Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

শৌনিক এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  শৌনিক এর বাংলা অর্থ হলো -

(p. 786) śaunika বি. 1 কসাই, মাংসবিক্রেতা; 2 মৃগয়া।
[সং. শূনা + ইক]।
18)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


শ্লীল
(p. 789) ślīla বিণ. 1 ভদ্র, শিষ্ট; 2 রুচিসম্মত। [সং. শ্রী + ল]। 19)
শীত
(p. 779) śīta বি. 1 হিমঋতু, (সাধারণ মতে) পৌষ ও মাঘ মাসব্যাপী কাল (শীতের পাখি, এবার শীতে বাইরে যাব); 2 হিম, ঠাণ্ডাভাব (বেশ শীত পড়েছে); 3 ঠাণ্ডাবোধ, শীতলবোধ (শীত করছে)। বিণ. 1 শীতল, ঠাণ্ডা, হিমযুক্ত ('শীত চন্দনপঙ্কে': রবীন্দ্র); 2 শীতঋতুর উপযুক্ত (শীতবস্ত্র)। [সং. √ শ্যৈ + ত]। শীত করা, শীত ধরা, শীতে ধরা, শীত লাগা ক্রি. বি. ঠাণ্ডা বোধ হওয়া; শীতে পীড়িত হওয়া। শীত কাটা ক্রি. বি. 1 শীতঋতুর অবসান হওয়া; 2 ঠাণ্ডাবোধ দূর হওয়া। শীত কাটানো ক্রি. বি. 1 শীতঋতু অতিবাহিত বা যাপন করা (এবার তারা হরিদ্বারে শীত কাটাবে); 2 ঠাণ্ডাবোধ দূর করা। ̃ কাঁটা বি. (হঠাত্) শীতার্ত হওয়ার ফলে গায়ে রোমাঞ্চ। ̃ কাতুরে বিণ. শীতে সহজেই কাতর হয় এমন, শীত সহ্য করতে পারে না এমন। ̃ তাপ-নিয়ন্ত্রণ বি. কৃত্রিম উপায়ে ঠাণ্ডা বা তাপ নিয়ন্ত্রিতকরণ, air-conditioning. ̃ তাপ-নিয়ন্ত্রিত বিণ. air conditioned. ̃ প্রধান বি. শীতের প্রাবল্যবিশিষ্ট; যেখানে শীত বেশিদিন (বা বছরের অধিকাংশ সময় ধরে) স্হায়ী হয় (শীতপ্রধান দেশ)। ̃ বস্ত্র বি. শীতনিবারক বা শীতকালের উপযোগী কাপড়চোপড়; পশমের বা উলের জামাকাপড়, গরম জামাকাপড়। শীতাগম বি. শীত ঋতুর আবির্ভাব। শীতাতপ বি. শীত-গ্রীষ্ম; ঠাণ্ডা ও গরম। শীতাতপ-নিয়নিত্রণ - শাততাপনিয়ন্ত্রণ -এর অনরূপ। শীতাধিক্য বি. শীতের প্রাবল্য। শীতার্ত, শীতালু বিণ. ঠাণ্ডায় পীড়িত বা কাতর, শীতকাতুরে। শীতোষ্ণ বিণ. ঠাণ্ডা ও গরম। 53)
শাঁই1
(p. 773) śām̐i1 বি. শমিবৃক্ষ। [ সং. শমি]। 25)
শৌক্ল্য
(p. 786) śauklya বি. শুক্লতা, শুভ্রতা। [সং. শুল্ক + য]। 12)
শিয়াল
শফেদ, সফেদ
(p. 769) śaphēda, saphēda বিণ. সাদা, শ্বেত, শুভ্র। [ফা. শফেদ্]। 41)
শাক্ত
শশী
(p. 773) śaśī (-শিন্) বি. চন্দ্র। [সং. শশ + ইন্]। 12)
শজারু
(p. 769) śajāru বি. বড়ো বড়ো কাঁটায় সর্বাঙ্গ আবৃত এমন জন্তুবিশেষ, শল্লকী। [সং. ছেদার সেজার + রূপ সজারু; তু. শল্লক রূপ]। 10)
শাহি
(p. 776) śāhi দ্র শাহ। 37)
শ্রম
(p. 786) śrama বি. মেহনত, পরিশ্রম, দৈহিক খাটুনি। [সং. √ শ্রম্ + অ]। শ্রম আদালত বি. শ্রমিক ও কর্মচারীদের সঙ্গে মালিকের বিরোধজনিত মামলার বিচারের বিশেষ আদালত, labour tribunal. ̃কাতর বিণ. পরিশ্রম করতে কষ্টোবোধ করে এমন। ̃জল, ̃বারি বি. ঘাম। ̃জীবী (-বিন্) বিণ. বি. দৈহিক শ্রমের সাহায্যে জীবিকার্জনকারী, শ্রমিক, মজুর। ̃দপ্তর, ̃দফ-তর বি. শ্রমিকদের স্বার্থসংক্রান্ত ব্যাপারে ভারপ্রাপ্ত সরকারি দপ্তর। ̃ বণ্টন, ̃ বিভাগ বি. একই দ্রব্য বা তার বিভিন্ন অংশ বিভিন্ন শ্রমিককে দিয়ে প্রস্তুত করানোর ব্যবস্হা, division of labour, ̃ বিমুখ বিণ. পরিশ্রম করতে চায় না এমন; অলস। ̃ লব্ধ বিণ. পরিশ্রমের ফলে অর্জিত। ̃ শীল বিণ. পরিশ্রমী। ̃ সাধ্য বিণ. যা সম্পাদন করতে পরিশ্রমের প্রয়োজন হয়। 56)
শাদি
(p. 773) śādi বি. বিবাহ, পরিণয় (বিয়ে শাদি এখন করেনি)। [ফা. শাদী]। 54)
শামর
শ্বশ্রু
(p. 786) śbaśru দ্র শ্বশুর। 31)
শশি-কান্ত, শশী-কান্ত
(p. 773) śaśi-kānta, śaśī-kānta বি. 1 কুমুদ, লাল বা শ্বেত পদ্ম; 2 চন্দ্রকান্ত মণি। [সং. শশিন্ + কান্ত]। 10)
শ্রোত্রিয়
শূল
(p. 783) śūla বি. 1 তীক্ষ্ণাগ্র অস্ত্রবিশেষ (শূলে চড়ানো); 2 ত্রিশূল (শূলপাণি); 3 শলাকা, সিক; 4 পেটের ব্যথাবিশেষ; 5 বেদনা (দন্তশূল)। [সং. √ শূল্ + অ]। ̃ ঘ্ন বিণ. শূলবেদনানাশক। ̃ পক্ব বিণ. শলাকাবিদ্ধ করে রাঁধা বা পোড়ানো হয়েছে এমন। ̃ পাণি, শূলী (-লিন্) বি. (হাতে শূল ধারণ করেন বলে) শিব। শূলাগ্র বি. শূলের ডগা। শূলিনী বি. দুর্গা। শূলে চড়ানো, শূলে দেওয়া ক্রি. বি. বধ করার জন্য শূলবিদ্ধ করা। শূল্য বিণ. শূলপক্ব। শূল্য-মাংস বি. শলাকাবিদ্ধ করে দ্বগ্ধ মাংস, সিক-কাবাব। 24)
শোষ
(p. 786) śōṣa বি. 1 শুষ্কতা, নীরসতা; 2 ক্ষয়রোগ; 3 (বাং.) নালি-ঘা, sinus. [সং. √ শুষ্ + অ]। ̃ কাগজ বি. যেকাগজ জল কালি ইত্যাদি তরল দ্রব্য দ্রুত শুষে নেয়, blotting paper. 4)
শম্বুক
(p. 769) śambuka বি. 1 খোলার মধ্যে কোমল দেহ আবৃত থাকে এমন উদরপদ ধীরগামী প্রাণীবিশেষ, শামুক; 2 শূদ্র হয়েও তপস্যা করার অপরাধে রামচন্দ্রের দ্বারা নিহত পৌরাণিক তাপসবিশেষ। [সং. √ শম্ব্ + উ + ক]। ̃ গতি বি. অতি ধীর গতি, (শামুকের মতো) অতি ধীরে গড়িয়ে চলা; দীর্ঘসূত্রতা। বিণ. (শামুকের মতো) অতি ধীরে চলে এমন। 56)
শিব
(p. 776) śiba বি. 1 শুভ, মঙ্গল; 2 মহাদেব, মহেশ। বিণ. 1 শুভদ, শুভদায়ক; 2 সুখদায়ক; 3 রম্য, সুন্দর। [সং. √ শী + ব]। শিব গড়তে বাঁদর গড়া (আল.) খুব ভালো কিছু করতে গিয়ে খারাপ কিছু করে ফেলা। ̃ চতুর্দশী বি. ফাল্গুনমাসের কৃষ্ণচতুর্দশী। ̃ জ্ঞান বি. শুভজ্ঞান; সমস্তই শুভ বা মঙ্গল-এই ধারণা; শুভাশুভকালজ্ঞাপক শাস্ত্র। ̃ ত্ব বি. শিবের চরিত্র ও ব্যক্তিত্ব। ̃ ত্ব. প্রাপ্তি বি. মৃত্যু। ̃ নেত্র বি. ধ্যানী শিবের মতো ঊর্ধ্ব দৃষ্টি। ̃ পুরী, ̃ লোক বি. 1 শিবের বাসস্হান; 2 কৈলাস; 3 বারাণসী। ̃ প্রিয়া বি. দুর্গাদেবী। ̃ বাহন বি. বৃষ, ষাঁড়। ̃ রাত্রি বি. শিবচতুর্দশীর রাত্রি। শিবরাত্রির সলতে (আল.) একমাত্র সন্তান বা জীবিত বংশধর। ̃ লিঙ্গ বি. পাথর মাটি প্রভৃতি দিয়ে তৈরি শিবের লিঙ্গমূর্তি। শিবহীন যজ্ঞ (আল.) প্রধান ব্যক্তিকে বাদ দিয়ে অনুষ্ঠান। শিবা বি. (স্ত্রী.) 1 শিবজায়া দুর্গা; 2 শৃগালী। শিবানী বি. (স্ত্রী.) দুর্গা। শিবানু-চর বি. শিবের অনুচর, ভূতপ্রেত; প্রমথ। শিবালয় বি. 1 কৈলাস; 2 শিবমন্দির; 3 বারাণসী। শিবেতর বি. অশুভ, অমঙ্গল। শিবের অসাধ্য (আল.) সর্বতোভাবে অসাধ্য এবং অসম্ভব, যে-কাজ কেউই পারবে না এমন। 78)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2660309
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273621
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876892
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1162231
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934986
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870688
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737184
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679600

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us