Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ধিনি-কেষ্ট এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ধিনি-কেষ্ট এর বাংলা অর্থ হলো -

(p. 433) dhini-kēṣṭa বি. (ব্যঙ্গে.) যে (কেষ্ট অর্থাত্ কৃষ্ণের মতো) ধিনধিন করে নেচে বেড়ায়; দায়িত্বহীন ফুর্তিবাজ লোক।
[বাং. ধিন + ই + কেষ্ট]।
97)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ধৌত
(p. 441) dhauta বিণ. ধোয়া হয়েছে এমন, প্রক্ষালিত; জলের সাহায্যে পরিষ্কৃত। [সং. √ ধাব্ + ত]। 14)
ধনি1
ধীর
(p. 433) dhīra বিণ. 1 মন্হর, মৃদু (ধীর গতি); 2 অচঞ্চল, স্হির (ধীর ভাব); 3 শান্ত, নম্র (ধীর স্বভাব); 4 গম্ভীর (ধির কণ্ঠ); 5 ধৈর্যশীল (বিপদে ধীর); 6 বিবেচক, স্হিরবুদ্ধি (ধীর ব্যক্তি)। [সং. ধী + √ রা + অ]। বি. ̃ তা। ̃ গতি বিণ. ধীর গতিসম্পন্ন। ̃ প্রশান্ত বিণ. (অল.) প্রসিদ্ধ গুণাবলির অধিকারী নায়কবিশেষ। ̃ ললিত বিণ. (অল.) নম্রস্বভাব, নিশ্চিন্ত এবং নম্র; স্হির বুদ্ধিসম্পন্ন। ধীরা বিণ. ধীর -এর স্ত্রীলিঙ্গ। বি. (স্ত্রী.) (অল.) যে নায়িকার কোপ স্পষ্টভাবে বোঝা যায় না। 102)
ধূত, ধূনন
(p. 439) dhūta, dhūnana যথাক্রমে ধুত ও ধুনন -এর বানানভেদ। 33)
ধুপি
(p. 439) dhupi বি. 1 ক্ষুদ্র স্তূপ, ঢিবি; 2 গুচ্ছ, থোলো, থুপি) এক ধুপি গোবর)। [তু. সং. স্তূপ]। 13)
ধুলা, (কথ্য) ধুলো
(p. 439) dhulā, (kathya) dhulō বি. 1 ধুলি, শুকনো মাটির গুঁড়ো; 2 যেকোনো বস্তুর গুঁড়ো, রেণু (গুঁড়িয়ে ধুলো করা); 3 মাটি (ধুলোয় বসা)। [সং. ধূলি]। ধুলো ওড়ানো ক্রি. বি. দ্রুত যাওয়ার ফলে বা ঝাড়ু দিয়ে ধুলো ওড়ানো। ̃ পড়া বি. মন্ত্রপূত ধুলো। গায়ে ধুলো দেওয়া ক্রি. বি. ঘৃণা প্রকাশ করা; ধিক্কার দেওয়া। চোখে ধুলো দেওয়া ক্রি. বি. ফাঁকি দেওয়া। ধুলো-মুঠি ধরলে সোনা-মুঠি হয় ভাগ্য সুপ্রসন্ন হলে সামান্য চেষ্টাতেই বিরাট সাফল্য আসে। 30)
ধাড়ি
ধ্যান
(p. 442) dhyāna বি. 1 মনের স্হিরতা লাভের উদ্দেশ্যে গভীর চিন্তা; 2 অভিনিবেশসহকারে মনন বা স্মরণ; 3 (দেবতাদির) রূপচিন্তন। [সং. √ ধ্যৈ + অন]। ̃ গম্ভীর বিণ. 1 ধ্যানরত বা ধ্যানমগ্ন বলে গম্ভীর; 2 প্রশান্তভাবে ধ্যানরত ('ধ্যানগম্ভীর এই-যে ভূধর': রবীন্দ্র)। ̃ গম্য বিণ. (কেবল) ধ্যানযোগে জানা বা চেনা যায় এমন। ̃ জ্ঞান বি. ধ্যান বা চিন্তার একমাত্র বিষয়। ̃ ধারণা বি. চিন্তা ও ধারণা; (বাং. অর্থ) ভাবনা ও বিশ্বাস; মনন ও স্মরণ। ̃ নেত্র বি. ধ্যানলব্ধ অর্ন্তদৃষ্টি (ধ্যাননেত্রে দেখা)। ̃ ভঙ্গ বি. বাধাবিঘ্নের জন্য অকালে ধ্যানের সমাপ্তি। ̃ মগ্ন বিণ. ধ্যানে বা গভীর চিন্তায় ডুবে আছে এমন, গভীরভাবে ধ্যানরত। ̃ রত, ̃ স্হ বিণ. ধ্যান করছে এমন। ধ্যানাসন বি. ধ্যান বা চিন্তা করবার উপযোগী বিশেষ আসন বা ভঙ্গি। ধ্যানী (-নিন্) বিণ. ধ্যানকারী। 9)
ধুত্তোর
(p. 433) dhuttōra অব্য. ধুত্-এর জোরালো রূপ (ধুত্তোর ছাই, আর ভালো লাগে না)। [বাং. ধুত্ + তোর]। 119)
ধুক-ধুকি
ধুপচি
(p. 439) dhupaci বি. ধুনুচি, যে পাত্রে ধুপধুনো জ্বালা হয়। [সং. ধূপ + তুর. চি]। 11)
ধাতু
(p. 433) dhātu বি. 1 স্বর্ণরৌপ্যাদি খনিজ পদার্থ; 2 উপাদান (লোকটি কোন ধাতুতে গড়া); 3 স্বভাব, প্রকৃতি, ধাত (কঠিন ধাতুর মানুষ); 4 শুক্র (ধাতুদৌর্বল্য); 5 (আয়ু.) দেহস্হ বায়ু পিত্ত কফ মাংস অস্হি প্রভৃতি; 6 ক্ষিতি অপ্ তেজঃ মরুত্ ব্যোম এই পঞ্চভূত; 7 (ব্যাক.) ক্রিয়াবাচক শব্দমূল। [সং. √ ধা + তু]। ̃ গত বিণ. ধাতুসংক্রান্ত; শারীরিক বা মানসিক প্রকৃতিঘটিত; স্বভাবগত; ক্রিয়াবাচক শব্দমূলঘটিত; শুক্রঘটিত। ̃ গর্ভ বিণ. অভ্যন্তরে ধাতু আছে এমন। ̃ ঘটিত বিণ. ধাতুগত -র অনুরূপ। ̃ বিজ্ঞান, ̃ বিদ্যা বি. ধাতুসংক্রান্ত বিদ্যা, metallurgy. ̃ ময় বিণ. ধাতুর তৈরি, ধাতুপূর্ণ। ̃ মল বি. মরচে, জং। ̃ রূপ বি. ক্রিয়ামূলের নানা রূপ; বিভিন্ন কালে, বিভিন্ন বচনে ও পুরুষে ক্রিয়ামূলের রূপ। 33)
ধড়া
ধারণ
ধুত, ধূত
(p. 433) dhuta, dhūta বিণ. 1 কম্পিত, জোরে নাড়ানো বা ঝাঁকানো হয়েছে এমন; 2 বিদূরিত; 3 ভর্ত্সিত, তিরস্কৃত। [সং. √ ধু + ত, √ ধূ + ত]। 115)
ধোঁয়া
ধর-পাকড়
ধোপ
(p. 441) dhōpa বি. কাচা, কাচানো, ধোলাই (এক ধোপেই কাপড়টা ছিঁড়ে গেল, ধোপ ভেঙে কাপড় পরা)। বিণ. পরিষ্কৃত, ধোলাই করা হয়েছে এমন (ধোপ কাপড়)। [তু. হি. ধোব সং. ধাবন]। ̃ দুরস্ত, ̃ দস্ত বিণ. 1 ধোলাই-করা; 2 পরিষ্কার-পরিচ্ছন্ন (ধোপদুরস্ত থাকা); 3 ফিটফাট। ধোপে টেকা ক্রি. (আল.) শেষ পর্যন্ত নানা ঘাতপ্রতিঘাত সহ্য করে টিকে যাওয়া বা স্হায়ী হওয়া; গ্রহণীয় বা যুক্তিসহ হওয়া (তোমার এ বক্তব্য ধোপে টিকবে না)। 6)
ধার্য
(p. 433) dhārya বিণ. 1 ধারণযোগ্য, ধারণীয়; 2 বহনীয়; 3 (বাং.) নির্ধারিত ('মোরা বড়ো বলে করেছি ধার্য': রবীন্দ্র); স্হিরীকৃত, নির্দিষ্ট (দিন ধার্য করা, দাম ধার্য করা)। [সং. √ ধৃ + য]। ̃ মাণ বিণ. ধরা বা স্হির করা হচ্ছে এমন। 88)
ধন্দ, ধন্ধ
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2660164
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273478
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876748
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1162044
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934905
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870629
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737118
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679497

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us