকা); 3 কল্পনা করা ('মনে করো, যেন বিদেশ ঘুরে'; রবীন্দ্র)। মনে জাগা ক্রি. বি. স্মরণ হওয়া, মনে উদিত হওয়া; খেয়াল হওয়া। মনে জানা ক্রি. বি. অনুভব করা (মনে জানি সে আসবে)। মনে থাকা ক্রি. বি. স্মরণ থাকা। মনে দাগ কাটা ক্রি. বি. মনে প্রভাব বিস্তার করা স্মৃতিতে থেকে যাওয়া। মনে ধরা ক্রি. বি. পছন্দ হওয়া মনে পড়া ক্রি. বি. স্মরণ হওয়া। মনে পুষে রাখা ক্রি. বি. মনের মধ্যে (হিংসা, রাগ ইত্যাদি) গোপন রাখা। মনে-প্রাণে ক্রি-বিণ. একান্তভাবে, 'আন্তরিকভাবে। মনে মনে ক্রি-বিণ. নিজের মনের মধ্যে এবং অন্যের অজ্ঞাতে; কল্পনায়। মনে রাখা ক্রি. বি. স্মরণ রাখা। মনে হওয়া ক্রি. বি. 1 ধারণা হওয়া, অনুভব করা (মনে হয় বৃষ্টি হবে); 2 ইচ্ছা হওয়া (মনে হল, তাই চলে এলাম)। মনের আগুন (আল.) শোকদুঃখাদি থেকে উত্পন্ন মানসিক যন্ত্রনা বা ক্রোধ। মনের কালি, মনের ময়লা বিদ্বেষ; মনোমালিন্য (মনের কালি ঘুচিবে না)। মনের জোর মনোবল, আত্মবিশ্বাস। মনের ঝাল মিটানো ক্রি. বি. মনে পুষে রাখা রাগ প্রকাশ করা। মনের বিষ গোপন বিদ্বেষ, হিংসা। মনের মানুষ পছন্দসই লোক, প্রীতির পাত্র। মনের মিল সদ্ভার বা ঐক্য। 99)
মজুত, মজুদ
(p. 676) majuta, majuda বিণ. 1 সঞ্চিত, বা জমা করা হয়েছে এমন (মজুত চাল); 2 বর্তমান, হাজির, উপস্হিত (আপনার সেবায় এই বান্দা সর্বদাই মজুত)। [আ. মৌজুদ্]। মজুদ তহবিল ভবিষ্যত্ প্রয়োজনের জন্য পৃথক করে রাখা অর্থাদি। ̃ .দার বি. যে ব্যবসায়ী দ্রব্যাদি (সচ. অন্যায়ভাবে) মজুত করে রাখে। ̃ .দারি বি. (সচ. অন্যয়ভাবে) মজুত করা। 17)
মরুত্, মরুত
(p. 685) marut, maruta বি. 1 বায়ু, বাতাস, উনপঞ্চাশ পবন; 2 (বিরল) দেবতা। [সং. √ মৃ + উত্]। 45)
মাল-ঝাঁপ
মলিদা
(p. 688) malidā বি. পাতলা ও নরম পশমি কাপড়বিশেষ বা তা দিয়ে প্রস্তুত চাদর [ফা. মলীদহ্]। 2)
মুচি2
(p. 710) muci2 বি. চর্মকার, যে জুতো তৈরি করে বা সেলাই করে। [ম. বাং. মোচী, প্রাকৃ. মোচিঅ-তু. হি. মোচী]। 12)
মঞ্জুল
মুখ
(p. 708) mukha বি. 1 মুখমণ্ডল, বদন, আনন (নতমুখ); 2 মুখবিবর, শরীরের যে বহিরঙ্গ দিয়ে খাদ্যবস্তু ভিতরে প্রবেশ করে (খাবার মুখে দেওয়া, মুখশুদ্ধি); 3 বাক্য, ভাষা, বাক্প্রণালী, কথা (দুর্মুখ, মুখ খারাপ করা); 4 প্রবেশপথ (গুহামুখ); 5 সম্মুখভাগ (ফোড়ার মুখ); 6 মোহানা (নদীর মুখ); 7 ডগা, আগা. অগ্রভাগ (ছুঁচের) মুখ); ̃ প্রান্ত (রাস্তার মুখে); 9 আরম্ভ, সূত্রপাত (উন্নতির মুখে, মুখবন্ধ); 1 আক্রমণ, বিরুদ্ধতা বিপদের মুখে); 11 অভিমুখে (ঘরমুখো)। বিণ. প্রধান (মুখপাত্র)। [সং. √ খন্ + অ, মু আগম]। ̃ .আলগা বিণ. কোনোকথা বলতে বাধে না এমন। মুখ উজ্জ্বল করা ক্রি. বি. গৌরবান্বিত করা। ̃ .কমল বি. পদ্মফুলের মতো সুন্দর মুখ। মুখ করা ক্রি বি. তিরস্কার করা। মুখ খারাপ করা ক্রি. বি. অশ্লীল বাক্য বলা। ̃ .খিস্তি বি. অশ্লীল বাক্য; অশ্লীল কথাবার্তা। মুখ খোলা ক্রি. বি. নীরব থাকার পর কথা বলা বা প্রতিবাদ করতে শুরু করা। ̃ .গহ্বর বি. মুখে খাদ্যাদির প্রবেশপথ। মুক গোঁজা করা ক্রি. বি. অভিমানাদির জন্য মুখ ভার করা বা গোমড়া করা। ̃ .চন্দ্র বি. চাঁদের মতো সুন্দর মুখ। ̃ .চন্দ্রিকা বি. 1 মুখের জোত্স্না অর্থাত্ মুখের সুন্দর দীপ্তি; 2 বরকন্যার শুভদৃষ্টি। মুখ চলা ক্রি. বি. কথা গালাগালি বা আহার চলতে থাকা (কাজও করছে, মুখ ও চলছে)। মুখ চাওয়া ক্রি. বি. 1 কারও সাহায্যের প্রত্যাশী হওয়া; 2 সম্মান রক্ষা করা (তোমার মুখ চেয়ে একাজ করেছি)। ̃ .চাপা বিণ. সহজে কথা বলে না বা গুপ্ত কথা প্রকাশ করে না এমন। মুখ চুন করা ক্রি. বি. ভয়লজ্জাদি হেতু মুখ বিবর্ণ করা। ̃ .চোরা বিণ. লাজুক; কথা বলতে বা অলাপ করতে অপটু। ̃ .চ্ছটা, ̃ .চ্ছবি বি. মুখমণ্ডলের সৌন্দর্য। মুখ ছোটা ক্রি. বি. মুখ থেকে প্রচুর গালিগালাজ বা বক্তৃতা বার হওয়া। মুখ ছোটানো ক্রি. বি. প্রচুর গালিগালাজ করা; অনর্গল বক্তৃতা করা। ̃ .ঝামটা, ̃ .নাড়া বি. মুখভঙ্গিসহ গালিগালাজ বা তিরস্কার। মুখ টিপে হাসা ক্রি. বি. অপ্রকাশ্যে বা মুখ বুজে হাসা। মুখ তুলে চাওয়া ক্রি. বি. প্রসন্ন বা অনুকুল হওয়া। মুখ থাকা ক্রি. বি. সম্মান বজায় থাকা। মুখ থুবড়ে পড়া ক্রি. বি. উপুড় হয়ে বা হুমড়ি খেয়ে পড়া। মুখ দেখা ক্রি. বি. 1 বিবাহের পূর্বে বর বা কনেকে আশীর্বাদের জন্য দেখা; 2 চেহারা দেখা (পয়সার মুখ দেখা)। মুখ দেখাতে না পারা ক্রি. বি. লজ্জায় সংকুচিত হওয়া। ̃ .পত্র, ̃ .পাত বি. 1 ভূমিকা; প্রস্তাবনা; 2 সূত্রপাত; 3 কোনো দল বা সম্প্রদায়ের বক্তব্যসংবলিত প্রচারপত্র ইশতিহার বা পত্রিকা। ̃ .পদ্ম-মুখকমল -এর অনুরূপ। ̃ .পাত্র বি. দল বা সম্প্রদায়ের প্রধান ব্যক্তি বা প্রতিনিধি। ̃ .পোড়া বি. (গালিবিশেষ) হনুমান। মুখ ফসকানো ক্রি. বি. অসতর্কতাবশত বলে ফেলা। মুখ ফেরানো ক্রি. বি. প্রতিকূল হওয়া, বিমুখ হওয়া। মুখ ফোটা ক্রি. বি. মুখ থেকে কথা বার হওয়া। ̃ .ফোড়া বিণ 1 স্পষ্টবক্তা; 2 দুর্মুখ। মুখ ফোলানো ক্রি. বি. (অভিমান বা অসন্তোষের জন্য)। মুখ গোমড়া করা। ̃ .বন্ধ বি. ভূমিকা। মুখ বন্ধ করা, মুখ বোজা ক্রি. বি. কথা না বলা, কথা বলা বন্ধ করা। ̃ .ব্যাদান বি. হাঁ করা। ̃ .ভঙ্গি বি. মুখবিকৃতি, ভেংচি। মুখ ভার করা-মুখ ফোলানো ও মুখ গোঁজা করা-র অনুরূপ। ̃ .মণ্ডল বি. ললাট থেকে চিবুক পর্যন্ত সমস্ত মুখ। মুখ মারা ক্রি. জিহ্বার স্বাদগ্রহণক্ষমতা নষ্ট করা বা আহারে অরুচি জন্মানো। ̃ .মিষ্টি বি. মধুর ভাষা বা কথা। বিণ মধুরভাষী। ̃ .রক্ষা বি. সম্মানরক্ষা। মুখ রাখা ক্রি. বি. সম্মান বাঁচানো। ̃ .রুচি বি. মুখের সৌন্দর্য। ̃ .রোচক বিণ. সুস্বাদু। মুখ শুকানো ক্রি. বি. ভয় বা অন্য কোনো কারণে মুখমণ্ডল বিবর্ণ বা ম্লান হওয়া। ̃ .শুদ্ধি বি. (সচ. ভোজনের পরে) মশলা পান ইত্যাদি, যা চিবিয়ে মুখের দুর্গন্ধ বা অরুচি নাশ করা হয়। ̃ শ্রী বি. মুখমণ্ডলের লাবণ্য। ̃ .সর্বস্ব বিণ. কেবল কথা বলতেই পটু এমন (অর্থাত্ কাজে পটু নয়)। ̃ .সাপটা বি. কথা বলা, বাক্যস্ফূর্তি। মুখ সামলানো ক্রি. বি. সতর্ক হয়ে কথাবার্তা বলা। মুখ সেলাই করে দেওয়া ক্রি. (আল.) কথা বলতে না দেওয়া, স্তব্ধ করে দেওয়া। ̃ .স্হ বিণ. কণ্ঠস্হ, স্মৃতিগত; এমনভাবে আবৃত্তি করা সম্ভব (মুখস্হ বিদ্যা)। মুখ হওয়া ক্রি. বি. 1 ফোড়া ইত্যাদি থেকে পুঁজ রক্ত প্রভৃতি নির্গমনের ছিদ্র হওয়া; 2 তিরস্কার বা গালিগালাজ করার স্বভাব হওয়া (ছেলেটার খুব মুখ হয়েছে)। মুখে আগুন মৃত্যুকামনা-সূচক গালিবিশেষ। মুখে আনা ক্রি. বি. উচ্চারণ করা, বলা। মুখে আসা ক্রি. বি. বলার প্রবৃত্তি হওয়া (কথাটা মুখে এসে গিয়েছিল)। মুখে খই ফোটা ক্রি. বি. অনর্গল বকবক করা। মুখে চুনকালি বি. কলঙ্ক। মুখে জল আসা ক্রি. বি. খাওয়ার প্রবল ইচ্ছা হওয়া। মুখে দেওয়া ক্রি. বি. 1 খাওয়া (সকাল থেকে একটু জলও মুখে দিইনি); 2 খাওয়ানো (ওর মুখে একটু জল দাও)। মুখে ফুলচন্দন পড়া ক্রি. বি. (শুভ ভবিষ্যদ্বাণী করার জন্য বক্তার সম্বন্ধে) মুখ ধন্য হওয়া। মুখ-ভাত বি. হিন্দু শিশুর প্রথম অন্নগ্রহণের অনুষ্ঠান। মুখে মুখে ক্রি-বিণ. 1 (লেখা ছাড়া) কেবল কথা বলে, মৌখিকভাবে (মুখে মুখে অঙ্ক কষা); 2 বিভিন্ন ব্যক্তির আলোচনার মাধ্যমে (মুখে মুখে প্রচার হওয়া); 3 পুরুষ-পরম্পরায় কথিত হয়ে (প্রবাদগুলো মুখে মুখে প্রচলিত হয়েছে); 4 মুখের উপর, কারও উক্তির সঙ্গে সঙ্গে, তত্ক্ষণাত্। মুখের মতো বিণ. যথোপযুক্ত, যেমন কথা তেমনি, কথা-অনুযায়ী (মুখের মতো জবাব)। কোন মুখে ক্রি-বিণ. কোন সাহসে, কোন গর্বে। 6)
মিত-বর
(p. 705) mita-bara বি. বিবাহকালে যে বালক বরের সহযাত্রী হয় এবং পাশে থাকে, নিতবর। [সং. মিত্রবর]। তু. মিত-কনে বি. (স্ত্রী.) বিবাহকালে যে সখী কনের পাশে পাশে থাকে। 3)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2660181
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273493
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876772
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1162062
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934916
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870638
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737127
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679509

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us