Dictionary

Bangla to Bangla

Dictionary

Bangla to English

Dictionary

English to Bangla

ধূত, ধূনন এর বাংলা অর্থ

অভিধানটি ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।  ধূত, ধূনন এর বাংলা অর্থ হলো -

(p. 439) dhūta, dhūnana যথাক্রমে ধুত ও ধুনন -এর বানানভেদ।
33)
আমরা লক্ষ লক্ষ ব্যবহারকারীকে বিনামূল্যে এই অনলাইন পরিষেবা দিয়ে আসছি- যাতে তারা খুব সহজে এবং দ্রুত তাদের জ্ঞানভান্ডারে আরও কিছু নতুন শব্দ যোগ করতে পারে...


 


Write your word as a bangla and click to search button for the meaning of bangla.


ধুমুল, ধুম্বল
(p. 439) dhumula, dhumbala বি. 1 ঢাক; 2 ঢাকের বাদ্য, ঢাকের আওয়াজ। [বাং. ধুম্বল-ধ্বন্যা.]। ধুমুল দেওয়া ক্রি. 1 ঢাক বা খোল বাজানো; 2 জোরে প্রচার করা, ঢেঁড়া পিটানো। 19)
ধনী2
ধৌত
(p. 441) dhauta বিণ. ধোয়া হয়েছে এমন, প্রক্ষালিত; জলের সাহায্যে পরিষ্কৃত। [সং. √ ধাব্ + ত]। 14)
ধার1
ধারা2
(p. 433) dhārā2 বি. 1 স্রাব, প্রবাহ (রক্তধারা, অশ্রুধারা, আলোকধারা); 2 বৃষ্টি ('শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে': রবীন্দ্র); 3 ঝরনা (সহস্রধারা); 4 পদ্ধতি, ধরম, নিয়ম (তার কাজের ধারাই আলাদা); 5 পরম্পরা (ধারাবাহিক); 6 রীতি, রকম (কেমনধারা লোক তুমি?); 7 আইনের বিধি (এই আইনের তৃতীয় ধারা)। [সং. √ ধৃ + ণিচ্ + আ]। ̃ কদম্ব বি. নীপ ফুল বা তার গাছ, কদম ফুল বা তার গাছ। ̃ কারে ক্রি-বিণ. ধারা বা বৃষ্টির মতো; অজস্র ধারায় (ধারাকারে নেমে আসে)। ̃ ক্রমে ক্রি-বিণ. পরম্পরা অনুযায়ী; রীতি অনুসারে। ̃ ঙ্কুর বি. 1 জলকণা; 2 করকা, শিল। ̃ জল বি. বৃষ্টি। ̃ ধর বি. মেঘ। ̃ পাত বি. 1 অবিরাম বর্ষণ; 2 পাটীগণিতের নামতা ইত্যাদির প্রাথমিক সূত্রাদিসংবলিত বই। ̃ বর্ণনা বি.কোনো চলতি বা ঘটমান বিষয়ের তাত্ক্ষণিক বিবরণ, running commentary. ̃ বর্ষ, ̃ বর্ষণ বি. মূষলধারে বৃষ্টি। ̃ বাহিক, ̃ বাহী (-হিন্) বিণ. 1 ছেদহীনভাবে চলে আসছে এমন, অবিচ্ছেদে প্রচলিত; 2 ক্রমিক, পরম্পরাযুক্ত (ধারাবাহিক ইতিহাস)। বি. ̃ বাহিকতা, ̃ বাহিতা (ঘটনার ধারাবাহিকতা)। ̃ বিবরণী, ̃ ভাষ্য - ধারাবর্ণনা -র অনুরূপ। ̃ যন্ত্র বি. 1 ফোয়ারা; 2 পিচকারী; 3 স্নানের কৃত্রিম ঝরনা, shower. ̃ সম্পাত বি. অঝোরে বৃষ্টিপাত। ̃ সার (ধারা + আসার) বি. অঝোরে বা মুষলধারে বৃষ্টিপাত। ̃ স্নান বি. ঝরনায় বা কৃত্রিম ফোয়ারায় স্নান। 75)
ধাতসহ, ধাতস্হ
(p. 433) dhātasaha, dhātasha দ্র ধাত। 30)
ধুমসা, (কথ্য) ধুমসো
ধোঁকা2
ধামি
(p. 433) dhāmi বি. ছোট ধামা বা ঝুড়ি। [বাং. ধামা + ই (ক্ষুদ্রার্থে)]। 64)
ধেনু
(p. 439) dhēnu বি. 1 নবপ্রসূতা বা দুগ্ধবতী গাভী; 2 গাভী ('রাখাল ছেলের সঙ্গে ধেনু চরাব আজ বাজিয়ে বেণু': রবীন্দ্র)। [সং. √ ধে (=পান করা) + নু]। 50)
ধ্বনি
(p. 442) dhbani বি. 1 শব্দ, রব (ক্রন্দনধ্বনি); 2 বাক্ধ্বনি (ধ্বনিতত্ত্ব); 3 ব্যঙ্গ্যার্থ। [সং. √ ধ্বন্ + ই]। ̃ কাব্য বি. (অল.) যে উত্কৃষ্ট কাব্যে বাচ্যার্থের চেয়ে ব্যঙ্গ্যার্থ বেশি মনোহর হয়। ̃ ত বিণ. শব্দিত, নিনাদিত। ̃ তত্ত্ব বি. বিশেষ ভাষায় ব্যবহৃত ধ্বনির বিশ্লেষণসংক্রান্ত বিদ্যা, phonology. ̃ পরিবর্তন বি. উচ্চারণে শব্দের মূল ধ্বনির পরিবর্তন। ̃ বিজ্ঞান বি. বাগ্ধ্বনির প্রক্রিয়া সম্বন্ধে বৈজ্ঞানিক অনুসন্ধান ও বিশ্লেষণ, phonetics. ̃ ভোট বি. সভায় গলার আওয়াজে প্রস্তাবের পক্ষে বা বিপক্ষে মত জ্ঞাপন, vote of voice. ̃ মাধুর্য বি. শ্রুতিমধুরতা। ̃ রেখা বি. শব্দের আঘাতে বাতাসে আলোড়ন ('ধ্বনিরেখা টেনে দিয়ে বাতাসের বুকে': রবীন্দ্র)। 4)
ধ্রুব
(p. 442) dhruba বি. 1 উত্তরকেন্দ্রস্হ নক্ষত্রবিশেষ যা দেখে নাবিকেরা দিক নির্ণয় করে; 2 (পুরাণোক্ত) রাজা উত্তানপাদের হরিভক্ত পুত্র। বিণ. 1 স্হির (ধ্রুব লক্ষ্য); 2 নিশ্চিত, বদ্ধমূল (ধ্রুব বিশ্বাস); 3 খাঁটি, যথার্থ (ধ্রুবসত্য)। ক্রি-বিণ. নিশ্চয়ই (সে ধ্রুব একাজ করবে)। [সং. √ ধ্রু + অ]। ̃ ক বি. গানের ধুয়া। ̃ কা বি. গানের ধুয়া। ̃ গণ বি. (জ্যোতিষ.) উত্তরফল্গুনী উত্তরাষাঢ়া উত্তরভাদ্রপদা ও রোহিণী-এই চারটি নক্ষত্র। ̃ তা বি. নিশ্চয়তা; স্হিরতা। ̃ তারা, ̃ নক্ষত্র বি. দিক নির্ণয়ে সাহায্যকারী উত্তরকেন্দ্রস্হ নক্ষত্রবিশেষ, pole star. ̃ পদ বি. 1 ধ্রুপদ; 2 স্হিরপদ ('যে ধ্রুবপদ দিয়েছ বাঁধি': রবীন্দ্র); 3 ধুয়া। ̃ রেখা বি. বিষুবরেখা। ̃ লোক বি. নিত্যধাম, স্বর্গলোক। ধ্রুবা বি. গানের ধুয়া।
ধামালি
(p. 433) dhāmāli বি. 1 রঙ্গ; 2 রঙ্গ দেখাবার জন্য দৌড়াদৌড়ি বা নাচগান; 3 কৃত্রিম বা কপট ঝগড়া; 4 চতুরালি, ছলনা। [হি. ধমাল + বাং. ই]। 63)
ধুয়া1, (কথ্য) ধুয়ো
ধাতা2
(p. 433) dhātā2 ক্রি. ধাতানো, কড়া ধমক দেওয়া; শাসানো। বি. উক্ত অর্থে। [তু. হি. ধতকার্না (=তাড়ানো, ধমক দেওয়া)]। ̃ নি বি. কড়া ধমক, তিরস্কার। ̃ নো ক্রি. ধমক দেওয়া; তিরস্কার করা। বি. উক্ত অর্থে। 32)
ধান
(p. 433) dhāna বি. 1 সুপরিচিত খাদ্যশস্যবিশেষ, যা থেকে চাল পাওয়া যায়; তুষ বা খোসাসমেত চাল; 2 পরিমাণবিশেষ (=1/4 রতি বা 4 তিল)। [সং. ধান্য]। ধান কাঁড়া ক্রি. বি. ঢেঁকিতে কুটে তুষ থেকে চাল বার করা ('ধান কাঁড়তে হল বেলা')। ধান কাটা ক্রি. বি. ধান পাকার পর গাছগুলি কেটে স্তূপাকার করা বা আঁটি বাঁধা। ধান কাড়ানো ক্রি. বি. আগাছা নষ্ট করার জন্য ধানখেত চষা। ̃ ক্ষেত, ̃ খেত বি. যে মাঠে বা খেতে ধানের চাষ হয়। ধান গাছের তক্তা বি. অসম্ভব জিনিস। ধান ঝাড়া ক্রি. বি. ধান গাছ আছড়ে গাছ থেকে ধান পৃথক করে নেওয়া। ̃ দূর্বা বি. ধান ও দূর্বাঘাস; হিন্দুদের মাঙ্গল্য দ্রব্যবিশেষ (ধানদূর্বা দিয়ে আশীর্বাদ)। ধানদূর্বা (ধানদুব্বো) দিয়ে পূজা (পুজো) করা ক্রি. বি. (ব্যঙ্গে) সম্মান বা সমীহ করা (তার মতো লোককে ধানদূর্বা দিয়ে পূজা করতে হবে নাকি?)। ধান দিয়ে লেখাপড়া শেখা ক্রি. বি. যত্সামান্য খরচে লেখাপড়া শেখা। ধান নেড়ে দেওয়া ক্রি. বি. খেতে বীজ থেকে চারা গজাবার পর চারাগুলি তুলে ফাঁক ফাঁক করে পুঁতে দেওয়া। ধান বোনা ক্রি. বি. খেতে ধানের বীজ ছড়ানো। ধান ভানা ক্রি. বি. ধান কাঁড়া -র অনুরূপ। ধান ভানতে শিবের গীত অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা। ধান মাড়াই করা, ধান মাড়ানো ক্রি. বি. গোরুকে দিয়ে মাড়িয়ে শিষ থেকে ধান পৃথক করা, মাটিতে বিছানো ধানের উপর দিয়ে গোরুকে হাঁটিয়ে ধান ও খড় আলাদা করা। কত ধানে কত চাল প্রকৃত অবস্হা; কঠিন বাস্তব (ধনীর দুলাল তুমি, জানলে না কত ধানে কত চাল)। 36)
ধসা
(p. 433) dhasā ক্রি. 1 (পাহাড়, নদীর পাড় প্রভৃতি থেকে) মাটি ইত্যাদির চাপ খসে পড়া (মাটি ধসে পড়ছে); 2 ভেঙে পড়া (ভিত ধসে গেছে); 3 দুর্বল হয়ে পড়া (শরীর ধসে গেছে)। বি. বিণ. উক্ত সব অর্থে। [ধস দ্র]। ̃ নো ক্রি. ধসকা করা; ধস নামানো, ভেঙে ফেলা (ধসিয়ে দেওয়া)। বি. বিণ. উক্ত উভয় অর্থে। 12)
ধৃষ্ট
ধামার
ধান্যেশ্বরী
(p. 433) dhānyēśbarī বি. (ব্যঙ্গে) ধান বা চাল থেকে চোলাই করা মদ, ধেনো মদ। [সং. ধান্য + ঈশ্বরী]। 45)
Rajon Shoily Bangla Font
Rajon Shoily
Download
View Count : 2660151
SutonnyMJ Bangla Font
SutonnyMJ
Download
View Count : 2273466
SolaimanLipi Bangla Font
SolaimanLipi
Download
View Count : 1876729
Nikosh Bangla Font
Nikosh
Download
View Count : 1162031
Amar Bangla Bangla Font
Amar Bangla
Download
View Count : 934901
Eid Mubarak Bangla Font
Eid Mubarak
Download
View Count : 870628
Monalisha Bangla Font
Monalisha
Download
View Count : 737111
NikoshBAN Bangla Font
NikoshBAN
Download
View Count : 679495

close

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us